somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রদলের সাথে ছাত্রলীগের অনেকের আঁতাত!

২২ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছাত্রদলের সঙ্গে গোপন আতাঁত করছেন ছাত্রলীগ নেতা-কর্মীদের অনেকে। আগামী দিনে ক্ষমতার পট পরিবর্তন হলে বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক সুবিধা নিতে এবং দিনকে দিন আগ্রাসী হয়ে ওঠা ছাত্র শিবিরের রোষ থেকে রেহাই পেতে তাদের এই গোপন আঁতাত। দলীয় একটি সূত্র জানিয়েছে এ তথ্য।

এ কারণেই গত চার বছর সারাদেশে দোর্দণ্ড প্রতাপে একক আধিপত্য বিস্তারকারী এই ছাত্র সংগঠন মহাজোট সরকারের শেষ সময়ে এসে ‘পিঠ বাঁচানো’র উপায় খুঁজতে শুরু করেছে।

যদিও নানা কীর্তিকলাপে ‘সাম্প্রদায়িক’ তকমা কুড়োনো ইসলামী ছাত্রশিবির নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাড়া আর সব স্থানে এখনো ছাত্রলীগের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তবে পূর্ববর্তী অভিজ্ঞতার কারণেই আগামী দিনগুলোতে ‘সেফসাইডে’ থাকতে গোপন আঁতাতের পথে হাঁটছে তারা।

ছাত্রলীগের সাংগঠনিক ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, বর্তমান সরকারের মেয়াদের শেষ সময়ে এসে ছাত্রলীগ নেতা-কর্মীদের গতিময়তা হারিয়ে যাচ্ছে। নেতা-কর্মীরা এখন আর আগের মত স্বত:স্ফূর্তভাবে কোনো কর্মসূচিতে অংশ নিতে চান না। এদের অধিকাংশই গোপনে ছাত্রদল ও শিবিরের সঙ্গে সর্ম্পক রক্ষা করছেন। কেউ কেউ আবার এসব দলের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্তও হচ্ছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে জানা যায়, আগামী নির্বাচনের পরও যাদের ছাত্রজীবন শেষ হবে না তারাই এ ধরনের গোপন আঁতাতের ক্ষেত্রে এক কদম এগিয়ে। কারণ নির্বাচনের পর নিজের দল ক্ষমতায় না এলে ক্ষমতায় থাকা দলের পেশিশক্তির প্রভাবে ক্যাম্পাসে লেখাপড়া চালিয়ে যেতে অসুবিধায় পড়তে হবে। এমনকি রাজনৈতিক সহিংসতার শিকার হবার আশংকাও আছে।।

তবে ছাত্রলীগ নেতারা এই গোপন আঁতাতের অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে আখ্যায়িত করছেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, “এ রকম ঘটনা আমাদের জানা নেই। পৃথিবীর সবাই তো এক রকম হয় না। কেউ যদি কোন গোপন যোগাযোগ করে তাহলে তাদের সংগঠন থেকে বহিষ্কার করে দেবো।”

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ. এম বদিউজ্জামান সোহাগ বাংলানিউজকে বলেন, “এ ধরনের কথাবার্তা ভিত্তিহীন। এগুলোর কোনো বাস্তবতা নেই।”

তিনি বলেন, ‌‌‌‌“আমরা এমন গুজবে বিশ্বাস করি না। কারণ, মানুষ নীতি আর্দশ নিয়েই কোনো একটা দলের সঙ্গে সম্পৃক্ত হয়। এখানে ক্ষমতা কোনো বিষয়ই নয়। ছাত্রলীগ নেতা-কর্মীরা এটা করতে পারে না।”
বাংলানিউজ২৪.কম
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×