somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের রাজনীতি ও সংস্কৃতি কোন দিকে যাচ্ছে ।

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শিমূলবাড়ী ইউনিয়নের একটি গ্রামের নাম আরাজী শিমুল বাড়ী।এখানে একটি ছোট বাজার রয়েছে নাম ডিয়াবাড়ী বাজার ।এখানে শিমুলবাড়ী বংঙ্গবন্ধু ডিগ্রি কলেজ নামে একটি কলেজও রয়েছে। দেশের বর্তমান রাজনৈতীক অবস্হায় এখানে হরতাল পালন করা হচ্ছে ।দেশ স্বাধীনের পর থেকে এখানে কখনো হরতাল পালন করা হয়েছে কি না তা এখান কার বয়োবৃদ্ধরাও বলতে পারে না ।তাই এখান কার মানুষ জন হরতাল সর্ম্পকে তেমন কোন অভিজ্ঞতা নেই । এখানকার হরতাল কারী দল হচ্ছে জামাত শিবীর। এরাই এখান কার বি,এন পি এবং হেফাজতে ইসলাম। সাঈদী সাহেবের ফাসির রায় হলো জামাতের দুই দিন এবং বি,এন,পি একদিন সহ মোট তিন দিন হরতাল । এরা প্রথম দিন যে ভাবে হরতাল করল তাতে জনমনের মধ্যে আতংক ছড়িয়ে দিল। রাস্তায় আগুন জ্বালালো,রাস্তার গাছ কেটে রাস্তায় বেড়িকেট দিল বাজারের ভিতর কোন মানুষকে পর্যন্ত ঢুকতে দিলো না। লাঠি মিছিল করে তারা বুঝিয়ে দিল আমরা সবাই জঙ্গি! সাবধান। ঐ দিন ওরা ডিয়াবাড়ী বাজার থেকে পাশ্ববর্তি স্বপন বাজার লাঠি মিছিল নিয়ে গেল এবং ফেরার পথে রাস্তার ধারের হিন্দুদের উপর হঠাৎ আত্রমন চালাল মাথা ফাটালো বাড়ীতে আত্রমন করল দোকান ভাংগল এবং ওখান থেকে ফিরে এসে পরের দিনের কর্মসূচি ঘোষনা করে সবাই চলে গেল। ঘটনা টি প্রথম দিনের বিকালের ঘটনা। সংখ্যালঘু হিন্দুরা মামলা করলেও পুলিশ কাউকে ধরলো না উপরন্ত শিবীর কর্মিরা কোট থেকে আগাম জামিন নিল এবং বীরদপে তারা হরতাল চালিয়ে যাচ্ছে। এরই মাঝে আসিতেছে নতুন বর্ষ বৈশাখ । একানকার স্হানিয় একটি কে,জি স্কুলের উদ্দেগে প্রতি বছরের ন্যায় এবারো ১লা বৈশাখ পালনের সিদ্ধান্ত নেন বৈশাখ উদযাপন কমিটি । আলোচনা করে ঠিক করা হলো উপজেলা নির্বাহী অফিসার হবেন প্রধান অতিথি, এবং বর্তমান চেয়ারম্যান ও প্রাক্তন চেয়ারম্যান বিষেশ অতিথি । সেই মত সকল প্রস্তুতি সম্পন্ন অতিথি দের মতামত নেওয়া হলো সবাইকে আমন্ত্রন করা হলো ডেকোরেশন কন্ট্রাক করা হল বৈশাখি মেলায় কি কি স্টল থাকবে সেটা ঠিক হলো সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। এমতঃ অবস্হায় গত কালের হরতালে (১১ই এপ্রিল) পাশ্ববর্তি বাজার কালিগন্জ বঙ্গবন্ধু বাজারে হরতাল সমর্থক ও আওয়ামীলিগ এর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া মারপিট হলো তিন জন সরকার দলিও কর্মি গুরুতর আহত হয়ে এখন তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন। এরই রেশ এসে পরল বৈশাখ উৎযাপন কমিটির উপর । কে বা কারা হুমকি দিল ১লা বৈশাখ এখানে হলে সব ভেংঙ্গে দেওয়া হবে এবং আপনাদের উপর আক্রমন হবে। খবরটা আমি শুনার পর চেষ্টা করলাম উদযাপন কমিটির লোকজন কে বুঝার যে ১ লা বৈশাখ কোন রাজনৈতিক মঞ্চ নয় এটা বাংঙ্গালি সংস্কৃতির অংশ ও বাংঙ্গালির ধারক ও বাহক এখানে কোন সমস্যা হবার কথা নয় । অনেক পিড়া পিড়ির পর জানা গেল যে, ১লা বৈশাখ হল হিন্দুদের অনুষ্টান এটা করা না জায়েজ এটা কখনো জামাত এবং শিবীর নেতারা মানবে না ।আমার মনে পড়ে গেল ফেসবুকের একটি পোষ্ট এর কথা সেখানে বলা ছিলো ১লা বৈশাখ হল হিন্দুয়ানী অনুস্ঠান এটা থেকে বিরত থাকুন এখানে খরচ না করে ঐ টাকা গরিব দের মাঝে দান করুন।ভাই আপনারা বলুন এখন বাংঙ্গালী সংস্কৃতি নিয়েও টানা টানি শুরু হয়েছে । পাঠক আপনারা বলুন দেশ কোন দিকে যাচ্ছে , এখানে আর ১লা বৈশাখ হচ্ছে না সবাইকে জানিয়ে দিচ্ছে বৈশাখ উদযাপন কমিটি ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×