somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জ়েলের শান্তিময় জীবন ও এক দূরদর্শী পরামর্শদাতা

১২ ই আগস্ট, ২০১০ রাত ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছুটির দিনের এক সুন্দর সকাল।নীল আকাশে ঝকমক করছে সূর্য।সে সময় আফ্রিকান এক জ়েলেপল্লীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মস্ত বড় এক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরামর্শক।তীরে সবেমাত্র এক জ়েলে নৌকা ভিড়েছে।আগ্রহী হয়ে সেদিকে এগিয়ে গেলেন তিনি।অল্প কয়েকটা মাছ সূর্যের আলোতে ঝিলিক দিয়ে উঠছে।মাছের পরিমান দেখে পরামর্শক জ়েলেকে জিজ্ঞেস করলেনে,’এই কয়েকটা মাছ ধরতে তোমার কত সম্য লেগেছে? জ়েলে উত্তর দেয়,’খুব বেশী সময় লাগেনি।পরামর্শক অবাক হয়ে প্রশ্ন করেন,’তুমি তাহলে আরও বেশি সময় লাগিয়ে বেশি বেশি মাছ ধরোনা কেন?জ়েলে কারন ব্যাখ্যা করে,’আসলে এই কয়েকটা মাছই আমার এবং আমার পরিবারের জন্য যথেষ্ট।এর চেয়ে বেশী প্রয়োজন তো নাই আমার।‘মাছ ধরা ছারা বাকি সময়টা কিভাবে কাটাও তুমি?’পরামর্শকের জিজ্ঞাসা।‘রাত একটু গভীর হলেই ঘুমাতে যাই।সকাল সকাল উঠেই অল্প কয়েকটা মাছ ধরি।তারপর এসে বাচ্ছাদের সাথে খেলি,আর বিকেলে নারকেলগাছের ছায়ায় কিছুক্ষন শুয়ে বসে থাকি,ঘুমাই।সন্ধ্যা নামলে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে বাজারে যাই,একটু পান-টান করি,ড্রাম বাজাই,গান গাই, রাত একটু গভীর হলে হল্লা করতে করতে বাড়ি ফিরি।এসব মিলিয়েই সুখী আর পরিপূর্ণ একটা জীবন কাটাই আমি।পরামর্শক বেশ অসন্তুষ্ট ভঙ্গিতে মাথা নাড়িয়ে বললেন,’দেখো,হার্ভার্ড নামক একটা বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ের এমবিএ ডিগ্রিধারী আমি।চাকরি করি একটা বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে।আমার মনে হচ্ছে,আমি তোমাকে বেশ সাহায্য করতে পারব।সবকিছুর মূলে আসলে পরিশ্রম।তোমার আরও বেশী সময় নিয়ে মাছ ধরা উচিত,পারলে সারাদিন।এর ফলে যা হবে,তুমি তোমার পরিবারের প্রয়োজ়নের অতিরিক্ত মাছ বিক্রি করে দিতে পারবে।মাছ বিক্রির টাকা দিয়ে তুমি এখনকার চেয়ে বড় দেখে একটা নৌকা কিনবে।প্রথমে একটা নৌকা,তারপর দুইটা,তারপর তিনটা।এভাবে তুমি একদিন অনেকগুলো নৌকার মালিক হবে।মহাজন-দালালদের বাদ দিয়ে তুমি তখন নিজেই সরাসরি মাছ প্রক্রিয়াজাত কারখানার সংগে দরদাম করে মাছ বিক্রি করবে।এরপর চাইলে নিজেই একটি কারখানা দিতে পারবে।তখন তুমি অনেক টাকার মালিক।সুযোগ বুঝে তুমি একদিন ছোট্ট এই গ্রামটি ছেড়ে চলে যেতে পারবে শহরে,ভাগ্য ভাল থাকলে ইংল্যান্ডে।সেখান থেকেই তখন তুমি পরিচালনা করতে পারবে তোমার ব্যবসা।‘কত দিনের মামলা এটা?’জেলের কন্ঠে কৌতূহল।‘এই ধরো,১০ বছর।২০ বছরও লাগতে পারে’।‘এরপর কি হবে?’জেলের কৌতূহল বাড়ছেই।‘তারপর?আরে,এরপরই তো আসল ঘটনা ঘটবে।মজা পাবে তুমি নিশ্চত’।হাসিতে মুখ উদ্ভাসিত পরামর্শকের,ব্যাবসা যখন তোমাড় সত্যিই বড় হবে,তুমি তখন তোমার প্রতিষ্ঠানের শেয়ার ছাড়তে শুরু করবে বাজারে,দেখতে দেখতে কোটিপতি!’আচ্ছা,আচ্ছা!কোটিপতি!সত্যি!এরপর কি হবে?উৎসাহে টগবগ করতে করতে জানতে চায় জেলে।‘এরপর তুমি তোমার এই বিশাল ব্যাবসা থেকে অবসর নিবে একদিন,ইচ্ছে হলে চলে যাবে নীল সাগরের ধারে জীবনের বাকী দিনগুলি আনন্দে কাটানোর জন্য।সেখানে বানাবে এক বাগানবাড়ি।চাইলেই অনেক রাত করে গুমাতে যেতে পারবে,ছেলেমেয়ে,নাতি-নাতনির সংগে খেলাধূলা আর গল্পগুজব করে সময় কাটাবে,তাদের নিয়ে মাছ ধরতে যাবে সাগরে,পড়ন্ত বিকেলে ঘুমিয়ে পড়বে নাড়কেলগাছের ছায়ায়,সন্ধ্যায় ঘুম থেকে উঠে কম্যুনিটি ক্লাবে গিয়ে বন্ধুদের সংগে আড্ডা দেবে,পান করবে,গান-বাজনা করে হল্লা করে বাড়ি ফিরবে গভীর রাতে...।‘দূর, আমি তো এখন সেটাই করছি’।স্পষ্টতই হতাশ কন্ঠে উত্তর দিয়ে নিজের পথ ধরল জেলে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×