somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওরা সময়কে নিশ্চয়ই পাল্টে দেবে: বব ডিলান

২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাহিত্যে নোবেল জয়ী প্রবাদপ্রতীম মার্কিন গায়ক ও গীতিকবি বব ডিলানের একটি গান ‘The Times They Are A-Changin’। গানটি ডিলান লিখেন ও সুর করেন ১৯৬৪ সালে। ওই বছরই বের হওয়া বব ডিলানের একক অ্যালবামে এটি ছিল টাইটেল গান। ভাবানুবাদ করেছেন বিপুল হাসান

দিশেহারা ছুটে আসা মানুষের দল
যেখানেই থাকো ভুলো সব কোলাহল
ভাসছো তুমি স্রোতের বুকে
ডুবছো তুমিই ধুকে ধুকে
যেন নিষ্প্রাণ এক পাথরের খনি
গন্তব্য তোমার নদীর তলানি।
মেরুদণ্ড যদি থাকেে উজানে সাতরাও
নয় কানা-ভিখিরির মতো পথ হাতড়াও।

ওরা সময়কে নিশ্চয়ই পাল্টে দেবে ॥

আসো লেখক আর গুণীজনরাও
কলমের কালো কালি বদলে নাও
প্রশস্ত করো চোখোর দৃষ্টি
ভেঙেচুরে গড়ো নতুন সৃষ্টি
ধৈর্যকে রাখো হৃদয়ে বন্দি
নিয়তির সাথে করো সন্ধি।
সময়ের সাথে ভেসে গেলে বাড়ে দুর্গতি
কালস্রোত গিলে খায় মগজের স্মৃতি।

ওরা সময়কে নিশ্চয়ই পাল্টে দেবে॥

কোথায় সাংসদ আর নেতানেত্রীরা
জনগণ আজ চায় তোমাদের সাড়া
সব দরোজা খোলা রাখতেই হবে
গদি নিয়ে হানাহানি কবে ফুরাবে?
আঘাতের প্রতিশোধে পাল্টা-অাঘাত
দুনিয়া জুড়ে এলো সেই মহাসংঘাত
হয়তো লড়াকুরা শুরুতে মার খেয়ে যাবে
জনতার জাগ্রত আক্রোশ কদিন রোধিবে?

ওরা সময়কে নিশ্চয়ই পাল্টে দেবে ॥

শোন এই সময়ের বাবা-মা যারা
সন্তানকে আজ করো বাধন ছেঁড়া।
শাসনের পর্দা কবে হয়ে গেছে ফুটা
জীর্ণ ভাবনার গালে ওরা মারছে জুতা।
যুগের সন্ধিক্ষণে ওদের ফেরাবে কিভাবে
ধীরে ধীরে ওদের গতি আরো বেড়ে যাবে।
সুতরাং বাঁধা তুমি সরে যাও
যত অধিকার সব ভুলে যাও।

ওরা সময়কে নিশ্চয়ই পাল্টে দেবে॥

ছক আঁকা আছে, কখন কি হবে
আজকে যে ধীর,কাল গতি পাবে।
এইদিন সহসা অতীতে মিলাবে
সুগন্ধী লাল ফুল কাল বাসি হবে।
আজকে যে মুখ্য, কাল হয়ে যাবে গৌণ
নিয়তির এ বিধান মেনে হও তুমি মৌন
পুরনো ভাবনায় ডুবে থেকো না তো আর
নতুনের আগমনে খুলো দখিনা দুয়ার।

ওরা সময়কে নিশ্চয়ই পাল্টে দেবে ॥


The Times They Are A-Changin : Bob Dylan


Come gather ’round people
Wherever you roam
And admit that the waters
Around you have grown
And accept it that soon
You’ll be drenched to the bone
If your time to you is worth savin’
Then you better start swimmin’ or you’ll sink like a stone
For the times they are a-changin’
Come writers and critics
Who prophesize with your pen
And keep your eyes wide
The chance won’t come again
And don’t speak too soon
For the wheel’s still in spin
And there’s no tellin’ who that it’s namin’
For the loser now will be later to win
For the times they are a-changin’
Come senators, congressmen
Please heed the call
Don’t stand in the doorway
Don’t block up the hall
For he that gets hurt
Will be he who has stalled
There’s a battle outside and it is ragin’
It’ll soon shake your windows and rattle your walls
For the times they are a-changin’
Come mothers and fathers
Throughout the land
And don’t criticize
What you can’t understand
Your sons and your daughters
Are beyond your command
Your old road is rapidly agin’
Please get out of the new one if you can’t lend
For the times they are a-changin’
The line it is drawn
The curse it is cast
The slow one now
Will later be fast
As the present now
Will later be past
The order is rapidly fadin’
And the first one now will later be last
For the times they are a-changin’



সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×