প্রগতি, রক্ত চাওনা আর?
কাস্তে আর হাতুড়ির দিন শেষ হলে পর কৃষক ঘুমিয়ে পড়ে অথৈ
অন্ধকারে আর হারকিউলিস মার্কা
পেশী নিয়ে শ্রমিক চলে যায় নিজের মর্চে পড়া মানবীর কাছে।
এরপর সংগ্রাম- বেঁচে থাকা বেঁচে থাকা খেলা।
আর আমি আরো অনেকের মতো প্রলেতারিয়েতের কথা বলার ছলে
লিখে যাই নাম কুড়ানোর ফন্দি।
কাস্তে কিংবা হাতুড়ি নিয়ে কখনো খেলিওনি; তবু সুনামে কাটে আমার দিন;

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


