somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহানবী (সঃ) এর একটি ঘটনা ও হেফাজতে ইসলামের কর্ম!

০৩ রা মে, ২০১৩ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহানবী (সঃ) এর একটি ঘটনা বলি। ঘটনাটির রেফারেন্স দিতে পারবো না বলে দুঃখিত! কিন্তু ঘটনাটি কমবেশি আমাদের সবার জানা।

নবীজি একবার এক বাড়ির পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। হটাৎ তিনি থমকে দাঁড়ালেন! সাথে থাকা সাহাবী জিজ্ঞেস করলেন, ‘হজুর থামলেন কেন, কী হয়েছে?’ তিনি উত্তর দিলেন, ‘আশে-পাশেই একটি কবর আছে এবং সেই কবরে থাকা মুর্দারের ভয়াবহ আজাব হচ্ছে।’ সাহাবা লোকজনদেরকে জিজ্ঞেস করে জানতে পারলেন যে আসলেই ওখানে একটা কবর আছে এবং কবরটি একটি যুবক ছেলের। নবীজি জিজ্ঞেস করে জানলেন যে ছেলেটি জীবদ্দশায় প্রচণ্ড খারাপ ছিল। ধর্ম-কর্ম মোটেই করতো না এমনকি ছেলেটি তার মায়ের সাথে সবসময় খারাপ ব্যবহার করতো এমনকি মারধরও করতো। ছেলেটির মা এখনও জীবিত আছেন। তিনি ছেলেটির মাকে ডেকে আনতে বললেন।

মহিলাটি (মৃত ছেলেটির মা) আসার পর নবীজি তাকে বললেন, ‘আপনি কী জানেন কবরে আপনার ছেলের কত আজাব হচ্ছে?’ মহিলাটি ক্ষোভের সাথে জবাব দিলেন, ‘জানিনা, তবে হোক বেশি বেশি হোক। বেঁচে থাকতে ও আমাকে বহুত জ্বালিয়েছে।’ নবীজি তখন বললেন, ‘দেখুন আপনি জানেন না ওর কীরকম ভয়াবহ আজাব হচ্ছে। ওর এত আজাব হচ্ছে যে আপনি ওর চিৎকার শুনলে পাগল হয়ে যেতেন। আপনি ওকে মাফ করে দিন। আপনি মাফ না করলে ওর কবর আজাব কমবে না।’ এই কথা শোনার পরও মহিলাটির কোন বিকার হলো না। সে তার অবস্থানেই অনড়।

কোনো উপায় না দেখে নবীজি তখন দুহাত তুললেন। মোনাজাতে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ‘হে আল্লাহ তুমি এই মহিলাকে তার পুত্রের চিৎকারের একটু অংশ শুনিয়ে দাও।’ এই দোয়ার সাথে সাথে মহিলা বিকট চিৎকার করে বলতে লাগলনে, ‘হে আল্লাহ আমি আমার ছেলেকে মাফ করে দিলাম, তুমি ওর কবর আজাবকে মাফ করে দাও।’ সাথে সাথে আল্লাহ ঐ ছেলেটির কবরের আজাব মাফ করে দিলেন। এরপর নবীজি সেখান থেকে তাঁর পথে রওনা হলেন।

এখন আসি আমাদের কথায়। এই নবীজিরই একনিষ্ঠ অনুসারী দাবি করা হেফাজতে ইসলামের নেতারা যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য জামায়াত ইসলামের ফাঁদে পা দিয়ে তাদের টাকা খেয়ে তথাকথিত নাস্তিক বিরোধী আন্দোলনে নেমে দেশকে অস্থিতিশীল করে তুলছেন! সাধারণ মানুষের কথা না হয় বাদই দিলাম কিন্তু হেফাজতের বড় বড় মাওলানারা কি এই বিষয়গুলো জানেন না? ইসলাম ধর্ম হেফাজতের জন্য তো ইসলাম ধর্মের সৃষ্টিকর্তা আল্লাহই যথেষ্ট। আল্লাহ বলেছেন যে তিনি সর্বশক্তিমান। হেফাজতিরা এটা আমাদের চেয়ে ভাল জানেন এবং বুঝেন কিন্তু মানেন না কেন? তাঁরা কি তাহলে আল্লাহর শক্তিতে সন্দেহ পোষণ করেন?

পাপীদের পরকালে কিরুপ শাস্তি হবে, কেমন কঠিন, ভয়াবহ শাস্তি হবে তা উনারাই ভাল জানেন। এইসব বিষয়ে উনারা সচরাচরই ওয়াজ-মাহফিল করেন। তাহলে ভুল পথে থাকা (ধর্ম মতে) নাস্তিকদের পরকালে একেকজনের কীরুপ ভয়াবহ, লোমহর্ষক শাস্তি পাবে তা ভেবে শিউড়ে ওঠেই তো নাস্তিকদের হেদায়েতের জন্য উনাদের দোয়া করার কথা! নাস্তিকদের বুঝিয়ে-শুনিয়ে দ্বীনের পথে আনার চেষ্টা করার কথা! নবীজির উপরোক্ত ঘটনা এবং তায়েফের ঘটনা তো তাই শিক্ষা দেয়। কিন্তু তা না করে উনারা জামায়াত ইসলামের টাকা খেয়ে নাস্তিকদের ফাঁসি এবং অন্যান্য অযৌক্তিক দাবিতে আন্দোলন করছেন। কিন্তু কেন? নাস্তিক ও নাস্তিকতা তো সাম্প্রতিক সমস্যা না। তাহলে উনারা কেন আগে এ আন্দোলন করলেন না। যুদ্ধাপরাধীদের বিচারের শেষ মুহূর্তে কেন উনারা এ আন্দোলন শুরু করলেন? দেশের বিরোধিতা করা ও দেশের মানুষদের হত্যাকারীদের বাঁচাতে গিয়ে উনারা কি অন্যায় করছেন না, পাপ করছেন না? তাছাড়া নাস্তিকরা তো উনাদের মারতে যাননি, কাটতে যাননি কিংবা উনাদের বিরুদ্ধে যুদ্ধও ঘোষণা করেননি। কে আস্তিক, কে নাস্তিক তার বিচার করার জন্য আল্লাহই যথেষ্ট। তিনিই তাঁর নামে তাঁর নবীর নামে কটুক্তিকারীদের বিচার করবেন। কেন উনারা আল্লাহর ওপর সেই বিচারের আস্থা রাখতে পারছেন না?

দেশে তো আরও অনেক বড় বড় আলেম-উলামা আছেন যারা উনাদের সমর্থণ তো দূরের কথা, সরাসরি বিরোধিতা করছেন! কেন? তাঁরা কি ইসলাম জানেন না, বুঝেন না? হেফাজতের নেতারা কি আসলেই ইসলামের রক্ষক? নাকি ইসলাম হেফাজতের নাম করে একেকজন নিজের আখের গোছাতে ব্যস্ত? সাধারণ-কোমলমতি মাদ্রাসা ছাত্রদের এবং ধর্মপ্রাণ সাধারণ মানুষদের ব্যবহার করে একেকজন কি দুনীয়াবি ভোগ-লালশায় মত্ত হচ্ছেন না?

কে জানে বা কে দিবে এইসব প্রশ্নের জবাব? কেউ দিবে না। তবে এর উত্তর পাঠক আপনার কাছেই আছে। নিজেকে জিজ্ঞেস করুন পেয়ে যাবেন।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×