somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাহাজ্জুদের নামায জামায়াতের সাথে আদায় করা সম্পূর্ণ মাকরূহ তাহরীমী ও বিদায়াতে সাইয়্যিয়াহ

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজকাল কোন কোন স্থানে তাহাজ্জুদ নামায জামায়াতে পড়তে দেখা যায়। বিশেষ করে রমাদ্বান শরীফ মাসে বেশী দেখা যায়। অথচ আমাদের হানাফী মাযহাবের ফতওয়া অনুযায়ী তাহাজ্জুদ নামায ইমামের সাথে চারজন মুক্তাদীসহ জামায়াতে আদায় করা মাকরূহ তাহরীমী ও বিদায়াতে সাইয়্যিয়াহ। চাই রমাদ্বান শরীফ মাসে হোক অথবা গায়রে রমাদ্বান শরীফ মাসে হোক, এর উপর মুসলমানদের ইজমা (ঐক্যমত) প্রতিষ্ঠিত হয়েছে।

যেমন কিতাবে উল্লেখ করা হয়, “রমাদ্বান শরীফ মাস ব্যতীত বিতর নামায ও নফল নামায জামায়াতে পড়ো না কেননা ঘোষণা দিয়ে নফল নামায জামায়াতে পড়া মাকরূহ তাহরীমী এবং এটার উপর মুসলমানদের ইজমা প্রতিষ্ঠিত হয়েছে।” (আলজাওহারাতুন নাইয়্যারাহ,পৃষ্ঠা-১২৮)

কেউ কেউ বলে থাকে উপরোক্ত ইবারতে এবং আরো অনেক ইবারতে রমাদ্বান শরীফ মাস ছাড়া নফল নামায জামায়াতে পড়তে নিষেধ করা হয়েছে। কাজেই কেউ যদি তাহাজ্জুদ নামায রমাদ্বান শরীফ মাসে জামায়াতে পড়ে, তবে মাকরূহ হবে কেন?

এর জবাব হলো, যারা এ কথা বলে থাকে, তারা উপরোক্ত কিতাবের ইবারতের ব্যাখ্যা বুঝতে সক্ষম হননি। কারণ রমাদ্বান শরীফ মাসে যে নফল নামায জামায়াতে পড়া জায়িয বলা হয়েছে, তা হলো তারাবীহ নামায।

এ প্রসঙ্গে কিতাবে উল্লেখ করা হয়, “যে সকল ইবারতে রমাদ্বান শরীফ মাসে নফল নামায মাকরূহ নয় বলে উল্লেখ আছে, উক্ত নফল নামাযের দ্বারা তারাবীহ নামাযকেই বুঝানো হয়েছে।” (আহসানুল ফতওয়া, ৩য় জিলদ, পৃষ্ঠা-৪৭৪)

উক্ত কিতাবে আরো উল্লেখ করা হয়, “এ কারণেই হযরত সাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম, তাবেয়ীন, ইমাম, মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনারা রমাদ্বান শরীফ মাসে তারাবীহ নামায ব্যতীত অন্য কোন নফল নামায জামায়াতে আদায় করেননি। বরং রমাদ্বান শরীফ মাসে তারাবীহ ব্যতীত অন্যান্য নফল নামায নাজায়িয হওয়ার উপরই সকলেই একমত।”

এখন কেউ প্রশ্ন করতে পারেন, তারাবীহ নামায তো নফল নয় ? এখানে লক্ষ্যনীয় বিষয় এই যে, সকল নামাযই হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য দু’ভাগে বিভক্ত ছিল। (১) ফরয নামায (২) নফল নামায। হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য কোন ওয়াজিব, সুন্নতে মুয়াক্কাদা,সুন্নতে যায়িদা,মুস্তাহাব নামায ছিল না। ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনারা ইজতিহাদ করে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নফল নামাযগুলো তাক্বীদ অনুযায়ী আমাদের জন্য কোনটা ওয়াজিব যেমনঃ বিতর ও দুই ঈদের নামায, কোনটা সুন্নতে মুয়াক্কাদা যেমনঃ তারাবীহ, ফযরের পূর্বের, যোহরের পূর্বের ও পরের, মাগরিবের ও ইশার পরের সুন্নত নামাযসমূহ। কোনটা সুন্নতে যায়িদা যেমনঃ আছরের পূর্বের এবং ইশার পূর্বের চার রাকায়াত সুন্নত নামায। কোনটা মুস্তাহাব যেমনঃ আওয়াবীন, চাশত, শবে বরাত, শবে ক্বদর ইত্যাদি ভাগে ভাগ করেছেন। তাই একমাত্র ফরয নামায ব্যতীত সকল নামাযগুলোই মূলতঃ নফল নামাযের অন্তর্ভূক্ত। কিন্তু আহকামের দিক দিয়ে কোনট ওয়াজিব, মুয়াক্কাদা, যায়িদা, মুস্তাহাবের অন্তর্ভূক্ত।

স্বয়ং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তারাবীহ নামাযকে নফল বলে উল্লেখ করেছেন। যেমন হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, “তোমাদের জন্য মহান আল্লাহ পাক তিনি রমাদ্বান শরীফ-এর রোযাকে ফরয করেছেন এবং ক্বিয়ামুল লাইলকে (অর্থাৎ তারাবীহ নামাযকে) নফল (সুন্নতে মুয়াক্কাদা) করেছেন।” (বায়হাক্বী শরীফ)

উপরোক্ত আলোচনা দ্বারা এটা স্পষ্টই প্রমাণিত হলো যে, রমাদ্বান শরীফ মাসে যে নফল নামায জামায়াতে পড়ার আদেশ রয়েছে, তা হলো তারাবীহ নামায। সাথে সাথে এটাও প্রমাণিত যে, ক্বিয়ামুল লাইল অর্থ তারাবীহ নামায। যারা ক্বিয়ামুল লাইলকে তাহাজ্জুদ নামায বলে থাকেন, তাদের কথা শুদ্ধ নয়। কেননা কিতাবে উল্লেখ রয়েছে, “হযরত মুহাদ্দিছীনদের অধিকাংশই “ক্বিয়ামুল লাইল” দ্বারা তারাবীহকে বুঝিয়েছেন।” (হেদায়া, ফতহুল ক্বাদির, মাবছূত, বাদায়ে, আহসানুল ফতওয়া)

সুতরাং রমাদ্বান শরীফ মাসে যে নফল নামায জামায়াতে পড়া জায়িয বলা হয়, তাহলো তারাবীহ নামায। সুতরাং আমাদের হানাফী মাযহাবের ফতওয়া হলো রমাদ্বান শরীফ মাসে তারাবীহ নামায জামায়াতে পড়া সুন্নতে মুয়াক্বায়ায়ে ক্বিফায়া, বিতর নামায রমাদ্বান শরীফ মাসে জামায়াতে পড়া মুস্তাহাব, রমাদ্বান শরীফ-এর বাইরে জামায়াতে পড়া মাকরূহ তানযীহী এবং সালাতুল কুসূফ (সূর্য গ্রহণ) সালাতুল ইস্তেস্কা (বৃষ্টির) নামায রমাদ্বান শরীফ মাসে হোক অথবা গায়রে রমাদ্বান শরীফ-এ হোক জামায়াতে আদায় করা সুন্নতে যায়িদা।

উল্লেখিত নফল নামাযগুলো জামায়াতে আদায় জায়িয ও শরীয়ত সম্মত বরং সুন্নতের অন্তর্ভূক্ত। সুতরাং তাহাজ্জুদ নামায, চাশত, আওয়াবীন, শবে ক্বদর ও শবে বরাত ইত্যাদি সকল নফল নামাযসমূহ জামায়াতে আদায় করা মাকরূহ তাহরীমী ও বিদায়াতে সাইয়্যিয়াহ। কেননা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত সাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম, তাবেয়ীন, তাবে তাবেয়ীন, ইমাম মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনাদের কেউ তাহাজ্জুদ নামায জামায়াতে পড়ছেন বলে কোন প্রমাণ কেউ পেশ করতে পারবে না। এ প্রসঙ্গে কিতাবে উল্লেখ করা হয়, হযরত শায়খুল কাসেম হানাফী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, “নফল নামায জামায়াতে পড়া মাকরূহ তাহরীমী। কেননা যদি নফল নামায জামায়াতে পড়া মুস্তাহাব ও ফযীলতের কারণ হতো, তবে অবশ্যই যারা রাত্রে উঠে তাহাজ্জুদ নামায পড়ে থাকে, তারা ফযীলত অর্জনের লক্ষ্যে একত্রিত হয়ে জামায়াতে আদায় করতেন। অথচ হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও হযরত সাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমউনারা তাহাজ্জুদ নামায জামায়াতে পড়েছেন বলে দেখা যায় না।” (মাবছূত সারাখসী,মাছাবাতা বিছ সুন্নাহ)

সুতরাং তাহাজ্জুদ নামায জামায়াতে আদায় করা মাকরূহ তাহরীমী ও বিদায়াতে সাইয়্যিয়াহ।

অনেকে মনে করেন যে, রমাদ্বান শরীফ মাসে তাহাজ্জুদ নামায জামায়াতের সাথে আদায় করে অনেক ফযীলত হাছিল করা যাবে, মূলতঃ তাহাজ্জুদ নামায জামায়াতের সাথে আদায় করলে ফযীলত তো পাওয়া যাবেই না বরং সে গুনাহগার হবে। কেননা মহান আল্লাহ পাক এবং উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেভাবে ইবাদত করার জন্য বলেছেন, তার বিপরীত করে কিভাবে ফযীলতের আশা করা যায়? যেমন কেউ যদি মুসাফির অবস্থায় কছর নামায দু’রাকায়াতের পরিবর্তে বেশী ফযীলত পাওয়ার জন্য চার রাকায়াত আদায় করে, তবে সে কি ফযীলত অর্জন করতে পারবে? কখনো নয় বরং তার কবীরা গুণাহ হবে এবং তার উক্ত নামায দোহরানো ওয়াজিব হবে। কেননা সে মহান আল্লাহ পাক এবং উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হুকুমের খিলাফ কাজ করলো। তেমনিভাবে তাজাজ্জুদ তথা নফল নামায যেখানে হানাফী মাযহাব মুতাবিক ঘোষণা দিয়ে জামায়াতে আদায় করা মাকরূহ তাহরীমী ও বিদায়াতে সাইয়্যিয়াহ সেখানে এরূপ একটি বিদায়াত কাজ করে আমরা কি করে ফযীলতের আশা করতে পারি? অথচ এরূপ বিদায়াত সম্পর্কেই হাদীছ শরীফ-এ হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, “প্রত্যেক বিদায়াতই গুমরাহী এবং প্রত্যেক গুমরাই জাহান্নামী।”(মিশকাত শরীফ)

এখন কেউ কেউ বলতে পারেন, অতীতে বা বর্তমানে অনেক পীর ছাহেব, মুফতী ছাহেব, মুফাচ্ছির ছাহেব, মুহাদ্দিছ ছাহেব, মাওলানা ছাহেব, হাফিয ছাহেব, ক্বারী ছাহেব, ওয়ায়েজ, ইসলামী চিন্তাবিদ, ইসলামী রাজনৈতিক নেতা, আলেম, জালেম, সূফী, দরবেশ প্রমূখ ব্যক্তিবর্গ তাহাজ্জুদের নামায জামায়াতে পড়েছেন বা পড়তে বলেছেন, পড়েন বা পড়তে বলেন, তাদের সম্পর্কে ফায়সালা কি? মূলতঃ এর জবাবে সংক্ষেপে এতটুকু বললেই চলে যে, ইসলামী শরীয়ত কোন ব্যক্তি, সমাজ, রাষ্ট্র বা অধিকাংশ লোককে দলীল বা আদর্শ হিসেবে গ্রহণ করে না, যতক্ষণ পর্যন্তনা সে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র বা অধিকাংশ লোক কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াসের উপর কায়েম না থাকবে। অর্থাৎ যে কেউ ইসলামের খিদমত করলেই যে সে ইসলামের আদর্শ বা দলীল বলে গণ্য হবে, তা নয়। যেখানে তাহাজ্জুদ নামায জামায়াতে পড়া অসংখ্য, অকাট্য ও নির্ভরযোগ্য দলীল-আদীল্লার ভিত্তিতে মাকরূহ তাহরীমী ও বিদায়াতে সাইয়্যিয়াহ প্রমাণিত। সেখানে বিনা দলীলে এটাকে জায়িয বলা গুমরাহী ছাড়া কিছুই নয়। সুতরাং মোটকথা হলো হানাফী মাযহাবের ফতওয়া মুতাবিক তারাবীহ, এস্তেস্কা, কুসূফ এর নামায জামায়াতে পড়া জায়িয। আর তাহাজ্জুদ ও অন্যান্য নফল নামায জামায়াতে পড়া মাকরূহ তাহরীমী ও বিদায়াতে সাইয়্যিয়াহ, যদি ইমাম ব্যতীত চারজন মুক্তাদী হয়, ঘোষণা দিয়ে পড়ুক আর বিনা ঘোষণায় পড়ুক।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×