মানবিক কারনে আরেকটা সাময়িক পোস্ট দিতে হল।
০২ রা এপ্রিল, ২০০৮ ভোর ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ প্রথম আলোর নারী মন্চ পাতার নীচের দিকে একটা লেখা পড়লাম। কোন গল্প উপন্যাস না। একটা মেয়ের চিকিৎসার জন্য কিছু টাকা দরকার। আমি সাধারনত এজাতীয় নিউজে গলে যাই না। আজ কেন যেন গেলাম। মেয়েটার জন্য প্রচন্ড খারাপ লাগছে।
লেখাটির শিরোনাম "থ্যালাসেমিয়ায় আক্রান্ত শতাব্দীর কথা --- কবি চলে গেলে কবিতা লিখবে কে?"
মেয়েটা চমৎকার কবিতা লিখে।
লেখার নীচে টাকা পাঠাবার ডিটেইলস দেয়া আছে। যার যা সাধ্যমত পাঠাবেন। একটা ফোন নাম্বারও দেয়া আছে। ০১৭১৫-৬২৬২৭৬। যাদের টাকা পাঠাবার সাধ্য নাই, আমার অনুরোধ তারা একটাবার ফোন করে হলেও মেয়েটার একটু খোঁজ খবর নিবেন। তাতে বড় জোর ২/৩ টাকা খরচ হবে।
মেয়েটা আমার কেউই হয় না, একদমই কেউ না তাই যদি কেউ আমার এই পোস্টটাকে ন্যাকামো বা ঢং মনে করেন, মেয়েটার জাগায় জাস্ট নিজেকে অথবা নিজের কোন বোনকে ভাববেন। আল্লাহ আমাদের কতই না ভাল রেখেছেন। তাঁর কাছে কৃতজ্ঞতা জানাবার ভাষাও নেই।
যারা দেখতে চান তারা এক্ষনি দেখেন। প্রথম আলোর লিংকটা আর মাত্র ২১ ঘন্টা ভ্যালিড থাকবে। এই পোস্টটাও তারপর মুছে দেব।
আমার আর কিছু বলার নাই। আবার কলম বিরতীতে চলে গেলাম। খোদা হাফেজ।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০০৮ সকাল ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই...
...বাকিটুকু পড়ুন
তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০

ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১

চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮
মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।
এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন