আগস্ট ৫ এর কয়েকদিন পর থেকেই ঢাকা শহরের বিভিন্ন স্থানের রাস্তার পাশের দেয়ালগুলোর লিখা ও চিত্রকর্ম পাল্টে যেতে থাকে। আমি নিশ্চিত পুরো বাংলাদেশের মানুষই সেটা দেখেছেন ও জেনেছেন। বিষয়টি আমার নজরও এড়িয়ে যায় নি। পুরো বিষয়টিই আমার বেশ ভালো লেগেছে।
আগস্ট এর ১২ তারিখ টি.এস.সি. গিয়েছিলাম কোন একটা কারনে। হঠাৎই মনে হলো একটু ঘুরে দেখা প্রয়োজন। সাথেই ক্যামেরা ছিলো, ভাবলাম কিছু ভিডিও করে নিয়ে গেলে দেশের অন্যান্য অঞ্চল ও প্রবাসের বাঙালী লোকজনও দেখতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকার আশে-পাশের কিছু বর্তমান দেয়াল চিত্র। আমি যখন গিয়েছিলাম তখনও অনেক ছাত্র-ছাত্রী দেয়ালে কাজ করছিলেন। সিদ্ধান্ত অনেকটাই হঠাৎ করে নেয়াতে সময়ও তেমন হাতে ছিলো না। যতটুকু দেখেছি তা আপনাদের সাথে শেয়ার করছি।
জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন
কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে, বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে। একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে...... ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়, দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন
প্লেটোর 'অ্যাপোলজি' কোনো সাধারণ ক্ষমা প্রার্থনার দলিল নয় (গ্রিক শব্দ Apologia মানে আত্মপক্ষ সমর্থন বা যুক্তির ব্যাখ্যা)। ৫০০ জন জুরির সামনে দাঁড়িয়ে ৭০ বছর বয়সী সক্রেটিস যে নির্ভীক... ...বাকিটুকু পড়ুন
ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন