somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইফতেখার ভূইয়া
সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ওপেন ডব্লিউ.আর.টি.-তে ওয়াইফাই ৭ নিয়ে জটিলতা

২৬ শে জুন, ২০২৫ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার বাংলাদেশে আসার সময় আমি আর ন্যানোপিসি টি৬ এল.টি.এস. কম্পিউটারটা সাথে করে নিয়ে এসেছি। উদ্দেশ্য ছিলো বাংলাদেশে ছোটখাটো একটা রাউটার কাম ওয়েব সার্ভার সেটআপ করা। কম্পিউটারটিতে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ইন্সটল করা যায়। প্রয়োজনে লিনাক্স ডেস্কটপ ডিস্ট্রো ইন্সটল করে স্বাভাবিক কম্পিউটারের মতোই ব্যবহার করা যায়।


তবে কম্পিউটারে হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে কিন্তু এই এস.বি.সি ক্রয় করিনি। রাউটার ও সার্ভার হিসেবে ব্যবহার করার জন্যেই কেনা হয়েছে। সেই সাথে বাসায় ওয়াই-ফাই ৭ ব্যবহার করাও একটা বিরাট উদ্দেশ্য ছিলো।

গতকাল গভীররাতে সবাই যখন ঘুমে ব্যস্ত, তখন আমি আমার অফিস রুমে অনেক কেবল, ল্যাপটপ, পাওয়ার এ্যাডাপ্টার নিয়ে বসেছি আমার ছোট পিসিটিতে ওপের ডব্লিউ.আর.টি. ইন্সটল করতে। কিছুক্ষন ঘাটাঘাটি করে ওপেন ডব্লিউ.আর.টি. ইন্সটল করতে পারলেও সমস্যা হয়ে গেল ওয়াই-ফাই ৭ সেটাআপ করা নিয়ে। সেটিংস পেইজে দেশ হিসেবে বাংলাদেশ সিলেক্ট করলেই কোনভাবেই ৬ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যান্ড ও ১৬০ মেগাহার্টজ-এ ব্যবহার করা যাচ্ছিলো না। দেশ হিসেবে ইউ.এস. সিলেক্ট করলে অবশ্য এই সমস্যা হচ্ছে না। তদুপরি ক্লায়েন্ট ডিভাইস যেমন আমার আইফোন ও আইপ্যাড থেকে ওয়াইফাই ৭ এস.এস.আই.ডি. দেখাই যাচ্ছিলো না।

আমি বর্তমানে মাইক্রোটিকের একটি রাউটার ব্যবহার করছি যেটা ওয়াই-ফাই ৬ সমর্থন করে। ১০/১২টা ডিভাইস চালানো যাচ্ছে, খুব সমস্যা যে হচ্ছে তা নয়। আর রাউটির সিগন্যাল অনেক দূর পর্যন্তও পাওয়া যায়। এস.বি.সি রাউটারের ওয়াই-ফাই ৬ এ ততটা দূরত্বে সিগন্যাল পাইনি। কেন পাচ্ছি না সেটাও বোধগম্য হয় নি যদিও সেটার বাহ্যিক এ্যান্টেনা রয়েছে আর মাইক্রোটিকের রাউটারে কোন বাহ্যিক এ্যান্টেনা নেই।



কিছুদিন আগেই (সেপ্টেম্বর, ২০২৪) সরকার ৬ গিগাহার্টজ ব্যান্ড ব্যবহারের অনুমতি দিলেও কেন ওয়াই-ফাই ৭, ১৬০ মে.হা. এ ব্যবহার করা যাচ্ছিলোনা তা আমার বোধগম্য নয়। মূলত ওয়াই-ফাই ৭ ব্যবহারের উদ্দেশ্যেই আমি বেশ ক'মাস আগে মিডিয়াটেক এর তৈরী এম.টি.৭৯২৫ ওয়াই-ফাই মডিউলটা ক্রয় করেছিলাম। তারও আগে এম.টি.৭৬২১ মডিউল দিয়ে আমি ওয়াই-ফাই ৬ই ব্যবহার করতে পেরেছিলাম আমেরিকায়। কিন্তু বাংলাদেশে কিছুতেই ১৬০ মে.হা. চ্যানেল ব্যবহার করা যাচ্ছে না। কোন একটা সূত্রতে পড়ছিলাম যে ওয়াই-ফাই ৫ সিগন্যালও ১৬০ মে.হা. চ্যানেলে ব্যবহার সম্ভব নয় কেবলমাত্র বি.টি.আর.সি. এর কিছু রেগুলেশনের কারনে। পুরো বিষয়টিই বেশ ঘোলাটে এবং এ ব্যাপারে সঠিক কোন নির্দেশনাও জানা নেই। অবশ্য এখানে মনে রাখা প্রয়োজন যে এই ধরনের ওয়াই-ফাই ৭ ডিভাইস যে ধরনের ডাটা ট্রান্সফার করতে সক্ষম (৫.৮ গি.বি./সে.) সেটাকে পূর্ণ সমর্থন করার মতো ইন্টারনেট কানেকশান বাংলাদেশের কোথাও দেয়া হয় না এমনকি এন্টারপ্রাইজ লেভেলেও নয়। অবশ্য এর থিওরেটিক্যাল ডাটা ট্রান্সফার রেট ৪০+ গি.বি./সে. বলে জেনেছি যদিও সেটা ৩২০ মে.হা. চ্যানেলে।

এ ব্যাপারে কেউ কোন সুচিন্তিত মতামত তথা কোন ইন্সট্রাকশান থাকলে জানাতে পারেন। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২৫ রাত ১২:২৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×