আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে কি আমরা দাঁড়াতে পারি না!
২২ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চলমান বন্যায় ব্যাপক শস্য ও জান-মালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করাটা মোটেই অমূলক বলে মনে হচ্ছে না। পত্রিকায় বেশ কিছু খবর পাচ্ছি যা দেখে এটা সুস্পষ্ট যে আটটি জেলার প্রায় ৩০ লাখ মানুষ মানবেতর জীবন-যাপন করছে। বিষয়টি আমাকে বেশ ভাবাচ্ছে, তারচেয়েও বেশী খারাপ লাগছে এই ভেবে যে ঘরে বসে আছি কিন্তু মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারছি না। কিছু শারীরিক সীমাবদ্ধতাও রয়েছে।
সামুর ব্লগারগণ অতীতেও দেশের বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছিলেন। খুব জানতে ইচ্ছে করছে চলমান আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে সামু কর্তৃপক্ষ আবারও দাঁড়াবে কি না। একটা উদ্যোগ নেয়া হলে আমি কিছু সহযোগীতা করতে চাই। আমার ধারনা ব্লগের অনেকেই তাদের সাধ্যমত এগিয়ে আসবেন। এ ব্যাপারে কর্তৃপক্ষ কিছু ভাবছেন কি না জানি না তবে আশা করবো বরাবরের মতোই কর্তৃপক্ষ এগিয়ে আসবেন। এটা জোর করে চাপিয়ে দেয়ার মতো কোন বিষয় নয়, তবে একটা জনহিতকর উদ্যোগে সামু যদি শরিক হয় তবে আমার মনে হয় খুব ভালো হতো। এ ব্যাপারে ব্লগারগণ কি ভাবছেন? আপনাদের মতামত পেলে হয়তো একটা উদ্যোগ নেয়া হয়ে যেতেও পারে। সবাইকে ধন্যবাদ।
আপডেট (আগস্ট ২৩, ৭:১১ পি.এম.): আমি প্রধান উপদেষ্টার
ত্রাণ তহবিলে অনুদান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া
সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও...
...বাকিটুকু পড়ুনআমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-


(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন