somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসেন আমরা একে অন্যের লুঙ্গি ধরে টানাটানি করি (আর্জেন্টিনা-ব্রাজিল ব্লগযুদ্ধ প্রসঙ্গে)

০৭ ই জুন, ২০১০ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমি অনেক সময়ই চিন্তা করে বের করার চেষ্টা করেছি স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা আমাদের নেতাদের দেখে কি শিখেছি। দুঃখের বিষয় হল কিছুই বের করতে পারি নি। কিন্তু একটু আগে আমি বের করলাম নেতারা আমাদের সাফল্যের সাথে একটি জিনিস শিখিয়েছেন। সেটা কি জানেন? সেটা হল অন্যের লুঙ্গি ধরে টানাটানি করা। সেটা দুই একটা উদাহরণ দিয়ে দেখা যাক।

যে কোন মানুষেরই নিজস্ব মতাদর্শ থাকবে এটাই স্বাভাবিক। সামুতেও এমন অনেক মতাদর্শের ব্লগার পাওয়া যায়। রাজনৈতিক দিক থেকে চিন্তা করলে ব্লগের ব্লগারদের একটা বড় অংশ আওয়ামীলীগ বা বিএনপি’র সমর্থক। কিন্তু কোন ব্লগারকে নিজের দলের সমালোচনা করে কখনো কোন লেখা লিখতে দেখেছেন? আমার মনে হয় না। রাজনৈতিক লেখাগুলোর বেশিরভাগই আসে লুঙ্গি টানাটানির উদ্দেশ্য নিয়ে। যেমন ধরা যাক, বিএনপি সমর্থক ব্লগার পোস্ট দেন জয়ের লুঙ্গি রহস্য নিয়ে আর আওয়ামীলীগ সমর্থক ব্লগার পোস্ট দেন তারেকের লুঙ্গি রহস্য নিয়ে। কখনো কোন ব্লগারকে নিজের দলের সমালোচনা করে কখনো কোন লেখা দেখেছি বলে মনে পড়ে না। বেশিরভাগ লেখাই আসে অন্যের লুঙ্গি টানাটানি করার উদ্দেশ্য নিয়ে। নিরপেক্ষ আলোচনা আসে না তা নয়, কিন্তু সে সংখ্যা এতই নগন্য যে রীতিমত সে সংখ্যা শুন্যের কোঠায়। এর সবচেয়ে বড় কৃতিত্ব দেয়া যায় আমাদের রাজনৈতিক নেতাদেরকে। তাঁরা অত্যন্ত সফলতার সাথে আমাদের শিখিয়েছেন নিজের দোষ ঢেকে রেখে কিভাবে অন্যের লুঙ্গি নিয়ে টানাটানি করতে হয়। আমরাও অত্যন্ত উৎসাহের সাথে তাদের শেখানো বিদ্যা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে যাচ্ছি।

এখন আসল কথায় আসি। সামনেই ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপ শুরু হবার অনেক আগে থেকেই ব্লগাররা মোটামোটি দুইভাগে ভাগ হয়ে গেছেন এবং স্বাভাবিকভাবেই সে ভাগাভাগি আর্জেন্টিনা আর ব্রাজিল সমর্থন নিয়ে। অন্য দলের সমর্থক নেই তা নয় তবে সে সংখ্যা নিতান্তই নগণ্য। নিজ দলের সমর্থন নিয়ে বেশ কিছুদিন ধরেই ব্লগারদের বিভিন্ন পোস্ট আসছিল। কিন্তু একসময় খেয়াল করে দেখলাম আস্তে আস্তে লুঙ্গি টানাটানি শুরু হয়ে যাচ্ছে। আর্জেন্তিনার সমর্থকরা ব্যস্ত ব্রাজিল সমর্থকদের লুঙ্গি ধরে টানাটানি করতে আর ব্রাজিল সমর্থকরা ব্যস্ত আর্জেন্টিনার সমর্থকদের লুঙ্গি ধরে টানাটানি করতে। ইদানিংকার পোস্টগুলো যদি কেউ খেয়াল করে থাকেন তবে দেখতে পাবেন সেখানে নিজের দলের সমর্থন যতটুকু না গুরুত্ব পেয়েছে তার চেয়ে অনেক বেশি গুরুত্ব পেয়েছে অন্য দলের লুঙ্গি টানাটানি, সেটা পোস্টেই হোক বা পোস্টের কমেন্টেই হোক।

আর্জেন্টিনা আর ব্রাজিল দুটোই আমাদের দেশ থেকে যোজন যোজন দূরের দেশ। এই দুই দেশ বিশ্বকাপ জিতুক বা হারুক আমাদের কাছে সেটা বিনোদন ব্যতীত কিছুই নয়। তাই আসুন একে সিরিয়াস হিসেবে না নিয়ে বিনোদন হিসেবে নেই এবং এ নিয়ে অন্যের লুঙ্গি টানাটানি বন্ধ করি। অন্যের পছন্দকে সম্মান করতে শিখি।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১০ সকাল ১১:১৫
৩৯টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×