সার্বিক ভাবে ভাস্কর দা'র পোস্ট টা বেশী জোস... বস আপনারে রঙ্গিন সালাম... আপনার চিন্তা চেতনার গভীরতার জন্য
কিছু জায়গায় কিনচিৎ খটকা আছিলো... ধরেন "ধর্মের যথেচ্ছার প্রয়োগের বিরুদ্ধে যুদ্ধ কইরা নিজেরে আলাদা করেছিলো একটা জাতি"... এইখানে আমার বিরোধিতা সরাসরি... কজ.. মুক্তিযুদ্ধটা ধর্মের জন্য হয়নি... 4টা মূলনীতির একটা ছিলো... জামাতিরা হয়তো বলছে যে ধর্ম থাকবো না... বাট যারা ওই সময় যুদ্ধ করেছিলো তারা একটা দেশ এর জন্যই কিন্তু যুদ্ধটা করেছিলো... শুধু ধর্মের জন্য না বস... এটা লইয়া আপনের লগে আগেও বাতচিত হইছে...
হা.. হা... হা... আপনে লিখছেন বাম পন্থীরা কি বিচু্যতি হইতে পারেনা? বস পারবো না ক্যান? আপনে কি মনে করেন এখনো যথেষ্ট বিচু্যতি ঘটে নাই? একজন বেশী কাটতিওয়ালা পত্রিকার সম্পাদক কি আমেরিকার দালাল হয় নাই? একজন বিখ্যাত বাম নেতা কি তার বইন জামাই প্রেসিডেন্ট হওয়ার সুবাদে সুবিধা লয় নাই? বাট আমাদের এক্সপেকটেশন কি? এক জন মৌলভী ভুল করলে যেমন বিশী দৃষ্টিকটু মনে হয়.. ঠিক তেমনি একজন বাম নেতা যিনি কিনা প্রচন্ড ভাবে আদর্শ কে ধারণ করেন... তার বিচু্যতি দেখতে কষ্ট লাগে.. আমি জানি আপনার ভয়টা অন্য জায়গায়..
আমাদের এই প্রিয় মাতৃভ্থমির উপর দিয়া বিষুব রেখাটা বহমান... আর এই কারনেই আমাদের মন ও সব সময় আপ-ডাউন করে... সো এই উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত প্রাকৃতিক কারনের জন্য আমি সাধারন মানুষকে দোষ দেই না... অপেক্ষায় স্বপ্ন বুনি.. "আমাদের দেশে হবে সেই ছেলে কবে... দূনর্ীতে না বড় হয়ে কাজে বড় হবে"... মাঝে মাঝে স্বপ্ন ভংগের বেদনায় কুকড়ে যাই যখন দেখি আমার এই প্রিয় জন্মভূমির সামনে কোন ভিশন নাই... এইভাবে দেশটা আসলে কতটুকু এগোতে পারবে? এই দেশে একজন তাজউদ্দিন এর মতো দুরদৃষ্টি সম্পন্য নেতার বড় প্রয়োজন... মাহথির মোহাম্মদ যিনি একাই একটা দেশকে অনেক উপরে তুলে এনেছেন... এর মতো কি কেউ আসবে না? যারা এই দেশটাকে সঠিক দিক নির্দেশনা দিয়ে অনেক দুর নিয়ে যাবে...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







