somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এথেনা

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রীক দেবী এথেনা এক অসামান্য চরিত্র।

গ্রীকরা তাঁকে একাধারে যুদ্ধ ও জ্ঞানের দেবী হিসাবে পূজা করত। এদিক থেকে দুর্গা ও সরস্বতী দু'জনের সাথেই তাঁর মিল আছে। আবার এথেনার সঙ্গী ছিল প্যাঁচা, যা গ্রীকদের কাছে জ্ঞানের প্রতীক। সেদিকে লক্ষ্মীর সাথেও এথেনার মিল আছে।

এথেনার বাবা ছিলেন দেবরাজ জিউস। জিউসের মতো শক্তিশালী কোনো দেবতা ছিল না। তিনি মহাদৈত্য টাইটানদের লড়াইয়ে হারিয়ে পাতালে বন্দী করে রেখেছিলেন। একবার এক দেবতার ওপর রেগে গিয়ে জিউস তাঁকে স্বর্গ থেকে ছুঁড়ে আছাড় মেরে পৃথিবীতে ফেলে দিয়েছিলেন। সব দেবতারা সবসময় জিউসের ভয়ে তটস্থ হয়ে থাকতেন। একমাত্র একজন দেবতাকে জিউস কোনোদিন ঘাঁটাতেন না, তিনি হলেন এথেনা। কেন ভয় পেতেন জিউস এথেনাকে?

একবার বহুক্ষণ মদ্যপান করে জিউস মাতাল হয়ে যান। সব দেবতাকে ডেকে বলতে থাকেন যে তার মন্দিরে তার চেয়েও ওপরে জিউসকে জায়গা দিতে হবে, কারণ জিউসের শক্তি সবচেয়ে বেশী। কেউ প্রতিবাদ করলে তাকে মেরে পঙ্গু করে দিতে থাকলেন। সবাই ভয়ে কাঁপতে কাঁপতে মাতাল জিউসের দাবী মেনে নিতে থাকল। শেষে জিউস এথেনার মন্দিরের সামনে এসে দেখেন দেবী এথেনা নিজে চুপচাপ দরজার সামনে দাঁড়িয়ে আছেন।

এথেনা বললেন - আপনি মাতাল হয়ে গেছেন, ঘরে ফিরে যান। এসব করলে বিপদ হবে। জিউস শুনলেন না। বললেন, সরে যা যদি নিজের ভালো চাস। তুই আমার মেয়ে বলে ছেড়ে দেব না। এথেনা বললেন, ঠিক আছে। আমি দাঁড়িয়ে থাকছি। তোমার এত শক্তি, তুমি এসে আমার পা এখান থেকে সরিয়ে দাও।

জিউস প্রচণ্ড রেগে গিয়ে এথেনার পা দুটো ধরে তুলে তাকে আছাড় মারতে গেলেন। কিন্তু পা দুটি ধরে দেখলেন, তিনি এথেনাকে নড়াতে পর্যন্ত পারছেন না। আবার চেষ্টা করলেন, পারলেন না।

জিউসের কপাল বেয়ে ঘাম ঝরতে থাকল। এথেনার পাদুটি যেন শ্বেতপাথরের কোঁদা থামের মতো দাঁড়িয়ে থাকছে, জিউসের চাপে কিছুই হচ্ছে না। তিনি প্রাণপণে সর্বশক্তি লাগিয়ে ঠেলতে লাগলেন, কিন্তু এথেনা নড়লেন না। জিউস দম হারিয়ে এথেনার পায়ের ওপর পড়ে গেলেন। তারপর দেখলেন, এথেনার পায়ের সৌষ্ঠব কী অসম্ভব বলিষ্ঠ। যুদ্ধের দেবীর দুই উরু এমন শক্তিশালী যে জিউসকে যেকোনো মুহূর্তে গুঁড়িয়ে দিতে পারতেন। হাঁটুর নীচে দুই পায়ের জঙ্ঘা পিতলের মতো নিটোল পেশী ফুলিয়ে অপেক্ষা করছে, যেন জিউসের পেলেই চেপে পিষে দেবে। জিউস ভয়ে কাঁপতে থাকলেন। এথেনার দুই পা জড়িয়ে ধরে ক্ষমা চাইলেন। এথেনা একটা আলতো লাথি মেরে জিউসকে মন্দিরের চাতালের বাইরে ফেলে দিলেন। বললেন, ঘরে যাও। এদিকে আর এসো না।

এই ঘটনার পর থেকে জিউস আর কোনোদিন এথেনাকে বিরক্ত করেননি।

এই বহুপ্রাচীন গ্রীক ছবিটিতে এথেনাকে দেখা যাচ্ছে। এথেনার বলিষ্ঠ পায়ের আকৃতি এবং সঙ্গী প্যাঁচাটিকেও দেখা যাচ্ছে।

সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১৭
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুখু মিয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৬



গভীর অন্ধকার রাত প্রবল গর্জন করে আকাশ ডাকছে, দুখু মিয়া আর তার মেয়ে ফুলবানু খুপড়ি মতো ছাপরা ঘরের জানালা দিয়ে তাকিয়ে আকাশ দেখেন। অন্ধকারে কিছুই দেখা যায় না তারপরও বাপে... ...বাকিটুকু পড়ুন

যে শহরে বৃষ্টি নেই

লিখেছেন রিয়াজ দ্বীন নূর, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৩০



শহরটা নিচে। অনেক নিচে। রিকশার টুংটাং, বাসের হর্ন, কারো হাসির শব্দ, কারো ঝগড়ার শব্দ — সব মিলিয়ে একটা জীবন্ত শহর। কিন্তু রিয়াজের কাছে এই সব শব্দ এখন অনেক দূরের।... ...বাকিটুকু পড়ুন

Dual Currency Card Needed for Meta Monetization. Urgent National Interest.

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:৪৬

ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি প্রায় চল্লিশ মিনিট। এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়ে থাকলে সাধারণত দুই ধরনের সন্দেহ হয়- এক, লোকটা কিছু করতে এসেছে। দুই, লোকটার করার কিছু নেই। আমি কোনোটাই... ...বাকিটুকু পড়ুন

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:১৩

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”
==========================================
চুক্তি মানেই তো স্বার্থের ভারসাম্য। কিন্তু সেই ভারসাম্য যখন দেশের স্বার্থকে উপেক্ষা করে, তখন সেটি আর চুক্তি থাকে না প্রশ্নবিদ্ধ সমঝোতায় পরিণত হয়। ইউনূসের শেষ সময়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

×