আমার LCD Monitor (BENQ) এর স্ক্রীন উপর নিচ কাপছে।
আমি Windows 7 ব্যবহার করি। পিসি Intel, core i 3, 4 gb Ram. পিসি নরমাললি ওপেন হয়ে ১০/১৫ মিনিট পর থেকে উপর নিচ কাপতে থাকে। কখন দ্রুত কখন ধীরে, একটু পর ছেড়ে ছেড়ে দিয়ে আবার কাপতে থাকে। মাত্র ২ মাস আগে মনিটরের ওয়ারেন্টি শেষ হয়েছে।
কিছু দিন আগে এই সমস্যার পাশাপাশি স্ক্রীন চেক চেক দাগ হয়ে কালচে হয়ে যেত। আমি মাঝখানে ১ মাসের মত এই মনিটর খুলে রেখে দিয়ে অন্য একটা ব্যবহার করেছি। একমাস পর আবার এটা চালু করে দেখলাম ৪/৫ দিন ভালই চলল, তারপর আবার সেই সমস্যা শুরু করেছে। তবে এখন শুধুই উপর নিচ কাপছে, চেক চেক দাগে ভরে কালচে হয়ে যাওয়ার সমস্যাটা আর হচ্ছে না।
অামার বাসা মিরপুরে ১, এদিকে BENQ এর সার্ভিস সেন্টার আছে কিনা জানা নেই, থাকলেও এটাকে সার্ভিস সেন্টারে নিব কিনা ভাবছি, নাকি লোকাল কোন এক্সপার্ট খোজ করব? BENQ এর সার্ভিস সেন্টারের সার্ভিস/মান/ ভোগান্তি কেমন সে সম্পর্কে কেউ ধারনা ও পরামর্শ দিলে বিশাল উপকার হত, সাথে সার্ভিস সেন্টারের ঠিকানাটাও (লোকেশান)।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



