somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহিষমথন

০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহিষাসুর সভায় বসে, অসুর চারিপাশে,
হঠাৎ রিনি-ঝিনি আওয়াজ কোথার থেকে আসে?
পরনে লাল ঘাগরা পরা, মল বাজিয়ে পা’য়,
নর্তকী এক এসে দাড়ায় স্বর্গের দরজায়।
‘অসুর-শ্রেষ্ঠ মহিষাসুর সবার চেয়ে বড়ো,
সাহস থাকে আমার সাথে এসে লড়াই করো!’
হা হা করে হেসে অসুর বলল তাকে, ‘ওরে,
তোকে আমি পুষব আমার শোয়ার সাথী করে!
তাকিয়ে দ্যাখ আমার শরীর, দ্যাখ আমার এই পেশী!
ত্রিভুবনে সবার চেয়ে শক্তি আমার বেশী!’
নারী তার এই কথা শুনে চোখেতে চোখ রেখে
কোমরে হাত দিয়ে দাঁড়ায় ঠোঁটে হাসি মেখে।
মহিষাসুর বিশাল শরীর ফুলিয়ে তোলে রাগে
এমন অপমান তো তাকে করেনি কেউ আগে!
পাহাড়-পাথর গুঁড়িয়ে যায় তার বুকেতে লেগে,
ফুলিয়ে সেই বুকের ছাতি গর্জে ওঠে রেগে।
বাহুর পেশী ফুলিয়ে হাসে অহঙ্কারের হাসি,
দুর্গাকে ডাক দিয়ে বলে - ‘হবি আমার দাসী!’
দুর্গা শুনে জবাবে তার হেসে উঠে বলে,
‘মরবি রে তুই আজকে অসুর, আমার পদতলে!’
এই না বলে বাড়িয়ে দিল নিখুঁত সুঠাম পা,
নিটোল পায়ের গড়ন দেখে শিউরে ওঠে গা!
অসুর ধেয়ে এগিয়ে যেতে, দুর্গা তাকে নিয়ে
খেলার ছলে মাটির প’রে ফেলে আছাড় দিয়ে!

অসুর পড়ে মাটির উপর তাকায় দেবীর পানে
সারা গায়ে তুফান জাগে ওই শরীরের টানে।
ঠোঁটে যেন তৃষ্ণা মাখা, চাউনি পাগল করে,
বাড়িয়ে রাখা পায়ের বাঁকে লাস্য ফেটে পড়ে --
দেহে তুলে রূপের ঝলক, বাঁকিয়ে দুই ভুরু -
ভুবনজয়ী কুহকময়ীর নাচের হল শুরু।

নেচে নেচে বুক অসুরের ধরলো পায়ে চীপে,
হাসতে হাসতে মারবে তাকে এক পায়েতে টিপে।
খিলখিলিয়ে হেসে বলে - ‘মরবি আমার পা’য়?’ ..
হাসির দোলায় সারা গায়ে লহর খেলে যায়..
দেবীর পায়ের তলায় চাপা লোহার মতন বুক,
পায়ের চাপে যেমন মরণ তেমন নরম সুখ
নাচছে দেবী, পায়ের তলায় বুকটা ভেঙে যায়,
অহঙ্কারী অসুর লুটায় দেবীর কোমল পা’য়।

রুম-ঝুম-ঝুম বাজিয়ে পায়েল সুন্দরী ওই নাচে,
দানবশরীর ভূলুণ্ঠিত এমন নাচের কাছে।
দলার নেশায় মত্ত দেবী নাচের দমক লেগে,
কামের আগুন ঝরতে থাকে সারা শরীর থেকে।
অসুর ঠেলে সরাতে চায় দেবীর চরণ ধরে,
সর্বশক্তি হার মেনে যায় পায়ের ঠেকার জোরে।
বুকের ছাতি ডলতে থাকে তুলে নাচের বোল,
হেসে বলে, ‘দেখি, এ পা সরিয়ে শরীর তোল!’

‘দয়া কর - দয়া কর’- চেঁচায় বিকট স্বরে,
নর্তকীর ওই পায়ের তলায় যোদ্ধা কেমন মরে!
নিজের রূপের গর্বে দেবী হাসছে হা হা করে,
অসুর গোঙায় দেবীর পায়ের অঙ্গ চেপে ধরে।
তা-থৈ-থৈ পায়ের আঘাত অসুররাজের বুকে,
পায়ের চাপে গলগলিয়ে রক্ত ওঠে মুখে!
লোহার মত জমাট বুকে নুপূর পরা পা -
বুক পিষে যায় তবুও দেবীর নৃত্য থামে না।

পায়ে ক’রে দলে পিষে হেলায় অসুর মারে,
থেঁতলিয়ে যায় বুকের ছাতি দেবীর পদভারে।
‘‘না - না - আহ্র..মেরো না - র্আগ্গ্গ্.. - মাপ কর, মাপ কর ---!’
‘‘দেখা দেখি এখন তোর ওই বাহু কত বড়?’’
পারবি লড়ে জিততে আমার পায়ের পেশীর সাথে?
রক্ত বমি করবি রে তুই আমার এক এক লাথে!’

এই বলে তার বুকের ওপর পা দিয়ে দেয় চাপ,
ছট্ফটিয়ে ব্যথায় অসুর চেঁচিয়ে চায় মাপ।
রূপসী দুই পায়ে বাজায় মরণ-নাচের তাল,
স্বপ্নসুখের সুন্দরী আজ অসুররাজের কাল।
সারা গায়ে গর্ব ঠাসা, হাতে পেশীর ঢেউ,
ত্রিভুবনে তার মত বীর ছিল না আর কেউ,
আজ পড়েছে হুমড়ি খেয়ে দেবীর পদতলে,
বুকের ছাতি ভাঙল দেবীর নাচের ছলে ছলে।
মোহিনী রূপ নেশায় ভোলা অসুর মারার সুখে,
পিষল তাকে দ’লে দ’লে রক্ত তুলে মুখে।
অহঙ্কারী পেল শেষে নিজের পাপের ফল,
মরণকালে বুকে চাপা নারীর পদতল।।

সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৫৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×