দেশের কি অবস্থা দেখছেন? এক্কেবারে ধ্বংস হইয়া গেছে।
হ্যাঁ তাই তো দেখতেছি।
আরে আমি তো আমার কক্সবাজারের ট্রিপ ক্যান্সেল করে দিলাম। আগে তো হাইওয়েতে উঠলে মনে হইতো জান হাতে নিয়ে উঠলাম। এখন মনে হয় জান কনফার্ম দিয়ে দিবার জন্য উঠলাম।
হুমম, অবস্থা খুবই খারাপ।
বউ ঘ্যান ঘ্যান করে মাথাটা খারাপ করে দিলো , তাই একটু কমপেনসেট করার জন্য ভাবছি মালেশিয়া থেকে ঘুরে আসবো। যদিও লাস্ট ইয়ারেই গিয়েছিলাম। বাট কি করা বলেন? দেশের যা অবস্থা!
সেটাই, মালেশিয়া অতি উত্তম জায়গা!
তা ভাই, আপনারা তো জ্ঞানী গুনী মানুষ, আপনি কি বলেন? এই দেশের তো কোন ভবিষ্যত দেখি না, কানাডার ইমিগ্রেশনটা অবশ্য বেশ ভালই প্রগ্রেস হচ্ছে। এই দেশে আর বেশী দিন নাই।
সেটাই, এই দেশে থেকে কোন লাভ নাই।
আপনি যে কি মনে করে আমেরিকা থেকে ফিরে এলেন! অবশ্য সবাই হয়তো সেখানে সুবিধা করতে পারে না। আচ্ছা বাদ দেন, আমাদের পলিটিশিয়ানদের কি করা যায় বলেন তো! দেশটার তো একেবারে বারোটা বাজিয়ে দিল।
পলিটিশিয়ানদের দোষ দিয়ে লাভ নাই।
মানে কি, কি বললেন এইটা? এই সব অযোগ্য, গুন্ডা বদমাইশ, ক্যাডার টাইপের লোকজন পলিটিশিয়ান হয়ে দেশ চালাচ্ছে?আর আপনি বলছেন দোষ দিয়ে লাভ নাই ?
দেশের যোগ্য লোকেরা পলিটিক্স করে না কেন? আমি করি না কেন, আপনি করেন না কেন?
এইসব আপনি কি বলছেন? মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? ভাল লোকদের পলিটিক্স করার কোন স্কোপ আছে নাকি? যেই রকম নোংরা পরিবেশ!
নোংরা পরিবেশ তো আসমান থেকে হঠাৎ করে পড়ে নাই। এটা তৈরী হইছে আস্তে আস্তে। আমাদের মত তথাকথিত যোগ্য লোকেরা রাজনীতি থেকে দূরে থাকার জন্যই জিনিসটা তৈরী হইছে।
ইয়ে...মানে...সেটা বলতে পারেন...কিন্তু এখন যে অবস্থা...রাজনীতিতে কোন মানুষ সুস্থ মস্তিষ্কের মানুষ ঢুকতে চাইবে বলে মনে হয় না।
সেটাই ভাই। যান মালেশিয়া থেকে ঘুরে আসেন, আপনার সুস্থ মস্তিষ্ক সুস্থ রাখুন। কয়দিন পর কানাডায় ইমিগ্রেশন হয়ে গেলে চিরতরে সুস্থ থাকুন! আর দেশের পলিটিক্স অসুস্থ মস্তিষ্কের মানুষদের হাতে ছেড়ে দিন।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


