somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোদির উথ্থান, কংগ্রেসের ভরাডুবি ও আমাদের ভবিষ্যৎ!

১৮ ই মে, ২০১৪ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান সময়ের বহুল আলোচিত নির্বাচন শেষ হয়েছে। স্বাধীন ভারতে জন্ম নেয়া ভারতের নাগরিক হিশেবে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি। অনলাইন/অফলাইন এবং দেশ বিদেশ জুড়ে আলোচনার চেয়ে সমালোচনার ভাগই নরেন্দ্র মোদির বেশি। ভারতের বাঘা বাঘা সাংবাদিক ও বুদ্ধিজীবীরা (যেমন কুলদিপ নায়ার, অমর্ত্য সেন) মোদির বিরোধিতা করে প্রকাশ্যে অবস্থান ব্যক্ত করেও মোদি ও তাঁর দল বিজেপিকে আটকাতে পারেনি। বরং বিজেপির ইতিহাসের সবচেয়ে জয় নিয়েই তারা সরকার গঠন করতে যাচ্ছে। কিন্তু এর পেছনে মূল কারণ কি যার জন্য গান্ধী-নেহেরু-ইন্দিরার হাতে পরিচালিত দল কংগ্রেসের ভরাডুবি ঘটলো? ভারতের এতো এতো ধর্মনিরপেক্ষ কর্তাব্যক্তির কথা পায়ে মাড়িয়ে কেনইবা ভারতের জনগণ চরম সাম্প্রদায়িকতার দাগে দাগী মোদিতে আমোদিত হলো? এর কারণ কি শুধুই হিন্দুত্ববাদের চেতনা? তাই যদি হবে তাহলে মুসলমান প্রধান অঞ্চল গুলো থেকেও কেন বিজেপি রেকর্ড পরিমাণ ভোট পেয়ে বিজয়ী হলো! আমি রাজনৈতিক বিশ্লেষক নই। রাজনৈতিক বিশ্লেষকরা এসব প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারবেন। তবে আমার এ ব্যাপারে সামান্য পর্যবেক্ষণ ও চিন্তাভাবনা আছে।

কংগ্রেসের ভরাডুবির সবচেয়ে বড় কারণ হতে পারে ভারতের বেকারত্বের হার। 2010 এর দিকে বেকারত্বের হার রেকর্ড পরিমাণ কমলেও তা আবার বেড়েছে। কর্মক্ষম জনগণের একটি বড় অংশ বেকার পড়ে আছে। তাছাড়া দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে কংগ্রেস জনসাধারণের জন্য উল্লেখ করার মতো তেমন কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি। আর এই বিষয়টিকেই মোদি ট্রামকার্ড হিশেবে ব্যবহার করেছে। বিভিন্ন জনসভায় কর্মসংস্থান সৃষ্টির ওয়াদা সহ বিভিন্ন জ্বালাময়ী বক্তব্য দিয়ে মোদি সবার মনকে জয় করে নেয়।

দ্বিতীয় কারণ হিশেবে উল্লেখ করা যায় কংগ্রেস নেতাদের দুর্নীতি। একনাগাড়ে অধিক সময় ক্ষমতায় থাকলে যা হয় আর কি। মাঝে মাঝে দুর্নীতি ও দুর্ঘটনার দায়ে দু চারজন এমপি-মন্ত্রী পদত্যাগ করলেও বেশিরভাগ নেতারাই থেকেছে ধরাছোঁয়ার বাইরে। দুর্নীতির দায়ে এমপি মন্ত্রীরা আইনের চোখকে ফাঁকি দিতে পারলেও ফাঁকি দিতে পারেনি জনগণের চোখকে। ফলাফল জনগণ সুযোগ পেয়ে দুর্নীতিবাজদের দূরে বহুদূরে ঠেলে দিয়েছে, যেখান থেকে ফিরতে কংগ্রেসের দশ বা তারও অধিক বছর লেগে যেতে পারে।

তৃতীয় কারণটা একেবারেই প্রাকৃতিক। পরিবর্তন। পৃথিবীর কোনো কিছুই যেখানে অপরিবর্তনীয় নয় সেখানে কংগ্রেস কিভাবে নিরবিচ্ছিন্ন ভাবে ক্ষমতায় থাকতে পারে। প্রকৃতি সদা পরিবর্তনশীল। মানুষও প্রকৃতির অংশ হিশেবে পরিবর্তন চায়। মনে আছে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে শুধুমাত্র ছোট্ট একটি বাক্য 'we want change' বলে জোয়ার সৃষ্টি করেছিল। এবার মোদিও তাই করেছে।

দুই এবং তিন নাম্বার কারণটা সাংস্কৃতিক। এক নাম্বার কারণটা জৈবিক। মানুষ তথা প্রত্যেকটি প্রাণীর জন্যই জৈবিক কারণটা মূখ্য বাকিগুলো গণ্য। আর তাই আপনার পেটে যদি ক্ষুধা থাকে তাহলে আপনার কাছে চেতনা, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা ইত্যাদি বিষয়গুলো কোনো অর্থই বহন করবে না। মানুষের জন্য সর্বপ্রথম দরকার মৌলমানবিক চাহিদা পূরণ। মৌলমানবিক চাহিদার প্রথম চাহিদাটাই হচ্ছে খাদ্যের। চিত্তবিনোদন হচ্ছে চতুর্থ বিষয়। প্রথম পাঁচটির কোনো একটির ঘাটতি থাকলে সেখানে চিত্তবিনোদনের কোনো অস্তিত্বই থাকে না। ফলে চেতনা, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা ইত্যাদি চিত্তবিনোদনের বিষয়গুলো মৌলমানবিক বিষয়গুলোর কাছে মার খেয়ে গেছে। এটাই প্রকৃতির নিয়ম।

শুধু ভারতে নয়, আমি লিখে দিতে পারি বাংলাদেশেও ঠিক এমনই ঘটবে আগামীতে। কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া উপজেলা নির্বাচনে তার প্রমাণ অনেকটাই পাওয়া গেছে। চেতনার ওষুধ খাইয়ে মানুষকে খুব বেশি সময় ঘুম পাড়িয়ে রাখা যায় না। তার ওপর পেটে ক্ষুধা থাকলে তো ওষুধ এমনিতেই কাজ করবে না। জোর করে ক্ষমতায় বেশিদিন থাকাও যাবে না। ক্ষমতায় থাকতে হলে জনতার ম্যান্ডেট নিয়েই থাকতে হবে। আর জনগণের ম্যান্ডেট পেতে হলে তাদের পেট ঠান্ডা রাখতে হবে, চুরি-দুর্নীতি বন্ধ করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, সরকারি আমলাদের জবাবদিহিতার অধীনে রাখতে হবে, নচেৎ কংগ্রেসের মতোই আগামীতে আওয়ামীলীগের ভরাডুবির সম্ভাবনা আছে। ইতিমধ্যে বিএনপি সেই ভরাডুবির সাধ একবার পেয়েছে যার থেকে পরিপূর্ণ ভাবে জেগে উঠতে তারা এখনও পারে নাই। খিয়াল কইরা!
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×