somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ক্যামেরায় জুলাইয়ের কিছু ভিডিও

০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কাকতালীয়ভাবে ২৪-এর নির্বাচনের দিন আমি বাংলাদেশে বেড়াতে আসি। যদিও পরিকল্পনামাফিক আমার আসার কথা ছিলো নির্বাচনের আগের দিন। নিউ ইয়র্ক থেকে সৌদীয়া এরাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে রিয়াদে এসে ট্রানজিটে আটকা পড়ি। বাংলাদেশে ঘন কুয়াশা থাকার কারনে আমাদের ফ্লাইটটি বাতিল হয়ে যায়। প্রায় ২৪ ঘন্টা এয়ারপোর্টে বসে থাকতে হয়েছে, তবুও বাংলাদেশে স্বজনদের দেখার প্রত্যাশায় সে কষ্ট তখন কষ্ট বলে মনে হয় নি।

বাংলাদেশে এসে ক'মাস পরেই যে আন্দোলন ছড়িয়ে পড়লো, তার প্রথম থেকেই আমি সবকিছু সামনে থেকেই দেখেছি। আন্দোলনের টুকরো টুকরো ভিডিও ধারন করতে পেরেছিলাম। সব সময় আমার ভ্লগ ক্যামেরা নিয়ে বের হতে পারিনি। আমার পরিবারও আমাকে বের হতে দিতে চায়নি তদুপরি কিছু ভিডিও করতে পেরেছিলাম। তার কিছু এখানে শেয়ার করছি।

জুলাই ১৮, ২০২৪


ছোট্ট একটা ভিডিও, সকাল থেকেই কুড়িল বাস স্ট্যান্ডের আশে-পাশে অবস্থান করছিলাম। ছাত্র-জনতার হঠাৎ আগমন দেখে তাদের সাথে এগিয়ে যাওয়া হলো কিছু ভিডিও করার উদ্দেশ্যে।

জুলাই ১৯, ২০২৪


দিনটি ছিলো শুক্রবার। ইতোমধ্যেই নর্থ-সাউথ, এ.আই.ইউ.বি. ও ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের বেশ ক'জন ছাত্রদের সাথে সখ্যতা গড়ে উঠেছিলো। ওরাই ফোন করলো আমাকে, ভাইয়া আমরা প্রগতি স্মরণী যাচ্ছি তুমিও চলে আসো। অগত্যা ক্যামেরা নিয়ে ভো-দৌড়। এক সময় দেখি মাথার উপর রেব-এর হেলিকপ্টার থেকে টিয়ারগ্যাস মারা হচ্ছে। ভারী মানুষ আমি, দৌড়াতে কষ্ট হচ্ছিলো। এখানে পালানোর চেষ্টা করছিলাম পরে।

আগস্ট ৩, ২০২৪


ক'দিন আগে থেকেই দেখছি রাত হলেই বসুন্ধরায় বিদ্যুৎ বন্ধ করে দিয়ে ব্লক রেইড দিচ্ছে পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো। স্ত্রী আর সন্তানকে শ্বশুর বাড়ীতে রেখে আসাটাই নিরাপদ মনে হয়েছিলো। ওদেরকে নানা বাড়ি পাঠিয়ে দিয়ে আমি ঢাকায় ফিরে এসে যোগ দিলাম সন্ধ্যার দিকে।

আগস্ট ৪, ২০২৪


পরদিন সকাল হতেই চলে গেলাম। ততক্ষণে ছাত্ররা রাস্তা দখল করে নিয়েছে। ওদের সাথে কথা-বার্তা বলে বোঝার চেষ্টা করছিলাম কি হতে পারে।

আগস্ট ৫, ২০২৪


সকাল থেকেই বৃষ্টি হচ্ছিলো থেমে থেমে। বাসায় আমি একা। পরের ব্লকে থাকা আমেরিকা প্রবাসী এক ব্যারিষ্টার ভাইকে ফোন দিলাম। তিনি আর আমি এক সাথে বের হয়ে গেলাম। তারপর ভিডিওতেই দেখতে পাবেন সব। বাকিটা ইতিহাস।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×