somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বস্তাপঁচা গন্ধ

৩০ শে অক্টোবর, ২০২১ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনৈতিক দর্শনের নিমজ্জিত রাষ্ট্র বিরোধীরা অনেক আগেই পালিয়েছে। এখানে বিরোধীদের কোন স্থান নেই যদি পক্ষে থাকেন তাহলে সঙ্গে চলেন আর যদি না পারেন দূর দেশে কোথাও পালিয়ে থাকেন। কারণ এখানে খাবার কেনার জন্য আপনার অর্থের অভাব হবে। বস্ত্রের জন্য আপনার খুঁজতে হবে কোন মানবতার দেয়াল। কাঠ-খড় পুড়িয়েও কোন জরুরী কাজ আপনি করতে পারবেন না। অক্সিজেনের অভাবে রাস্তাতেই মরতে হবে। এখানে আপনার মূল্যায়ন হয় না। রাষ্ট্রের নাগরিক হয়েও নাগরিকত্বের দোহাই দিয়ে রাষ্ট্রের চাকর হয়ে থাকবেন আপনি। শতশত দোহাই গালিগালাজ করে আপনার প্রয়োজনীয় স্বার্থসিদ্ধি হবে না এ নিশ্চয়তা দেওয়া যায়।
হাতে লেখার দিন অনেক আগেই শেষ হয়েছে। এখন প্রযুক্তিগত কৌশলে সব লেখা যায়। ডিজিটাল শখের বশে দু'চারটে বিরোধী শব্দ ব্যবহার করলেই মামলা-হামলা এমনকি জান নিয়া টানাটানি হচ্ছে। কেন? এ প্রশ্নের উত্তর দেয়ার মত কেউ নেই। কারণ এই প্রশ্নের উত্তর দেওয়ার মত বিবেক বুদ্ধি থাকা লোকের যথেষ্ট অভাব।
খেয়াল করে দেখবেন এখানে কোন সহমর্মিতা নেই। না আছে বন্ধুত্ব না আছে মায়া। আজ লোকদেখানো কান্নায় অপরাধীরা পার পেয়ে যেতে থাকে। মদের গ্লাস নিয়ে মিট মিট করে হাসে, আর ভাবে "এইতো মগের মুল্লুক"। এখানে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। রাস্তা জানা থাকলে টাকা কোন ব্যাপার না, ও এমনি এমনি আপনার পকেটে চলে আসবে। আর যদি না জানেন তবে দিতে দিতে জান শেষ। দিন শেষে চাল কেনার টাকা নেই।
দিন বদলে গেছে। আগে মানুষ আত্মীয়র বাড়ি যেতে দু'চার দিন থেকে বাড়ি ফিরতো। এখন আর মানুষ আত্মীয়ের বাড়ি যায় না। গেলেও বড়জোর দুইবেলা। তাই যথেষ্ট। সময় হয়ে উঠেনি। ব্যস্ততা বেড়েছে। খোঁজ নিন, জিজ্ঞাসা করুন, প্রশ্ন করুন, কেমন আছেন? ভালো আছি সহজ উত্তর। বোঝা যায় দেশের মানুষ সুখে আছে। অভাব অনটন দূর হয়ে গেছে। এখন কেউ না খেয়ে মরে না।
এমনটা কেউ ভাবেও না।
দ্রব্যমূল্য নিয়ে মাথাব্যথা। যার পকেটে টাকা নেই তার পকেটেও বান্ডিল। বাজারে গিয়ে দেখুন জিনিসপত্রের কোন অভাব নেই তাহলে দ্রব্যমূল্য নিত্যপণ্যের দাম হেনতেন সাত সতের কেন?এ নিয়ে এত মাতামাতি করে লাভ কি? ৭০ টাকা কেজি চাল কিনতে পারছেন। তাহলে, ৫০ থেকে ২০০ টাকা দরে সবজি। অসুবিধে কি টাকার অভাব নেই সম্পদের অভাব নেই। অভাব সুষ্ঠু বন্টনের। যে কারণে একজন ব্যবহার না করতে পেরে ফেলে দেয় অন্যজন তাকিয়ে দেখে।
দুর্নীতি-অনিয়ম বিশৃঙ্খলা থাকবে। ভালো-মন্দ মিলিয়ে যেমন মানুষ, তেমনি একটি রাষ্ট্র যত পরিষ্কারে থাকুক না কেন তার মধ্যে জঙ্গল থাকবেই। এক জায়গায় ৫০ জন মানুষ ধারণা থাকলে তার পঞ্চাশটা মানুষই ভালো হবে না। এরমধ্যে দু'চারটে ছেচরা চোর বাটপার অপরাধপ্রবণ মানুষ থাকবে। কিন্তু সেই সংখ্যাটা যদি ৪৫ ৪৭ হয় তাহলে মুশকিল। বাকি যে দু চারজন থাকছে তাদের থাকার থেকে না থাকাই ভালো। অর্থাৎ তাদের থাকার প্রয়োজন নেই। তারা চলে যাক। হয় পার্শ্ববর্তী কোন দেশে না হয় উপরের দেশে।
দেশের দু'চার জন মানুষকে নিয়ে এত মাতামাতি। অথচ যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাদের নিয়ে ভাবার সীমাবদ্ধতা আছে। সুপার থেকে যে গণহারে পণ্য কিনে তার নিশ্চয়ই লাগামহীন দ্রব্যমূল্যে কোন সমস্যা হওয়ার কথা না। দশটা পনেরোটা ব্যাংকের কার্ড তার পাশে থাকে। তাতে কত টাকা তার কোন হিসেব নেই। গল্প নয়, পরীক্ষিত।লাইনে দাঁড়ালেই নিশ্চয়ই টের পাবেন। সঙ্গে থাকছে বস্তাপঁচা গন্ধ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×