somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াত শিবির তাণ্ডব : ‘টার্গেট পুলিশকে গুলি করতে বাধ্য করা’

১১ ই নভেম্বর, ২০১২ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজশাহীতে বিক্ষোভ মিছিল বের করার পর পুলিশ যাতে গুলি চালাতে বাধ্য হয় এমন পরিস্থিতি সৃষ্টি করার জন্য ছাত্র-শিবিরের নেতাকর্মীদের ওপর হাই কমান্ডের নির্দেশ ছিল- পুলিশের জিজ্ঞাসাবাদে ও আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবনন্দীতে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গ্রেপ্তার হওয়া শিবির কর্মীরা। বাংলানিউজ

ওই নির্দেশনা মোতাবেক গত মঙ্গলবার বিকেলে মিছিল বের করেই সরাসরি পুলিশের ওপর হামলা চালানো হয়। আর সেই দিনের হামলায় অংশ নেওয়া শিবির ক্যাডাররা পুলিশের গতিবিধি সম্পর্কে আগাম তথ্য পাচ্ছিলো মোটরসাইকেলে থাকা ক্যাডারদের কাছ থেকে।

রাজশাহীতে গ্রেপ্তার হওয়া শিবিরকর্মীরা রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে এবং আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে এ ধরণের চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহানগর পুলিশ কমিশনার এসএম মনির-উজ-জামান এ বিষয়টি নিশ্চিত করেন।

নাম প্রকাশ না করার শর্তে মহানগর পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা জানান, গত মঙ্গলবার পুলিশকে টার্গেট করে শিবির কর্মীরা বিক্ষোভ করার প্রস্তুতি নিয়েছিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা কয়েক ভাগে বিভক্ত হয়ে মহানগরের সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় পুলিশের ওপর হামলা চালায়।

এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডি এলাকার ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে শুক্রবার গভীর রাতে ১২টি তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ নূরুল হুদা নামের এক শিবির ক্যাডারকে আটকের পর শনিবার মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১৩ জনকে আটক করে।

এরমধ্যে বোয়ালিয়া থানা এলাকায় ১১ জন ও মতিহার থানা এলাকা থেকে ২ জনকে আটক করা হয়।

অপরদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আটক শিবিরকর্মী নূরুল হুদা গত মঙ্গলবার মহানগরের সাহেব বাজারে পুলিশের ওপর হামলায় অংশ নেওয়ার কথাও স্বীকার করেছেন।

তিনি পুলিশকে জানিয়েছেন, রাজনৈতিক কাজে ব্যবহারের জন্য মহানগরের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক বোমা মজুদ করা হয়েছে। তবে আর কোথায় কোথায় বোমা রাখা হয়েছে তা তিনি জানেন না বলে জানান।

মহানগর পুলিশ কমিশনার মনির-উজ-জামান জানান, নূরুল হুদা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, পুলিশ যেন তাদের ওপর গুলি চালায় এমন পরিস্থিতি সৃষ্টির জন্য দলের হাই কমান্ডের নির্দেশ ছিল। সেই নির্দেশ অনুযায়ী গত মঙ্গলবার সাহেব বাজার এলাকায় তিন দিক থেকে মিছিল বের করে সরাসরি পুলিশের ওপর হামলা চালানো হয়।

তিনি আরও জানান, হামলার জন্য প্রায় এক হাজার বহিরাগত নেতাকর্মীকে রাজশাহীতে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে অস্ত্র কেড়ে নিয়ে পুলিশ পেটানো তুহিনসহ দুইজন ছিল হামলার দায়িত্বে। এছাড়া রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ ও আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দীতেও শিবির ক্যাডাররা একই ধরণের তথ্য দিয়েছে বলে জানান তিনি।

মহানগর পুলিশ কমিশনার আরও জানান, ইস্যু তৈরির করার জন্য তাদের প্রয়োজন ছিল একটি লাশের। এজন্য দলের হাই কামান্ড থেকে শিবির ক্যাডারদের পুলিশের ওপর আতর্কিত হামলার নির্দেশনা দেওয়া হয়। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার মহানগরের সাহেব বাজার এলাকায় জামায়াত-শিবির নেতাকর্মীরা মিছিল বের করে পুলিশের ওপর হামলা চালায়।

তবে বর্তমানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বাংলা নিউজ
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×