করমজলে অনেক্ষন হাঁটার ফলে পেটের মধ্যে খিধা বাদ্য বাজাতে শুরু করলো। দুপুরের খাবার খেতে তারাতারি বসে পরলাম, আমাদের সাথে বিদেশী ২ পর্যটক ও খেতে বসলো আর এই প্রথম দেখলাম তারা বাঙ্গালিদের মত হাত দিয়েই খাবার খেল। আইটেম ছিল সবজি, ভাত, রুই মাছ, খাশির রেজালা, বেগুন ভর্তা আর ঘন ডাল। দারুন ছিল খাবার। সবাই বেশ তৃপ্তি নিয়ে খেল।
রুই মাছ, বেগুন ভর্তা
কচিখালিতে যাওয়ার জন্য ট্যুর কোম্পানিগুলো সাধারণত যেই পথ ব্যবহার করে আমাদের লঞ্চ সেই পথে না গিয়ে নতুন একটা পথে প্রবেশ করলো।
লঞ্চ হারবারিয়া হয়ে সোজা চলে যেতে থাকলো বনের গভীরে। এই পথ দিয়ে আমরা আর কোন টুরিস্ট লঞ্চ না দেখে বুঝে ফেললাম যে এই পথে সাধারনত লঞ্চ আশে না। বন যেন আমাদের কাছে চলে আসছে। দুপাশের পারের দূরত্ব খুব একটা বেশি না। দোতলায় দারিয়ে ছিলাম আর গানের কলি খেলছিলাম। হটাত কার যেন হরিণ হরিণ ডাক শুনতে পেলাম। সবাই বামে বনের দিকে খেয়াল করেও দেখতে পাচ্ছিনা কিছু। একটু খেয়াল করে দেখলাম একটা হরিণ গাছের আড়ালে দারিয়ে এক দৃষ্টিতে আমাদের অবাক বিস্ময়ে দেখছে। আমরাও বনের মাঝে প্রথম কোন পশুর অস্তিত্ব দেখে আন্দোলিত। লঞ্চের দোতলা থেকে নেমে আমাদের লঞ্চের পেছনে বাঁধা নৌকাতে গিয়ে বসলাম। কামেরাবাজি চলছে এখানে। অনেক্ষন বনের সৌন্দর্য দেখতে দেখতে আবার চাঞ্চল্যতা। এবার আমাদের লঞ্চের ডান দিকে পানিতে দেখলাম একটা মস্ত কুমির পানির উপর চোখ মেলে তাকিয়ে আছে। অসম্ভব মজা পেলাম। আমাদের সাথে থাকা ক্যামেরাগুলোর সাটার চলতে থাকলো অনবরত।
কুমির
এরপর আবার চলে গেলাম লঞ্চের সামনের দিকে, দেখি মারিয়া আর মার্টিন ছবি তুলছে এখানে। একটা সিগারেট ধরিয়ে আরাম করে বসে তৃষ্ণার্ত চোখে অবলোকন করতে থাকলাম বুন পরিবেশ।
একে একে ২ প্রজাতির বক, সারস পাখি, ধনেশ পাখি, মাছরাঙ্গা, বানর দেখলাম।
বানর
বক
ধনেশ পাখিটা সবচে নজর কারল। বিশাল একটা ঠোট নিয়ে কিভাবে সে চলে দেখে বিমহিত হলাম। আস্তে আস্তে বিকেল গরিয়ে সন্ধ্যা নামছে।
২টা মাছ ধরার নৌকা দেখতে পেলাম, লঞ্চের সামনে থেকে চিৎকার করে বললাম, “ ও ভাই মাছ আছে নাকি কাঁকড়া?” অরা একটা বিশাল চিংড়ি দেখাল।
লঞ্চ থামার নির্দেশ দেয়া হল উপরে। আমাদের নৌকা নিয়ে কয়েকজন ঐ নৌকার কাছে চলে গেলো। তারপর নৌকা দুটো বেধে আমাদের লঞ্ছের কাছে নিয়ে আসলো। চিংড়িটা ছিল একটাই।
আমরা অনেক বড় সাইজের ২-৩ কেজি টেংরা মাছ, ৪টা বড় বাঘা মাগুর কিনে ফেললাম মাত্র ৫০০ টাকায়। রাতে অন্যান্য আইটেমের সাথে এগুলো আইটেম ও থাকবে।
সন্ধ্যা হয়ে গেছে। নাস্তা দেয়া হল ফুলকপির বরা, আলুর চপ। লঞ্চের সার্চ লাইট জ্বলছে একটু পর পর। সার্চ লাইটের আলোতে বনের মাঝে একটা ভতুরে ভুতুরে পরিবেশের সৃষ্টি হচ্ছে। আশে পাশে কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছেনা। হতে পারে বাঘ পার দিয়ে হাঁটছে বা কুমির পারে শুয়ে আছে, কিছুই দেখতে পাচ্ছিনা। এখানে আসার আগে ট্র্যাভেলার টিঙ্কু ভাইয়ার সুন্দরবন নিয়ে ৩ পর্বের ডকুমেন্টারি দেখেছিলাম, কিছু কিছু ব্যাপার আমি আগে থেকেই তাই ধারনা করতে পারছিলাম। রাতে সবার কার্ড খেলার ঝোঁক উঠলো। এক গ্রুপ আড্ডায় মশগুল আর আমরা কয়েকজন 29 আর কলব্রিজ খেলা শুরু করলাম। রাত ৮.৩০ এর দিকে লঞ্চে হাউসি খেলার আমন্ত্রন করা হল। এর আগে খেলাটির নাম অনেক শুনেছি, দেখা হয়নি। এবার প্রথম দেখলাম।
আমাদের পিয়াশ ভাই আর কাফি ভাই সমানে জিততে শুরু করলো। ভালো লাগলো খেলাটা। খেলতে খেলতে আমরা কচিখালি টাইগারপয়েন্টে চলে আসলাম। আমাদের লঞ্চ রাতে এখানেই নোঙ্গর করা থাকবে। খেলা শেষে ডিনার করে নিলাম, আইটেমঃ সবজি, পারসে মাছ ফ্রাই, টেংরা মাছ ও মাগুর মাছের কারি, ডাল, সালাদ। এবার পারসে মাছ ফ্রাই ছিল অস্বাভাবিক মজার। লঞ্চের কোন আইটেমেই মনে হয় না এক কনা মসলা বেশি বা কম হয়। খাবার শেষ করে এক কাপ কফি আর সিগারেট হাতে নৌকায় গিয়ে বসলাম। চাদের আলোতে চারপাশটা অদ্ভুত লাগছিল, শুয়ে শুয়ে নৌকা থেকে আকাশ দেখতে থাকলাম। লঞ্চের মাস্টার তার এক সাগরেদ নিয়ে বরসি দিয়ে মাছ ধরা শুরু করলো, আমরাও একটা বরসি দিয়ে চেষ্টা শুরু করলাম। অনেকগুলো টেংরা মাছ উঠলো। এসব দেখতে দেখতে ঘুম চলে আসলো। সকালে যাব নৌকা নিয়ে খাল ভ্রমনে, ভোরে উঠতে হবে, তাই রুমে গিয়ে শুয়ে পরলাম
(চলবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

