somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ইফতেখার ভূইয়া
সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

মাইক্রোটিক রাউটার থেকে যেভাবে বিজ্ঞাপন বন্ধ করবেন

১৮ ই জুন, ২০২৬ রাত ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিগত দুই দশকের বেশী সময়ে আমি বাসায় বিভিন্ন ব্র্যান্ডের রাউটার ব্যবহার করেছি। যার মধ্যে মূলত নেটগিয়ার ছাড়াও সিসকো, টিপি-লিঙ্ক, ডি-লিঙ্ক এবং কাস্টম মেইড ওপেনডব্লিউ.আর.টি. -এর রাউটার রয়েছে। তবে বিগত বেশ কয়েক বছর ধরেই আমি ব্যক্তিগতভাবে আমার হোম নেটওয়ার্কে শুধুমাত্র মাইক্রোটিক রাউটার ব্যবহার করছি। আমি ওপেনডব্লিউ.আর.টি. -এর বেশ বড় ভক্ত হলেও সিরিয়াসলি হোম নেটওয়ার্কে সেটা ততটা ব্যবহার করা হয় নি। এর অন্যতম কারন হলো, এই সফটওয়্যারটি খানিকটা জটিল ও সব ধরনের হার্ডওয়্যার সাপোর্ট করে না। এটি মূলত কমিউনিটি সাপোর্টেড লিনাক্স ভিত্তিক একটি ওপেন সোর্স এমবেডেড সফটওয়্যার যা মূলত নেটওয়ার্ক নিয়ন্ত্রনে ব্যবহার করা যায়।

নেটওয়ার্ক সম্পর্কে বিজ্ঞ/অভিজ্ঞ ব্যক্তিগণ এই সফটওয়্যারটি ব্যবহার করতে পছন্দ করেন মূলত প্রচুর কাস্টমাইজশনের সুবিধার কারনে যা প্রথাগত বাসায় ব্যবহৃত বেশীরভাগ রাউটারে করা সম্ভব নয়। বেশীরভাগ বাসায় ব্যবহৃত রাউটারগুলো মূলত প্লাগ-এন্ড-প্লে টাইপ রাউটার যা সাধারনের ব্যবহারের সুবিধার্থে তৈরী করা এবং নূন্যতম কিছু তথ্য দিয়ে যে কোন ব্যবহারকারী ঐ রাউটারের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত হতে পারেন।

অন্যদিকে মাইক্রোটিক মূলত নেটওয়ার্ক স্পেশালিস্ট ও এন্টারপ্রাইজ ঘরানার নেটওয়ার্ক ডিভাইস প্রস্ততকারী প্রতিষ্ঠান। বিভিন্ন আই.এস.পি. ও নেটওয়ার্ক সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিগণ তাদের ব্যবসার প্রয়োজনে এই ঘরানার রাউটার ব্যবহার করে থাকেন। পণ্যের গুণগতমান খুবই ভালো, তাদের ডিভাইসে ব্যবহৃত সফটওয়্যার মূলত "রাউটার ও.এস." নামেই অধিক পরিচিত। এটিও লিনাক্স নির্ভর একটি সফটওয়্যার তবে এটি ওপেন সোর্স নয় যদিও এটিও ব্যবহারকারীকে কাস্টমাইজেশনের ব্যাপক সুবিধা দিয়ে থাকে।

মূল ব্ক্তব্য: প্রতিদিন হাজারো ওয়েব সাইট ভিজিট বা এ্যাপ ব্যবহার করতে গিয়ে আপনাকে অগণিত বিজ্ঞাপন দেখতে হয়। বিষয়টি একাধারে যেমন বিরক্তিকর, তেমনি আপনার ব্যক্তিগত তথ্য নিরাপত্তার ক্ষেত্রে হুমকির কারণ হতে পারে। এইসব বিজ্ঞাপন আপনার কাঙ্খিত ওয়েব সাইট লোড হওয়াকে ধীরগতির করার পাশাপাশি আপনার বাসায় নেটওয়ার্কের গতির উপরও কিছুটা প্রভাব রাখে। এই এ্যাডগুলো পুরোপুরি বন্ধ করা বেশ জটিল বিষয় তবে একটু বুদ্ধি খাটালেই পুরো বিয়ষটিকে নিয়ন্ত্রনে নিয়ে আসা সম্ভব।

বিজ্ঞাপন শতভাগ বন্ধ করার সুর্নিদিষ্ট কোন উপায় আমার জানা নেই এবং সেটা সম্ভব বলেও আমার মনে হয় না। তবে সেটা ৮০-৯৫ ভাগ কমিয়ে আনা সম্ভব। বিশেষ করে আপনার কাছে যদি সঠিক হার্ডওয়্যার ও সফটওয়্যার থাকে ও সেটা ব্যবহার করতে পারেন পূর্ণাঙ্গরূপে। বিজ্ঞাপণ বিভিন্নভাবে বন্ধ করা সম্ভব তবে আলোচনার সুবিধার্থে আজকে শুধু যারা মাইক্রোটিক রাউটার ব্যবহার করছেন তাদের জন্যই এই পোস্ট।

বি:দ্র: নিচের কাজগুলো নিজ দায়িত্বে করুন। কোন ধরনের অযাচিত বা অনাকাঙ্খিত সমস্যার জন্য আমি দায়ী নই।

১ম ধাপ: আপনার মাইক্রোটিক রাউটারের জন্য উইন-বক্স সফটওয়্যার ব্যবহার করে রাউটারের এডমিন প্যানেলে প্রবেশ করুন।

২য় ধাপ: উইনবক্সের বা পাশে অবস্থিত মেনু থেকে "সিস্টেম" আইটেমে ক্লিক করে "রিসোর্স" অপশন নির্বাচন করুন। এখানে আপনি আপনার ডিভাইসের বিস্তারিত তথ্য পাবেন। প্রথমেই চেক করুন "টোটাল মেমরি" কত মেগাবাইট এবং এতে "ফ্রী মেমরি" কত মেগাবাইট রয়েছে। মোটামুটিভাবে ২০ মেগাবাইট ফ্রী থাকলেই আমাদের চলবে।

৩য় ধাপ: রিসোর্স উইন্ডো থেকে আপনার রাউটারের ও.এস. ভার্সন নাম্বার চেক করুন। আমাদের কাজটি করার জন্য রাউটার ও.এস. এর নূন্যতম ৭.১৫ ভার্সন প্রয়োজন। আপনার ও.এস. -টি ৭.১৫ বা তার পরের ভার্সন হলে পরবর্তী ধাপন অনুসরণ করুন আর পুরাতন হয়ে থাকলে আপগ্রেড করুন।

৪র্থ ধাপ: উইনবক্স এর "নিউ টার্মিনাল" মেনু আইটেমে ক্লিক করুন। নতুন যে টার্মিনাল ওপেন হবে সেখানে টাইপ করুন "ip dns print"। আপনি কিছু তথ্য পাবেন যার শেষ লাইনে "cache-size: 2048KiB" দেখাবে। এখানে ২০৪৮ কি.বা.(২ মে.বা) আর পরিবর্তে অন্য কোন নাম্বারও থাকা অসম্ভব নয়। আমাদের উদ্দেশ্য হলো এই ক্যাশ সাইজের আকার অন্তত ২০ মে.বা. করা।

৫ম ধাপ: এবার টার্মিনাল উইন্ডোতে আবার টাইপ করুন "ip dns"। এই কমান্ড আপনাকে ডিভাইসের "/ip/dns>" ডিরেক্টরিতে নিয়ে আসবে। এবার টাইপ করুন "set cache-size=20480" এবং এন্টার চাপুন। এতে আপনার ক্যাশ সাইজ ২০৪৮ কি.বা. থেকে বেড়ে ২০৪৮০ কি.বা. বা ২০ মে.বা.-এ সেট হয়ে যাবে। এবার টার্মিনালে শুধু "adlist" লিখে এন্টার চাপুন তাতে আপনার বর্তমান ডিরেক্টরি "/ip/dns>" থেকে "/ip/dns/adlist>" এ চলে আসবে।

৬ষ্ঠ ধাপ: টার্মিনালে আবার টাইপ করুন "add url=https://raw.githubusercontent.com/StevenBlack/hosts/master/hosts ssl-verify=no"। এবার শুধু "print" লিখে এন্টার চাপুন যা আপনাকে কিছু তথ্য দেখাবে যার সব শেষে "name-count=84986" বা অন্যকোন নাম্বার দেখাবে। এবার আপনি উইনবক্স বন্ধ করে দিতে পারেন। আমাদের কাজ শেষ।

কিছু প্রয়োজনীয় আলোচনা
আমরা যখন কোন ওয়েব সাইটে প্রবেশ করি তখন তথ্য দু'দিক থেকে আদান-প্রদান হয়। এখানে মূলত আমরা যেটা করার চেষ্টা করেছি তা হলো রাউটারকে কিছু পূর্ব-পরিচিত বিজ্ঞাপন তথ্য প্রেরণকারী হোস্টের ঠিকানাকে (০.০.০.০) দিয়ে পরিচয় করিয়ে দিয়েছি। এতে করে কোন সাইট ভিজিট করার পর যদি ঐ সাইটের কোন বিজ্ঞাপন প্রদানকারী হোস্টের সাথে আমাদের রাউটারে উল্লেখিত ঠিকানার সাথে মিলে যায় তখন আমাদের রাউটার ঐ বিজ্ঞাপন প্রদানকারী হোস্টের আসল ঠিকানায় অনুরোধ না করে (০.০.০.০) তে রিকোয়েস্ট পাঠাবে। যার পরিনাম হলো (০.০.০.০) থেকে কোন পাল্টা উত্তর বা কোন বিজ্ঞাপণ তথ্য না পাওয়া বা কোন বিজ্ঞাপন প্রদর্শন না করা। বিয়ষগুলো খানিকটা জটিল মনে হলো আদতে ততটা জটিল নয়।

এখন থেকে আপনার মাইক্রোটিক রাউটারের সাথে যুক্ত সকল ডিভাইস যখনই কোন ওয়েব সাইট ভিজিট করবে তা ইন্টারনেটে প্রচলিত প্রায় ৯০-৯৫ ভাগ বিজ্ঞাপনমুক্ত থাকবে। মনে রাখা জরুরী যে, আপনি যেহেতু রাউটারে উপরে উল্লেখিত পরিবর্তন করার আগেও বিভিন্ন সাইট ভিজিট করেছেন তাই পরামর্শ থাকবে আপনার ওয়েব ব্রাউজারের ক্যাশ ফাইল ক্লিয়ার করে নিন তাতে করে পূর্বে প্রদর্শিত কোন বিজ্ঞাপণ তথ্য আপনার কম্পিউটার বা ডিভাইসে আর থাকবে না। শুভ কামনা থাকছে।

ছবি কপিরাইট: ডিটাটমপেল ইনসাইটস
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২৬ রাত ২:৫৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×