somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ই-বুক সংকলন :: ব্লগারদের তৈরী ই-বুকগুলো প্রথম পাতায় জায়গা দেয়া আহ্বান

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহয়ারইনব্লগ থেকে প্রতি বছর ফেব্রুয়ারীতে ব্লগারদের হাজার হাজার লেখার ভীড় থেকে বাছাইকৃত অল্প কিছু লেখা নিয়ে বের হয় অপারবাস্তব। যেটা শুধুমাত্র ঢাকায় বসবাসরত বন্ধুরাই বই মেলা থেকে সরাসরি সংগ্রহ করতে পারে। অথচ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্লগারদের পক্ষ থেকে তাদের লেখার অপারবাস্তবের হার্ড কপি কালেকশন প্রায় অসম্ভব। আবার অন্যদিকে অপারবাস্তবে বিষয় ভিত্তিক অনেক লেখায়ই জায়গা দেয়া অসম্ভব হয়ে পরে বাস্তবতার করনেই।

এমন সীমাবদ্ধতা এবং আরো অনেক সুবিধাদি থাকায় ই-বুক ধারনাটি ব্লগারদের কাছে গ্রহণ যোগ্য বেশী হওয়ারই কথা। কিন্তু সেই তুলনায় সামহোয়ারইনব্লগে ই-বুক সংকলন অনেক কম। চোখের সামনে যদি ঝুলানো থাকতো ব্লগাদের তৈরীকৃত ই-বুক গুলো তাহলে হয়তো নতুন ব্লগাররাও উৎসাহিত হতো আরো নতুন নতুন ই-বুক তৈরীতে...

সামহোয়ারইনব্লগে প্রথম ই-বুকটি তৈরী হয় এটিমের ব্যানারে - যার নাম ছিল মুক্তলেখা। এরপর ব্লগারদের একটা অসাধারণ কাজ “ফিরে দেখা একাত্তর”। স্বাভাবিক ভাবেই বিষয়ের কারণে এই ই-বুকটার প্রতি আমার অনেক বেশী পক্ষপাতিত্ব... হয়তো ব্লগারদেরও। এই ই-বুকটার বহুল প্রচার প্রয়োজন ছিল... এখনো। সবশেষ যেই ই-বুকটা নিয়ে কাজ হয়েছে সেটা ছিল স্বপ্নজয়ের “মা দিবস ব্লগ সঙ্কলন – ২০০৯”। ই-বুকগুলো প্রথম পাতায় টানানো থাকলে নতুন ব্লগাররা সংগ্রহ করে পড়তে পারতো।

আমাদের প্রিয় সামহোয়ারইনব্লগের ব্লগারদের স্বতস্ফুর্ততায় তৈরীকৃত ই-বুক গুলো হারিয়ে যেতে বসেছে। প্রতিদিন নতুন নতুন পোস্টের ভীরে হারিয়ে যায় পুরাতন পোস্ট... এটাই স্বাভাবিক। তবে তার মাঝ থেকে কিছু বিষয় সামনে রাখা উচিত। যেটা ব্লগারদের অনেক ভালো লাগার হয়ে থাকবে।

প্রথম ধারনাটা পাই অক্ষর (এই পোস্টে ) এর কাছ থেকে। এর পর সত্যি বিষয়টা ভুলে গেছিলাম। স্বপ্নজয়ের মা বিষয়ক সংকলনের পর কতৃপক্ষের সাথে কথা হয় ই-বুক গুলো প্রথম পাতায় জায়গা দেয়ার।

ই-বুকগুলে যেহেতু ব্লগারদেরই লেখা নিয়েই সেহেতু কারো কোন আপত্তি থাকবেনা বলে আশা করছি। ই-বুক গুলো প্রথম পাতায় জায়গা দেয়ার জন্য ব্লগাররাও আমার সাথে গলা মেলাবেন।

ইবুক মুক্তলেখা ১৪১৫ প্রকাশিত হয়েছে - Click This Link
প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - Click This Link
মা দিবস ব্লগ সঙ্কলন – ২০০৯ Click This Link

আরো একটা দাবী জানিয়ে যাই... এ পর্যন্ত পাবলিশডকৃত অপারবাস্তব কি ই-বুক হিসেবে দেয়া যায়? অপারবাস্তবের সম্পাদকদের দৃষ্টিও আকর্ষণ করলাম।


সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০
২২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×