দাঙ্গা-সহিংসতা সৃষ্টিতে প্রথম আলো পত্রিকার কারসাজি!
গত ছয় জানুয়ারি প্রথম আলোর অনলাইন ভার্সনে ছবিটি ছাপা হয়। ছবিটিতে পরোক্ষভাবে স্পষ্টতই বোঝানো হয় যে পাঁচ জানুয়ারিতে যারা ভোট দিয়েছে তারা অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী। তারপরই যশোর এবং দিনাজপুরে শুরু হয় হিন্দুদের ওপর আক্রমণ, হামলা ও লুটপাট।
ছবিটি আগে চোখে পড়েনি। আজ সকালে এক বন্ধুর ওয়াল থেকে ডাউনলোড (মোবাইল থেকে) করে দেখলাম। যারা পিসি থেকে দেখছেন তারা পরিস্কার দেখতে পাচ্ছেন। যারা মোবাইলে আছেন তারা ছবিটি ভিউ ফুল সাইজ অথবা ডাউনলোড করে দেখুন।
ছবিটিতে যে স্পষ্টতই মহিলাদের কপালে এবং মাথায় ফটোশপের মাধ্যমে টিপ এবং সিদুঁর এঁকে দিয়ে তাদেরকে হিন্দু হিশেবে হাইলাইট করা হয়েছে এটা বুঝতে ফটোশপ স্পেশালিস্ট হতে হয় না। একটি ছবির সবটুকু অংশই সমানভাবে উজ্জ্বল হবে। কিন্তু লক্ষ্য করুণ, বাঁ থেকে ছয় এবং সাত নম্বর মহিলার কপালে টিপ এবং সিদুরের স্পষ্ট ভাসমান অধিক উজ্জ্বলতা দেখা যাচ্ছে। যেটা মূল ছবির উজ্জ্বলতার ভারসাম্যের সাথে যায় না। মূল ছবিতে ঘষামাজা করেই এটা করা হয়েছে। এর প্রমাণ আট নম্বর মহিলার সাথে মিলিয়ে নিন। উনিও কিন্তু কপালে সিঁদুর নিয়েছেন, যেটা ছবির অন্যান্য অংশের সাথে স্বাভাবিক, অনুজ্জ্বল। এছাড়া তিন, চার, ছয়, সাত এবং আট নম্বর মহিলার টিপও উজ্জ্বল করে হাইলাইট করা হয়েছে।
অনলাইনে তোপের মুখে পড়ে ছবিটি প্রথম আলো সরিয়ে নিয়েছে। কিন্তু তাতে কি? আমি জানি, প্রযুক্তির এই যুগে অনেকের কাছেই খবর সহ ছবিটির স্ক্রিনশট আছে। তাছাড়া ছবিটি তোলা সাংবাদিককে (সাজিদুল হক সম্ভবত) ধরে ঠিকমতো প্যাদানি দিলেই মূল ছবিটি পাওয়া যাবে। এখন এর বিরুদ্ধে কিভাবে আইনি পদক্ষেপ নেয়া যায় সেটা ভাল আইন জানা ব্যক্তি মাত্রই পারেন। আর সরকারের সাতান্ন ধারা (নাকি এটা শুধু তথাকথিত নাস্তিক ব্লগার-ফেইসবুকারদের জন্যই) ধারা অনুযায়ী সরকার যেন দ্রুত পদক্ষেপ নেয় এটা প্রতিবাদ, দাবি জানিয়ে সরকারকে সবাই মনে করিয়ে দেন।
নিরীহ জনসাধারনের ওপর সহিংসতায় উসকে দেয়ার, শত শত ঘরবাড়ি ধ্বংসের এবং হাজার হাজার মানুষের চোখের জল ও অবর্ণনীয় দুঃখ-কষ্ট সরাসরি প্রত্যক্ষ করে হাইকোর্টের এমন রুল কি আমরা পেতে পারি না যে, কেন প্রথম আলোকে দ্বিতীয় 'আমার দেশ' হিশেবে নিষিদ্ধ করা হবে না এবং মতি মিয়াকে গ্রেফতার ও উপযুক্ত শাস্তি দেয়া হবে না!
আমরা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এর উস্কানিদাতা হিশেবে প্রথম আলো প্রকাশ প্রকাশনা নিষিদ্ধ চাই।
দাঙ্গা-সহিংসতা সৃষ্টিতে প্রথম আলো পত্রিকার কারসাজি!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন
যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

