ইউরোপে ভয়াবহ বেকারত্ব দরিদ্র দেশগুলোকেও হার মানিয়েছে ।
০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বেকারত্বের অভিশাপ যে শুধু অনুন্নত ও উন্নয়নশীল দেশে আছে তা নয়। অনেক উন্নত দেশও বেকার সমস্যা থেকে মুক্তি পাবার উপায় খুঁজছে। যুক্তরাষ্ট্রতো বটেই, ইউরোপের শিল্পোন্নত অনেক দেশ তাদের নাগরিকদের বেকারত্ব থেকে মুক্তি দিতে ব্যাপক পরিকল্পনা নিয়েছে। বেকারত্ব দূর করে অর্থনীতির চাকা সচল করতে মরিয়া হয়ে উঠেছে দেশগুলো। এতদিন দেশগুলোর ব্যাংকিং সমস্যা, মুদ্রাস্ফীতি প্রভৃতি নিয়ে ইউরোপের দেশগুলোর সরকার প্রধানরা একত্রে বসে আলোচনা করলেও এখন তাদের আলোচনার মূলে চলে এসেছে বেকারত্ব নিরসন।
মাত্র কয়েকদিন আগে ইউরোপের নেতারা ব্রাসেলসে একত্রিত হয়েছিলেন বেকারত্বের বিরুদ্ধে সংগ্রাম করার কৌশল উদ্ভাবনের জন্য। কিছু উপায় তারা বেরও করে ফেলেছেন। তাদের সবার মুখে ছিলো একই বক্তব্য। আর সেটি হচ্ছে— প্রায় দুই কোটি ৬০ লাখ বেকার লোক সামনের দিনগুলোতে ইউরোপীয় ইউনিয়নের জন্য হুমকি হবে। এছাড়া এত বড় জনগোষ্ঠী দীর্ঘদিন বেকার থাকলে তাদের মনে ইইউ সম্পর্কে অবিশ্বাস জন্মাবে। আগে বেকারত্ব সমস্যা দেশগুলোর একার থাকলেও এখন আর তা নেই। ইউরোপের দেশগুলোতে যেহেতু অবাধ যাতায়াত করা যায় সেজন্য এখন এটি একটি সমন্বিত সমস্যা ।
সুত্র
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন