somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোরের পাতা সম্পাদকের বিরুদ্ধে প্রতারণা ও মাস্তানির গুরুতর অভিযোগ

০৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন পত্রিকাটি থেকে প্রতারিত সংবাদকর্মীরা।

বুধবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উভয় অংশে এরতেজা হাসানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের শেষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতারিত সংবাদকর্মীরা এ অভিযোগ করেন।

প্রতারিত সংবাদকর্মীরা বলেন, ভোরের পাতা সম্পাদক কাজী এরতেজা হাসানের ন্যক্কারজনক প্রতারণা সংবাদপত্র শিল্পকে কলুষিত করেছে। অনেক সংবাদকর্মীকে বেতনের খাতায় স্বাক্ষর নিয়ে তাদের বেতন না দিয়ে অফিস থেকে তাড়িয়ে দিয়েছেন তিনি ও তার পালিত সন্ত্রাসীরা।

এরতেজা হাসানকে মুখোশধারী ভণ্ডের সঙ্গে তুলনা করে প্রতারিতরা জানান, বেতন চাইতে গেলে এরতেজা হাসান অস্ত্রের মুখে শারীরিক নির্যাতন করেন। অনেককে বকেয়া বেতনের জন্য অফিসে ডেকে নিয়ে খাতায় স্বাক্ষর দিতে বলা হয়। স্বাক্ষর দেওয়ার পরই এরতেজা হাসান ও তার সন্ত্রাসীরা বেতন না দিয়ে জোরপূর্বক অফিস ত্যাগে বাধ্য করেন।

সম্প্রতি দৈনিক ভোরের পাতা পত্রিকার রিপোর্টার, সাব এডিটর ও কম্পিউটার অপারেটরসহ প্রায় ৩০ জন সংবাদকর্মীকে চাকরিচ্যুত করা হয়। তারা সবাই এরতেজা হাসানের প্রতারণার শিকার হয়েছেন।

এরতেজা কথিত ‘বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন’ এর চেয়ারম্যান হওয়া সত্ত্বেও ভোরের পাতায় দেড় থেকে দুই বছর ধরে কর্মরত সংবাদকর্মীদের কোনো সাপ্তাহিক ছুটি দেননি। এ অতিরিক্ত কাজের জন্য তারা কোনো ওভারটাইমও দেয়নি। ওয়েজবোর্ড অনুযায়ী সব সুবিধা ভোগ করার পরও সে অনুযায়ী কাউকেই বেতন দেওয়া হয়নি পত্রিকাটিতে। কখনো দেওয়া হয়নি উৎসব ভাতা। এর উপর আছে কোনো বিশেষ প্রয়োজনে বা যানজটে পড়ে কোনো সংবাদকর্মী যদি আধঘন্টা বা একঘন্টা দেরি করে অফিসে আসে, তাহলে তার ওই একদিনের বেতন কেটে নেওয়ার নিয়ম চালু করা হয়েছে দৈনিক ভোরের পাতায়।

দৈনিক ভোরের পাতার সংবাদকর্মীদের প্রতিমাসের বেতন অন্তত দুইমাস পরে দেওয়া হয়। নিয়মানুযায়ী কেউ প্রতিষ্ঠান ত্যাগ করতে চাইলে ওই দুইমাসের বেতনের মায়া ত্যাগ করেই তাকে চাকরি ছাড়তে হচ্ছে।

পাশাপাশি কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে নিজেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের উচ্চপর্যায়ের লোক দাবি করে সবসময়ই প্রতিষ্ঠানে কর্মরতদের ভয়ভীতি দেখানো এবং ভোরের পাতায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে দূর্ব্যবহার ও অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগও আনা হয়েছে।

এরতেজা হাসানের এসব অন্যায়ের প্রতিকার পাওয়ার লক্ষ্যে প্রতারিত সংবাদকর্মীরা ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) এর উভয় অংশে লিখিত অভিযোগ দায়ের করেন। এখন তারা মামলা দায়েরসহ অন্য কর্মসূচির প্রস্তুতি গ্রহণ করেছেন।

ভোরের পাতা'র সম্পাদকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:০৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×