somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ই-সংকলন 'ফিরে দেখা ৭১' বিষয়ে কিছু তথ্য

০৯ ই জুলাই, ২০০৮ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত মঙ্গলবার লেখা প্রকাশের অনুমতি দেওয়ার শেষদিন পর্যন্ত তালিকাভুক্ত সব লেখকের অনুমতি পাওয়া গেছে। তালিকায় নেই, এমন আরো অনেকের লেখা অনুমতি নিয়ে ই-সংকলনের জন্য নির্বাচন করা হয়েছে। ই-সংকলনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আশা করা যায়, আগামী কয়েকদিনের মধ্যে কাজ শেষ হবে। শীঘ্রই প্রকাশের তারিখ ঘোষণা করা হবে।

ই-সংকলনে ইউনিকোড কেন বর্জন করা হল?
ইউনিকোড কেন বর্জন করা হল- এ প্রশ্ন উঠা স্বাভাবিক। বাংলা ইউনিকোড এখনো বলতে গেলে আঁতুড়ঘরে। ফলে তাতে সীমাবদ্ধতাও প্রচুর। ইউনিকোডে বর্ণবিন্যাস ভালোভাবে করা যায় না। প্রধান প্রধান ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যারগুলো ইউনিকোড সমর্থন করে না। এডবি ফটোশপ, ইলাস্ট্রেটর, কোয়ার্ক এক্সপ্রেসের মতো প্রয়োজনীয় সফটওয়্যারগুলোও ইউনিকোড সমর্থন করে না। এ কারণে প্রচলিত বাংলায় কাজ করা ছাড়া উপায় নেই। তাতে জায়গার সাশ্রয় হয়। কম জায়গায় অনেক টেক্সট ঢোকানো যায়।

ইউনিকোড থেকে প্রচলিত বাংলায় কনভার্টের সমস্যা
প্রচলিত বাংলাও আবার সমস্যামুক্ত নয়, বিশেষ করে পিডিএফ করার ক্ষেত্রে। বিএন ওয়েব টুলস ব্যবহার করে বেশকিছু টেক্সট প্রচলিত বাংলায় কনভার্ট করে কিছু সমস্যা দেখা গেছে।

স্বয়ংক্রিয়ভাবে টেক্সটের বেশ কিছু শব্দ বদলে যায়। যেমন "ক্ষ" অক্ষর ডকুমেন্ট থেকে উধাও হয়ে যায়। 'রেফ' হয়ে যায় য'ফলা। অনেক যুক্তাক্ষরও অপাঠ্য অক্ষরে রূপ নেয়। বিশাল ডকুমেন্ট থেকে এরকম ত্রুটি খুঁজে বের করা খুবই কষ্টসাধ্য। তারপরও যতোটা সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

ই-সংকলন : কোথায়, কিভাবে
অ্যাক্রোবেট রিডার ৬ বা তার ওপরের ভার্সনে এই ই-বুকটি ভালোভাবে দেখা যাবে। মাইক্রোসফট উইন্ডোজের ৯৮, এক্সপি, ২০০০ ও ভিস্তায় ই-বুকের কিছু নমুনা পরীক্ষা করে ভালো ফলাফল পাওয়া গেছে।

পুরো ই-বুকটিতে মাত্র দুটি ফন্ট ব্যবহার করা হচ্ছে- বাংলার জন্য সুতন্বী এমজে এবং ইংরেজির জন্য এরিয়াল। ফন্ট দুটি ই-বুকের সঙ্গে এমবেডেড থাকবে। তারপরও যদি দেখতে সমস্যা হয়, তাহলে ই-বুকের সঙ্গে একই প্যাকেজে দেওয়া সুতন্বী এমজে ফন্টটি ইনস্টল করে নেওয়া যাবে।
আর প্রচ্ছদে ব্যবহৃত সচলচিত্র দেখার জন্য অবশ্যই এডবি ফ্লাশ প্লেয়ার ইনস্টল করে নিতে হবে। ডাউনলোড করা যাবে এখান থেকে

ই-সংকলনের আকার কেমন হবে?
দেশের পাঠকদের কথা ভেবে ই-সংকলনের আকার নিয়ে একটা উদ্বেগ কাজ করছে আমাদের মধ্যে। ইচ্ছে থাকলেও এ দিকটা ভেবে খুব বেশি ছবি রাখা হচ্ছে না এ সংকলনে। ফন্টের আকারও (১২ পয়েন্ট) খুব বেশি বড়ো রাখা হচ্ছে না পৃষ্ঠাসংখ্যা বেড়ে যাওয়ার ভয়ে। কারণ পৃষ্ঠা বাড়লে ফাইলের ওজনও বাড়বে। ফাইলের আকার সবমিলিয়ে চার মেগাবাইটের মধ্যে সীমিত রাখতে চাইছি আমরা। আর পেইজ লেআউট করা হচ্ছে ল্যান্ডস্কেইপে (পোর্ট্রেট নয়)।

কাকে উৎসর্গ করা হবে ই-সংকলন?
সামহোয়্যারইনে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম এই ই-সংকলন কাকে বা কাদের উৎসর্গ করা যায়? সবার মতামত চাই এ বিষয়ে।

ওপরের সব বিষয়ে ব্লগারদের মতামত আশা করছি।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১১
৪৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×