somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

- একটি অসম্পূর্ণতা :(

২৯ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কম্পিউটারের 'ক' আমি শিখেছিলাম স্বরবর্ণ শেখার শেষে , ব্যাঞ্জনবর্ণের শুরুতে । ব্যাস্ ! এ বিদ্যা ঐটুকুন । সময়ের অভাবেই হোক কিংবা গার্জিয়ান মহলের ডিপার্টমেন্টাল হেডদ্বয়ের গাফলতির কারণেই হোক - এ বিষয়ে নার্সারি পাশের যোগ্যতা ও আমার হয়নি ।
অথচ , একটা ব্যাপার লক্ষ্য করে দেখেছি - কম্পিউটারের কোথাও কোনো প্রবলেম হলেই পরিচিত এবং অপরিচিত লোকজন প্রথমে আমার শরনাপন্ন হয় ! আর যতবার এটা ঘটে ঠিক ততবার আমি শরীরে আলপিনের খোঁচা খাই !



ঘটনা-১ :

স্কুলে একবার আমার এক সহপাঠী হন্তদন্ত হয়ে ছুটে আসলো আমার নিকটে ।
- ' দোস্ত , একটা হেল্প করে দিবি ? '
- ' কোন বিষয়ে ? '
- ' আমার ধারণা - এ বিষয়ে তুই ভাল জানিস । :) '
- ' আচ্ছা বল্ তো ! দেখি চেষ্টা করে । '
-' সনি ভেগাস প্রফেশনাল নাইন নেট থেকে নামালাম গতকাল দুপুরে , ক্রেডিট কার্ড দিয়ে রেজিষ্টার করতে বিকাল গড়ালো , কিন্তু সারা রাত ধরে একটা সাউন্ড ইফেক্ট ও তেরি করতে পারলাম না ! আমার মনে হচ্ছিল তুই এ কাজ ভাল পারবি কারণ , ক্লাসে কারুর সেল ফোনে ডিসটার্ব দিলেই তো তুই ঠিক করে দিস্ । '
- দু'গাল যথেষ্ঠ পরিমাণ ফাঁক করে , চোখ দু'টো ওর দিকে তাক করে মুখে একখানা হাবা-হাশমত ভঙ্গি :D ফুঁটিয়ে তুললাম ।
- আর এক মুহূর্ত ও দেরী না করে ও চলে গেল ।
- আমি চোখ বন্ধ করে নিজেকে কয়েক বিলিয়ন বার ধিক্কার দিলাম !



ঘটনা-২ :

বছর পাঁচেক পরের কথা । রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরীর পেছনে দাড়িয়ে একমনে সিগরেট টানছি । চিনি না , জানি না এমন একজন অপরিচিতা মেয়ে আমার ঠিক সামনে এসে দাড়ালো । শীতের কুয়াশা আর সিগারেটের ধোঁয়া মিলিয়ে তার মুখটা ঝাপসা দেখাচ্ছিল ! মেয়েটি মুহূর্ত কয়েক পরে হাত নাড়িয়ে বলল - ' এক্সকিউজ মি , ভাইয়া '
- 'জ্বি !'
- ' আপনার সঙ্গে একটু কথা বলতে পারি ? '
- ' নো মানে না । কারণ , আমি আপনাকে চিনি না । '
- ' কিন্তু আমি আপনাকে চিনি আর পরিচয় দিলে হয়তো আমাকে ও চিনতে পারবেন । '
- ' পরিচয় দিন '
- ' আমি কণিকা আপুর রুমমেটফার্ষ্ট ইয়ার অনার্স , ডিপার্টমেন্ট অব জুয়োলজি ।' এর আগে ও আপনার সঙ্গে দু'একবার দেখা হয়েছে ।
- ' ও আচ্ছা । চিনেছি '
- ' ভাইয়া , আপনার কাছে একটা হেল্প চাইব । বলুন , করবেন ! '
- ' আচ্ছা যাও , করব হেল্প ।
- 'ফটোশপ সফ্টওয়্যারের কিছু কাজ শিখিয়ে দেবেন আমাকে ?' :)

যেহেতু , না বলার পথ আগেই অবরুদ্ধ তাই চিন্তা করতে লাগলাম কি বলা যায় ! শ্যাম রাখি না কূল রাখি অবস্থা । ছেলেবেলার হাবা হাশমত টাইপ অভিনয়টা ও :D ইতোমধ্যে ভুলে গেছি চর্চার অভাবে । মনে হচ্ছে - নিরবতাই সর্বোত্তম পন্থা দুর্বল দৃষ্টিতে তাঁকালাম মেয়েটির দিকে ! আশা-ভরা দৃষ্টিতে সে এখোনো চেয়ে আছে । আমার তখন 'চিন্তার রাজ্যে পৃথিবী গদ্যময়' টাইপ অবস্থা ।
ফটো শব্দের অর্থ আমার জানা । এর অর্থ ছবি । আর শপ মানে দোকান । তাহলে , ফটোশপ অর্থ দাড়াচ্ছে ছবির দোকানসফ্ট - নরম ; ওয়ার - যুদ্ধ , মানে নরম যুদ্ধ ? মস্তিস্কের বাঙলা অভিধান ঘাটা কী ঠিক হচ্ছে ? ফটোশপ সম্বন্ধে আমার চেয়ে মাঠের ছাগলটা ও বোধ হয় কম জানে না ! মেয়েটি কে কী সামনের জ্বলা মাঠটায় পাঠিয়ে দেব ?
হঠাৎ দেখি - আমি একা । মেয়েটি চলে গেছে । সিগরেট পুড়ে শেষ । নিজের জীর্ণ - শীর্ণ আঙুলগুলির দিকে তাঁকালাম ! অদূরভবিষ্যতে কোনো লজ্জার মুহূর্তে কম্পিউটারের কী-বোর্ডের 'কী' নাড়ানোর ক্ষমতা এগুলির হবে কী ? :( :( :(
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১১ রাত ১২:৫৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×