বিবর্ণ ভালোবাসা
যদি নামে শীত, সাথে কুয়াশা
তবে ভেবো আমি আছি অন্ধকার হয়ে, দেখছি তোমায়,
খুঁজলেও তুমি দেখবেনা আমায়!
আমিও আছি শীত কুয়াশা আর ঘন অন্ধকারে, কনকনে ঠাণ্ডায়
ছায়া হয়ে পাশাপাশি।
যদি দেখো হারিয়েছি পথ জীবন নামক বিবর্ণ কোন পথে
ভেবোনা তুমি এ ভেবে যে, আমি পাবো না পথ ফিরে আসার!
তবে, তুমি দেখবে আমায় ঐ পথে, ঠিক চলছি
যে পথে তুমি নিজে হারালে পথ, আমার আশায়।
যদি দেখো চলে গেছি ওপারে তোমায় ভেবে
তবে ভেবো না হারিয়েছি কিছু; তুমিই ভাববে আমায় অসময়ে বারবার,
তাতে বুঝে নেবো আমি, সব সময় আছি তোমার পিছু পিছু।
All conditions reserved @প্রথমকথা।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


