
তুমিতো সেই
তুমি বলেছিলে দু:খ করোনা দেখা হবে এক সময়, সময়ের হাত ধরে।
কিন্তু কই তুমি! জীবনের শেষ সময়
আমি আজ খুজি তোমায় অসীম সীমানায়
মাঝ সমুদ্রের কোন পথ হারা নৌযানে
কারণ তুমিতো অনেক আগেই হারিয়েছ পথ
আসোনি সময়ের পথ ধরে সঠিক সময়,
তুমি বলেছিলে কয়েক যুগ আগে,কোন বিবর্ণ সমুদ্র সৈকতে,খোলা আকাশের নিচে
যেখানে ছিলাম শুধু আমি আর তুমি।
তাই খুজি সেই নৌকা,যে নৌকার সামনে দাঁড়িয়ে বলেছিলে,
যখন খুজবে আমায়,খুজে নিও!
আধুনিক কোন জাহাজে নয়, আমার সেই প্রিয় ছোট্র নৌকায়,
সেই সৈকতে,পুরানো সেই পথ ধরে।
তুমি তো সেই বলেছিলে যৌবনে,
যদি খুজে না পাও! তবে খুজো আমায় সেই সমুদ্র সৈকতে সেই তরীতে।
আজ সব ফিকে হয়ে গেছে ধুলিময় কুয়াশা আচ্চন্ন সময়ের কাছে,
যা এক সময় ছিল রুপালি ঝকঝকে।
নিরাশার ডুবেছি সেই কবে! তুমি জানার নয়
তবু কেন জানি যুগ যুগান্তর পর হঠাৎ মনে অভ্যন্তরে ঝরেছে অঝোরধারায় বৃষ্টি,
তুমিতো আমায় আঘাত করেছো ঠিক, সেই সময়ের যৌবনে
তাই আজ অনেক অনেক দিন পর হ্রদয়ে ঝরছে অনাবৃষ্টি,
আমার যতো লুকানো কষ্টের জমাট বাধা শক্ত বরফ বৃষ্টি
তাই পুরোকালে আজ খুজি তোমায়, কিছু অজানা কথা জানবো বলে!
খোজবো অতীতের যতো না জানা উত্তর।
আসলে এই ধরণীতে আমি তুমি প্রেম ভালবাসা বলে কিছু নেই,
সবে শূন্য!
নেই কোন সত্যিকারের সম্পর্ক, নেই আপন পর,
সবাই চায় শুধু কাচা মাংসের আস্বাদন,আমি তুমিও এর বাইরে নয়।
তাই শুধু অতীত কিছু খুনসুটি আর কিছু আবেগি শব্দ নিয়ে বহে চলছি
আর খুঁজছি অজানা সব উত্তর।
তবুও খুজি তোমায় কিছু কথা জিজ্ঞাসা করবো বলে,
তুমিতো সেই তুমি, বলেছিলে সেই কথাগুলো অনেক আগে
যা এখনো রয়ে গেলো অনেকটা অস্পষ্ট, আসেনি লোকালয়ে।
সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রথমকথা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
