somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পশ্চিমাদের রাজনৈতিক ঘুঁটি ড. ইউনূস

২৬ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নোবেল পুরস্কার দেয়ার পেছনে পাশ্চাত্য দুনিয়ার সবসময়ই রাজনৈতিক উদ্দেশ্য কাজ করে। সোভিয়েত ইউনিয়নের কবি আলেকজান্ডার সলজেনেৎসিন, চীনের মানবাধিকারকর্মী লিও শিয়াওবো, ইরানের নারী নেত্রী শিরিন এবাদি এবং মিসরের ড. আল বারাদিকে নির্বাচন করার পেছনে এ ধরনের চিন্তাই কাজ করেছে। কখনো কখনো বিষয়টিতে একটু রাখঢাক থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে নগ্ন চেহারাই প্রকাশ পায়। ড. মুহাম্মদ ইউনূসকে যখন ক্ষুদ্রঋণ জনপ্রিয় করার সুবাদে শান্তি পুরস্কার দেয়া হয়, তখনই অনেকের মনে সন্দেহ দেখা দেয়। তাই এত বড় অর্জনের পরও দেশবাসীর প্রতিক্রিয়া ছিল খুব সতর্ক। কিন্তু দেশে ফিরে প্রথম চট্টগ্রাম সফরেই তিনি যখন বললেন ‘আমাকে চট্টগ্রাম বন্দর দিয়ে দেন, আমি বাংলাদেশ বদলে দেব’ তখন মানুষের মনে প্রশ্নটা আরো ঘনীভূত হতে থাকে। আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাকে দেয়া সম্বর্ধনায় যাদের আয়োজকের সারিতে দেখা যায় তাও অনেকের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, কেননা তাদের অনেকেই তখন বাংলাদেশে ‘সৎ ও যোগ্য প্রার্থী’ আন্দোলনের নামে বি-রাজনীতিকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছিলেন।

কাকতালীয়ভাবে অথবা পরিকল্পনার অংশ হিসেবেই তখন দেশে ‘ওয়ান-ইলেভেন’ মঞ্চস্থ হয়। ‘মাইনাস টু’ ¯ে¬াগান নিয়ে বিদেশি দূতাবাসের সমর্থনপুষ্ট এ উদ্যোগে ড. ইউনূসের সংশ্লিষ্টতা দিবালোকের মতোই স্পষ্ট হয়ে ওঠে, যখন তিনি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। বস্তুত তাকে ক্ষমতা গ্রহণে সহযোগিতা করার জন্য তারই পরামর্শে ড. ফখরুদ্দীনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হয়। তখন দল গঠনে তিনি সাধারণ মানুষের সমর্থন চেয়ে ‘ই-মেইল-এসএমএস’ আহ্বান করলে সর্বৈব প্রত্যাখ্যানের মধ্যদিয়ে বাঙালির চরম রসবোধের প্রকাশ ঘটে। এ দেশীয় যেসব দোসররা তাকে গাছে তুলেছিল তারাও তার পেছন থেকে সটকে পরে। যাদের মধ্যে একজন প্রথমসারির ইংরেজি পত্রিকার সম্পাদক এবং অপর এক বেদেরও অপ্রিয় গণেশের কথা সবাই জানে। এমতাবস্থায় ড. ইউনূস অবশ্য আর জোরাজুরি না করে ঘোষণা দিয়েই রাজনীতি থেকে সরে দাঁড়ান।

পরবর্তীকালে ‘এক-এগারো’র একটা বাঁকে গিয়ে জাতীয় সরকারের পরিকল্পনাটি সামনে আসে। তখন সরকার প্রধান হিসেবে ড. ইউনূসের নাম আবার আলোচিত হয়। সেসময় অবশ্য তিনি স্পষ্ট করেই বলেছিলেন, ‘ন্যাড়া একবারই বেল তলায় যায়’! তিনিই তখন এ মাস্টারপ্লান ফলপ্রসূ করতে ড. কামাল হোসেনের নাম প্রস্তাব করেন। সম্প্রতি ড. ইউনূসকে সামনে এগিয়ে নিতে আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংকের সাবেক আমলাদের নিয়ে ‘ফ্রেন্ডস অব ইউনূস’ নামে যে ককাস গঠিত হয়েছে ব্যারিস্টার কামালও সেখানে আছেন। যে ড. ইউনূস একটা রাজনৈতিক দল গঠনে ব্যর্থ হন, সেখানে তার বিরুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডলে উঠে আসা অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করায় সরকার কর্তৃক রাজনৈতিকভাবে হেয় করার যে অভিযোগ পাশ্চাত্য গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে সেটাই বরং তাকে রাজনৈতিক উদ্দেশে কাজে লাগানোর পরিকল্পনার ইঙ্গিত বহন করে। ড. ইউনূসকে ঘিরে একটা ‘টু-টুয়েন্টিটু’ ষড়যন্ত্রের কথাও এখন কানে আসছে।

জাতিসংঘের আণবিক শক্তি বিভাগের সাবেক প্রধান এবং ইরাকের অস্ত্র পরিদর্শক ড. আল বারাদিকে কেন নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছিল তখন তা বোঝা না গেলেও, এখন বিষয়টি স্পষ্ট যে মিসরের ভবিষ্যৎ প্রয়োজন মাথায় রেখে হোসনি মোবারকের বিকল্প হিসেবেই তাকে তৈরি করা হয়েছিল। বর্তমান রাজনৈতিক শূন্যতায় তাকেই তারা মাঠে নামিয়েছে। ইরানে এতটুকু ব্রেকথ্রু করতে পারলেই হয়ত তারা শিরিন এবাদিকে লাইম লাইটে নিয়ে আসবে। বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও দুর্নীতির দায়ে অভিযুক্ত জামায়াত-বিএনপির বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে ড. ইউনূসই এখন পশ্চিমাদের ‘হামিদ কারজাই’। তিনি তাদের রাজনৈতিক ঘুঁটি এবং খালেদা জিয়ার রিপ্লেসমেন্ট হলেও কোনোভাবেই শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ নন, কেননা পপুলার ম্যানডেটে তিনি জননেত্রী শেখ হাসিনার বিপরীতে এক শতাংশ ভোটও পাবেন না।

নরওয়ে সরকার তার বিরুদ্ধে ফান্ড মিস-অ্যাপরোপ্রিয়েশনের অভিযোগ তোলার প্রেক্ষিতেই সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। গ্রামীণ ফোনের মালিকানা নিয়ে বিরোধের কারণেই হয়ত তারা তার বিপক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু আনীত অভিযোগের বিপরীতে ড. ইউনূসের জবাবও কোনো মহলে গ্রহণযোগ্য হয় না। যখন তিনি বলেন, ‘নির্ধারিত খাতে ব্যবহƒত না হলেও কথিত অর্থ আরো ভালো কাজেই লাগানো হয়েছে’। অন্যদিকে তদন্তের পাশাপাশি সরকার গ্রামীণ ব্যাংকে একজন চেয়ারম্যানও নিয়োগ দিয়েছে। এখানে ভুললে চলবে না, গ্রামীণ ব্যাংক সরকারি আদেশবলে প্রতিষ্ঠিত একটি বিশেষায়িত ব্যাংক এবং সংগঠনটিতে সরকারের ২৫ শতাংশ মালিকানা রয়েছে। অবশিষ্ট ৭৫ শতাংশ মালিকানা সাধারণ সদস্যদের। ড. ইউনূস প্রতিষ্ঠার পর থেকেই ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু এ পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৬৫, যা তিনি ৫ বছর আগেই অতিক্রম করেছেন। স¤প্রতি অর্থমন্ত্রী তাকে অবসরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তবে সরকারের অনাস্থার সুযোগে তার বিরুদ্ধে বেশ কয়েকটি ছোটখাটো মামলাও হয়েছে, যা অনেকে ভালোভাবে দেখছে না। হিলারি ক্লিনটন শুনেছি সরকারের উচ্চপর্যায়ে তদবিরে নেমেছেন, নানা রকম হুমকিধামকিও দিচ্ছেন! রাহুল গান্ধিও নাকি অসন্তোষ ব্যক্ত করেছেন। ড. কামাল তাকে লিগ্যাল এসিস্ট্যান্স দিচ্ছেন। বস্তুত তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতে হলে তা কেবল তদন্ত শেষেই নেয়া উচিত। তাছাড়া তাকে যদি অভিযুক্ত করতেই হয় তবে ‘এক-এগারো’ আমলে রাষ্ট্রক্ষমতা দখলের ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে ‘রাষ্ট্রদ্রোহিতা’র মামলা নয় কেন?

এমন একটা সময়ে বাংলাদেশে ড. ইউনূসকে নিয়ে নড়াচড়া শুরু হয়েছে যখন পৃথিবীজুড়েই উচ্চসুদের হার এবং নিষ্ঠুর রিকভারি প্রসেসের কারণে মাইক্রোক্রেডিট নিজেই মহাবিতর্কে পড়েছে। অনেকেই বলতে শুরু করেছে, ক্ষুদ্রঋণ দারিদ্র্যবিমোচন তো করেই না বরং ঋণগ্রহীতাকে জীবনের তরে দারিদ্র্যের এক ভিসাস সাইকেলে জড়িয়ে ফেলে। এ অভিযোগ সত্য হলেও ক্ষুদ্রঋণ এদেশে সাড়ে তিন কোটি মানুষকে ‘এক্সেস টু ক্রেডিট’ নিশ্চিত করেছে, ৬০ শতাংশ হারের মহাজনি সুদ থেকে সুদের হার অন্তত ৩০ শতাংশ পর্যন্ত নামিয়ে এনেছে এবং নারীর ক্ষমতায়ন তো নিঃসন্দেহই ঘটেছে। ক্ষুদ্রঋণের বিরুদ্ধে অনেকের সমালোচনার ভাষা কখনো কখনো মৌলবাদীদের মতোই শোনায়। তাই মাইক্রোক্রেডিটকে কেবল সমালোচনা না করে ১০ শতাংশ সুদে বাণিজ্যিক ব্যাংকের ‘এসএমই’ কার্যক্রম তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিয়েই কেবল প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষুদ্রঋণের বিষচক্র থেকে মুক্ত করা সম্ভব, অন্যথায় নয়।

বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সর্বমোট অর্থায়নের পরিমাণ তিন লাখ ২৫ হাজার কোটি টাকা, সেখানে ক্ষুদ্রঋণের মোট ব্যাপ্তি মাত্র ২০ হাজার কোটি টাকা, যার বিপরীতে গরিব মানুষের ১৩ হাজার কোটি টাকার ডিপোজিটও রয়েছে। মাত্র ৬০০ কোটি টাকা খরচে দেশব্যাপী ১০ হাজার ‘ফিন্যান্সিয়াল কিওস্ক’ স্থাপন করে ‘মোবাইল ব্যাংকিং’য়ের মাধ্যমে অতি সহজেই ক্ষুদ্রঋণের রক্তচোষাদের মাঠ থেকে বিতাড়িত করা সম্ভব। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক দ্রুততার সঙ্গে কাজও করে যাচ্ছে। এ বছরের জুন মাস থেকেই ড. ইউনূসদের পশ্চাদাপসরণ শুরু হয়ে যাবে।

ই-মেইল: সড়ুধসসবষনধনঁ@যড়ঃসধরষ.পড়স।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×