আজ কোনো কবিতায় নয় গানে নয়
আন্দোলন হোক আমাদের প্রাণে
নিজেদের মাঝে আর ধ্বংস নয়
বিজয় হোক মুক্তিকামী মানুষের
জয় হোক মানবতার ধন্য হোক মানবাত্মা
আমাদের ভাষা দিয়েছো ছন্দ দিয়েছো
গর্বিত হোক তোমাদের আত্ম বলিদান
কালো মেঘ উড়ে যাক সাম্যের ঝড়ো হাওয়ায়
হোক নতুন প্রভাত আর তারুণ্যের সখ্যতা
চলো এগিয়ে যাই লাল রক্ত ঝরা পথে নয়
আমরা ভালোবাসায় রক্তিম গোলাপ ফুটাবো।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


