somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেমন চলছে বিদেশ মন্ত্রণালয়-২

১১ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নিয়োগ নিয়ে হেলাফেলা

মামুন নেসার: বর্তমান সরকার ক্ষমতায় এসেই ঘোষণা দিয়েছিল, চুক্তিভিত্তিক নিয়োগ আর দেয়া হবে না। অনানুষ্ঠানিক সিদ্ধান্ত নয়, উপদেষ্টা পরিষদের বৈঠকেই নেয়া হয় এ সিদ্ধান্ত। সে নিয়মও বড় হেলায় ভাঙা হয়েছে পরে। তবে এর আগেই অর্ধডজনের বেশি কূটনীতিক ওই নিয়মের খাঁড়ায় পড়ে দেশে ফিরে আসেন। এতে কিছুটা হলেও শূন্যতার মুখে পড়ে বিদেশে বাংলাদেশ মিশনগুলো। পররাষ্ট্র উপদেষ্টা তার এ নীতি ধরে রাখতে পারেননি। এখন একের পর এক চলছে চুক্তিভিত্তিক নিয়োগ। পাকিস্তানের মতো দেশে দেয়া হয়েছে এক শিক্ষাবিদ ও ব্যবসায়ী ইয়াসমিন মুরশেদকে। কানাডিয়ান সাহায্য সংস্থা সিডার কনসালটেন্ট সেলিনা মহসীনও পেয়েছেন চুক্তিভিত্তিক নিয়োগ। এই তাদের নিয়োগ নিয়েও আছে নানা প্রশ্ন। সার্কের গুরুত্বপূর্ণ রাষ্ট্র পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ইয়াসমিন মুরশেদ তার দায়িত্ব পালনে কোন সাফল্যের পরিচয় দিতে পারেননি। সেলিনা মহসীন মালদ্বীপে রাষ্ট্রদূত হিসেবে তার দায়িত্ব ব্যক্তিগত পার্টির মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। শাহেদ আক্তার খান দু’বছর বিরতির পর দ্বিতীয় দফা চুক্তিতে নিয়োগ পেয়েছেন। সাবেক সচিব এইচএম শামসুদ্দীনকেও চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। করা হয় কেনিয়ার রাষ্ট্রদূত। তবে পোস্টিং পছন্দ না হওয়ায় তিনি তাতে যোগ দিচ্ছেন না বলে জানা গেছে। তাছাড়া বর্তমান সরকারের দুই সচিবকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় রাষ্ট্রদূত হিসেবে। এমনকি পোস্টিংও দেয়া হয় তাদের। পরে তারা কেউই যোগ দেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ে। মধ্যপ্রাচ্যে রাষ্ট্রদূত নিয়োগের ক্ষেত্রেও হয়েছে অযৌক্তিক বিলম্ব। অথচ গত ২০ মাসে অভিবাসী শ্রমিকদের নিয়ে ওইসব দেশে ধারাবাহিক বিপর্যয়ের মুখে পড়েছে সরকার। বর্তমান সরকারের শুরু থেকেই কুয়েতে রাষ্ট্রদূতের পদটি রয়েছে শূন্য। ভুটানের রাষ্ট্রদূত এসএম আতিকুর রহমানকে এখন সেখানে পাঠানো হচ্ছে। গত জুলাইয়ে কুয়েত সঙ্কটের সময়ও ওই দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স ছিলেন কাউন্সিলর পদমর্যাদার এক কর্মকর্তা। এমনকি এ মাসের শুরুতে বহু দেন-দরবারের পর পররাষ্ট্র উপদেষ্টা কুয়েত সফর করেন ওই চার্জ দ্য এফেয়ার্সকে নিয়েই। বাহরাইনেও দীর্ঘদিন ধরে পদটি খালি ছিল। প্রথমে নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত পররাষ্ট্র সচিব এমএকে মাহমুদ যোগদানের আগেই আবার নিয়োগ পান জার্মানিতে। স¤প্রতি সেখানে নিয়োগ পান আলী আকবর। আর সৌদি আরবের মতো দেশে, যেখানে ২০ লাখ বাংলাদেশী কাজ করেন, সেখানেও এ পদটি শূন্য ছিল তিন মাসেরও বেশি সময় ধরে।

স্থবির মন্ত্রণালয়, সক্রিয় উপদেষ্টার

একান্ত সচিব

পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রেও গতি নয়, স্থবিরতাই ছিল গত ২০ মাসের অর্জন। উপদেষ্টার প্রিয়ভাজন বা ডানহাত হিসেবে পরিচয় দিয়ে অনেকেই ব্যক্তিগত ফায়দা লুটছেন বলে অভিযোগ রয়েছে। এদের সুনজরে যারা পড়তে পারেননি তারাই হয়েছেন বঞ্চিত। মন্ত্রণালয়ের মুখ্য নির্বাহী কর্মকর্তা হচ্ছেন পররাষ্ট্র সচিব। অথচ উপদেষ্টার স্নেহভাজন কিছু কর্মকর্তা ছাড়া মন্ত্রণালয়ের উচ্চপদস্থ-নিম্নপদস্থ সব কর্মকর্তার মুখেই কুলুপ। ছোট নিরুপদ্রব তথ্যের জন্যও কর্মকর্তাদের নানা পর্যায়ে জবাবদিহির মুখোমুখি হতে হয় বলে জানিয়েছেন একাধিক কর্মকর্তা। সেগুনবাগিচায় এর আগে কোন সরকারের আমলেই পেশাদার কূটনীতিকরা এ রকম পেশাগত বিড়ম্বনার মুখে পড়েননি। উপদেষ্টার একান্ত সচিবকে নিয়েও রয়েছে নানা অভিযোগ। উপদেষ্টার সফরসঙ্গী হয়ে একান্ত সচিব হিসেবে তিনিও গড়েছেন বিদেশ সফরের রেকর্ড। এ কর্মকর্তা নিয়োগ পেয়েছেন মূলত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে উপদেষ্টার একান্ত সচিব হিসেবে। তবে ওই মন্ত্রণালয়ের চেয়ে পছন্দ তার পররাষ্ট্র মন্ত্রণালয়। ড. ইফতেখার আহমদ চৌধুরীর মতো তিনিও ওই মন্ত্রণালয়ে হাতেগোনা অফিস করলেও সার্বক্ষণিক অফিস করেন সেগুনবাগিচাতেই। দুই মন্ত্রণালয়েই তার জন্য বরাদ্দ রয়েছে দু’টি বিশালায়তন কক্ষ। তার কারণেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন রিক্রুটিং এজেন্সির মালিক ও দালালরা যান হরহামেশা। এ কারণে ক্ষুব্ধ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সর্বশেষ রাসেউল ইন্টারন্যাশনাল নামের একটি কোম্পানির কর্মকাণ্ডের কারণে স্বয়ং উপদেষ্টাকেও পড়তে হচ্ছে বিতর্কের মুখে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডকইয়ার্ডে বাংলাদেশী দক্ষ শ্রমিক পাঠানোর প্রস্তাব নিয়ে আসে ওই কোম্পানি। পররাষ্ট্র উপদেষ্টা ওই কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এ সুসংবাদের কথা জোর গলায় জানিয়ে দেন মিডিয়ায়। পরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, পুরো ব্যাপারটিই ভুয়া। তখন টনক নড়ে উপদেষ্টার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে দ্রুত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাসেউল কোম্পানির সঙ্গে কাউকে লেনদেন করতে নিষেধ করা হয়। মার্কিন মুলুকে লোভনীয় চাকরির কথা বলে এই প্রতারক কোম্পানির বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ প্রক্রিয়ার পুরো বিষয়টির নেপথ্যে ছিলেন ওই কর্মকর্তা।

http://www.manabzamin.net/page1.htm



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম হচ্ছে মানুষের তৈরি করা সবচেয়ে বড় মিথ্যা

লিখেছেন রাজীব নুর, ৩১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৩০



''ওশোকে একজন মৃত্যুর ভয় নিয়ে প্রশ্ন করলো।
ওশো বলেন, তোমরা তো মৃত, এজন্য মৃত্যুকে ভয় পাও।
যে জীবিত, যে জীবনের স্বাদ পেয়েছে সে জানে মৃত্যু একটি ভ্রান্তি।
জীবন'ই... ...বাকিটুকু পড়ুন

ঝগড়াটে মেটা এআই.....বেটা এআই X#(

লিখেছেন অপ্‌সরা, ৩১ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৩


আমি তখন প্রায় সারাদিনই শুয়ে শুয়ে দিন কাটাতে বাধ্য হয়েছি। হঠাৎ করে এমন অপ্রত্যাশিত থমকে যাওয়া মেনে নেওয়া তো দূরের কথা আমাকে যারা একটু আধটুও চেনে তারাও মানতে... ...বাকিটুকু পড়ুন

আজ একটা মেয়ের গল্প বলবো || খালি গলায় গাওয়া একটা নতুন গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:৩৩

আজ একটা মেয়ের গল্প বলবো
এবং
আরো একটা মেয়ের গল্প বলবো

আজ একটা ছেলের গল্প বলবো
এবং
আরো একটা ছেলের গল্প বলবো আজ

থাকতো ছায়ার মতো পাশে পাশে
ছেলেটাকে বলতো সে ভালোবাসে
কিন্তু ছেলেটা তাকে ভালোবাসে নি
ভালোবাসে নি
ছেলেটা... ...বাকিটুকু পড়ুন

অ্যামাজনে আমার বাংলা বই পাবলিশ করার রহস্য

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:২৮

অ্যামাজন বাংলায় বই পাবলিশ করে না বলেই জানতাম। আমি নিজে কয়েকবার চেষ্টা করে পারি নাই। অ্যামাজন রিজেক্ট করে দিয়েছিলো। কিন্তু, আমি হাল ছাড়ি নাই। শেষ পর্যন্ত, গত কয়েক দিন আগে... ...বাকিটুকু পড়ুন

এক দুই তিন, 'না'-এ ভোট দিন

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪০


১.
সকল নাগরিক
গণভোটে 'না' দিক

২.
জনগণ রাগের চোটে
'না' দেবে গণভোটে

৩.
হয় দেব না ভোট
নাহয় দেব 'না' ভোট

পুনশ্চ:
গণভোট ও নির্বাচন...
'না' না জিতলে প্রহসন ...বাকিটুকু পড়ুন

×