somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

প্রসেনজিৎ হালদার
আয়নার সামনে দাড়িয়ে নিজের চেহারার দিকে তাকিয়ে কিছুই দেখি না। তবে, মানুষ হয়ে মানুষকে ভুল বোঝা আমার স্বভাবে নেই, আপনার পেশা যাই হোক না কেন।

চোরের দেশে চুরিই উত্তম

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বাবা অনেকবার বলেছেন, ‘১০-১৫ লাখ টাকা লাগলেও লোকজন ধরে একটা সরকারি চাকরি নিয়ে নাও। অথবা, আমি চেষ্টা করে একটা চাকরি নিয়ে দিই।’ আমিও নাছোড়বান্দা, তার মুখের ওপর বলে দিই, ‘প্রয়োজনে রিক্সা চালাতে বলো আপত্তি নেই। কিন্তু, ঘুষ দিয়ে চাকরি পাওয়ার কথা বলো না।’ তিনি নিজেও সারাটা জীবন সৎ পথে থেকে ৬৫ বছর বয়সেও কাজ করে পেটে ভাতে টিকে আছেন। বিপুল ঐশ্বর্য উপার্জনের সুযোগ থাকলেও তার পথ থেকে বিচ্যুত হন নি।
তিনিই কাজ শিখিয়েছেন এমন অনেকেই রাজধানীর কোটিপতি। তারও সুযোগ ছিল। কিন্তু, ইচ্ছে ছিল না। অথচ, এজন্য তার বড় ছেলের ভীষণ মনোকষ্ট। আর আমি ছোট ছেলে খেটে খাওয়া মানুষ। বিপুল সম্পদের স্বপ্ন দেখি না। প্রয়োজনে যে কোন কায়িক শ্রমে রাজি। কিন্তু, কারও দু’আনা মেরে খেতে নারাজ। আর এ জন্যই হয়তো জীবনে ভোগ বিলাসিতা হবে না। দুবেলা কয়টা ডালভাত হলেই হয়।
কিন্তু, বিপত্তিতো এখানেই। ডালভাত রোজগার করতে গেলেই তো সেখানে ভাগ বসানোর লোকের অভাব হবে না। কারণ, দেশে চোরের অভাব নেই। আমি সৎ পথে উপার্জন করতে গেলেও সেখান থেকে মাসোয়ারা দিতে হবে। মাত্র এক শত জমির নামজারি করতে ১০ হাজার টাকা দাবি করেন ভূমি কর্মকর্তা। ব্যবসা করতে গেলে ট্যাক্স ভ্যাটের বোঝা দাড়িয়ে যায়। এমনকি বাড়ির সামনে রাস্তায় যে চারটে নারকেল গাছ এবং সুপারি গাছ লাগিয়েছি তাতেও হাত দিতে নিষেধ করেছেন এলজিআরডির প্রকোশলী। ৩০ বছর আগে থেকে যে খালে ডালপালা ফেলে আমার বাপ দাদা মাছ খেয়ে আসছে তাতেও নিষেধাজ্ঞা দিয়েছেন মৎস কর্মকর্তারা। সাধের কাঁঠাল এবং কামরাঙা গাছ দুটোও বড় হতে পারে না পল্লীবিদ্যুতের কর্মীদের জ্বালায়। তাই মাঝে মধ্যেই মনে হয়, চোরের দেশে চুরিই উত্তম। আমার বাপ দাদা কেন চুরি বিদ্যায় পারদর্শী হলো না, কিংবা আমিই বা কেন এখনো এ কাজে দক্ষতা অর্জন করছি না। চেষ্টা করলে কেউ অকৃতকার্য হয় না। আমিও ভাবি এই প্রতিযোগিতায় যোগ দেবো কি না, পারদর্শী হওয়ার চেষ্টা করবো কি না?
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪৭
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×