somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড. কামাল-বি চৌধুরীর নতুন জোট কার স্বার্খে?

২১ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলতি বছরের ডিসেম্বরে তৃতীয় ধারার একটি জোট গঠনের প্রক্রিয়া চলছে গণফোরাম সভাপতি ও প্রবীণ আইনজীবি ড. কামাল হোসেন এবং বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী’র নেতৃত্বে।
এ বিষয়ে বিকল্প ধারা বাংলাদেশের মুখপাত্র ও ডা. বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহি বি চৌধুরী বলেন- জাতীয় ঐক্যের ডাক দিতেই রোববারের চা-চক্রের আয়োজন করা হয়েছে। তবে আপাতত এ চা-চক্রে জোটের কোন ঘোষণা আসছে না।
মাহি বি চৌধুরী বলেন, জাতীয় ঐক্যের ডাক দেয়ার জন্য রোববার বিকাল ৪টায় রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলে চা-চক্রের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে দেশের সকল রাজনৈতিক দল-দলের নেতাদেও এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিকে দাওয়াত দেয়া হয়েছে।
জোট গঠনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সামনে ঈদ এবং ঈদ পরবর্তীতে অর্থাৎ আগামী ডিসেম্বর নতুন রাজনৈতিক জোটের ঘোষণা আসতে পারে। তাদের সাথে কারা এ জোটে যোগ দেওয়ার ঈগিত দিয়েছেন বা আসবেন তা এখনই বলা যাচ্ছে না বলে জানান তিনি।
জানা গেছে ড. কামাল - বি. চৌধুরীর জোটে আ স ম আবদুর রবের জেএসডি ও কাদের সিদ্দিকীর কৃষক-শ্রমিক-জনতা লীগ যোগ দেয়ার কথা রয়েছে। কার্ড ১৮ দলীয় জোটের শরীক কয়েকটি দলের নেতারাও পেয়েছেন বলে জানা গেছে। এনডিপির সভাপতি গোলাম মোর্তুজা, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও রয়েছেন।
এ বিষেয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, আমি জোট গঠনের বিষয়ে চা-চক্রের আয়োজনের একটি দাওয়াত কার্ড পেয়েছি। ওই দাওয়াত কার্ডে লেখা রয়েছে- প্রিয় মহোদয়, দেশের বর্তমান প্রেক্ষাপটে অগ্রসরমান একটি সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় আয়োজিত এক আলোচনা ও চা-চক্রে আপনি আমন্ত্রিত। ধণ্যবাদান্তে-ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরী।
এ বিষয়ে জানতে চাইলে কৃষক শ্রমিক জনতা লীগের মহাসচিব হাবিবুর রহমান বীরপ্রতীক বলেন, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ব্যক্তি বঙ্গবীর। তার সঙ্গে কথা বললেই ভালো হবে। তিনি বলেন, আমি শুনেছি দুই জোটের বাইরে আরেকটি রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়া চলছে ড.কামাল হোসেন ও ডা.বি চৌধুরীর নেতৃত্বে।
১৮ দলীয় জোটের শরীক জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেন, আমি ব্যক্তিগতভাবে একটি অনুষ্ঠানের দাওয়াত কার্ড পেয়েছি। তবে ওই অনুষ্ঠানের কোনও এজেন্ডা জানতে পারিনি।
তিনি কিংবা তার দল এ জোটে যোগ দিবে কিনা জানতে চাইলে শফিউল আলম প্রধান বলেন, যেহেতু আমি ১৮ দলীয় জোটে নাম লিখিয়েছি, তাই জোট নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। জানা গেছে, আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই মূলত এ জোট গঠন হবে। বিকল্পধারার প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়া অনেক দিন ধরেই চলছে। তবে গত সোমবার এ বিষয়ে কামাল হোসেনকে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি কোন জোট করবেন না।
২০০৭ সালের ২২ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে ওই বছরের আগস্টে জাতীয় ঐক্যফ্রন্ট নামে নতুন একটি জোট গঠিত হয়েছিল বিকল্প ধারা বাংলাদেশের প্রধান ডা.বি চৌধুরীর নেতৃত্বে।
ওই সময়ে তার সাথে জোটে যুক্ত হয়েছিলেন ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমঞ্চ, নজিবুল বশর মাইজভা-ারির তরিকত ফেডারেশন এবং বি চৌধুরীর বিকল্পধারা। আগস্টে ফ্রন্ট করলেও ডিসেম্বরে এ ফ্রন্ট থেকে বেরিয়ে যায় তরিকত ফেডারেশন। এর কিছুদিন পর বেরিয়ে যান ড. কামাল হোসেন।
২০০৮ সালের নির্বাচনের আগে বি চৌধুরী আওয়ামী লীগের সঙ্গে এক মঞ্চে উঠলেও জোটে স্থান হয়নি তার। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরও দীর্ঘ দিন পর্দার অন্তরালেই ছিলেন তিনি। সূত্র : সংবাদ২৪
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×