নূর ইসলামকে কিভাবে সহায়তা করা যায়?
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নূর ইসলাম নামের এই বাচ্চাটি ময়লার স্তুপে কুঁড়িয়ে পাওয়া খেলনা মনে করে সাউন্ড গ্রেনেড নিয়ে খেলতে গিয়ে হাতের চারটি আঙুল হারিয়েছে। ধারনা করা হচ্ছে আন্দোলনের সময় ছোঁড়া অবিস্ফোরিত গ্রেনেড কুঁড়িয়ে পেয়েছে কিংবা থানা থেকে লুট হওয়া সরঞ্জামের মধ্যে থেকে কেউ এটা ফেলে চলে গেছে। কারণ যেটাই হোক, ছোট একটা বাচ্চা এত অল্প বয়সে তার ডান হাতের আঙুল হারানোতে তার মা-বাবার মতোই আমিও তার ভবিষ্যত নিয়ে বেশ উদ্বিগ্ন। ভাবছি ছেলেটা পড়াশোনা কিভাবে করবে বা আদৌ করতে পারবে কিনা!
আপাতত আমি দেশে নেই, থাকলে হয়তো নিজেই বাচ্চাটাকে দেখতে যেতাম ওর পরিবারের সাথে কথা বলে বোঝার চেষ্টা করতাম কি করা যায়। ভাবছি বাচ্চাটার জন্য এমন কিছু কি করা যায় যাতে ওর পড়াশোনা বন্ধ না হয়ে যায়, যাতে ও অন্তত উচ্চ-মাধ্যমিক পর্যন্ত পড়াশোনাটা চালিয়ে নিতে পারে। ওর বাবা-মা নিতান্তই দরিদ্র। আমি বাচ্চাটাকে সাহায্য করতে আগ্রহী। আপনাদের কারো সুন্দর ও গঠনমূলক কোন পরামর্শ থাকলে আমাকে জানাতে পারেন। মহান রাব্বুল আলামিন সকল বাচ্চাদের নিরাপদ রাখুন। ধন্যবাদ।
তথ্যসূত্র:
প্রথম আলো।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন