somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেসরকারি হাসপাতালে টেস্টের নামে গলাকাটা বাণিজ্য। চিকিৎসা-ব্যয়ে মধ্যবিত্ত দরিদ্র, দরিদ্ররা নিঃস্ব

০৭ ই জুলাই, ২০১৩ রাত ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বর্তমানে দেশের সবক’টি বেসরকারি হাসপাতালে চলছে চিকিৎসার নামে বাণিজ্য। আলট্রাসনোগ্রাম টেস্ট ফি সরকারি হাসপাতালে ২২০ টাকা। একই টেস্ট বেসরকারি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ১ হাজার ২০০ টাকা। ব্লাড কালচার টেস্ট ফি সরকারি হাসপাতালে ২০০ আর ল্যাবএইডে ১ হাজার ১০০ এবং পপুলারে ১ হাজার ৩০ টাকা। কেবল আলট্রাসনোগ্রাম বা ব্লাড কালচারের ক্ষেত্রেই নয়, রোগ নির্ণয়ের সব ধরনের পরীক্ষায় ইচ্ছেমতো ফি আদায় করছে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো। সরকারি হাসপাতালের সঙ্গে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিকের রোগ নির্ণয় ফি’তে আকাশ-পাতাল ফারাক। বেসরকারি কোনো প্রতিষ্ঠানই সরকারের নির্দেশনা মানছে না। এসব বেপরোয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে রহস্যজনক কারণে সরকার কোনো ব্যবস্থাও নিচ্ছে না। এতে প্রতিদিনই হাজার হাজার রোগী বেসরকারি হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এক ধরনের ব্যবসায়িক থাবার শিকার হচ্ছে।
মূলত, বেসরকারি হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো রোগ নির্ণয়ের নামে অসহায় মানুষের কাছ থেকে ‘গলা কাটা ফি’ আদায় করছে। সরকারি হাসপাতালের কতিপয় ডাক্তারকে মাসোহারা বা কমিশন দিয়ে তাদের মাধ্যমেই রোগী ভাগিয়ে নিচ্ছে এসব বেসরকারি প্রতিষ্ঠান। বিশেষ স্বার্থে রোগীদের বলা হচ্ছে সরকারি হাসপাতালের চেয়ে বাইরের হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারগুলোর রোগ নির্ণয়ের ফলাফল ভালো।
বিশেষজ্ঞরা জানায়, সেবাদানের ব্রত নিয়ে এসব প্রতিষ্ঠান চালু করা হলেও মূলত তারা অতি মাত্রায় মুনাফার বাণিজ্যে নেমেছে। সরকার চাইলেই এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষের সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করতে পারে।
খোঁজ নিয়ে আরও জানা গেছে, সিরাম আয়রন টেস্টের সরকারি ফি ২৫০ টাকা হলেও একই বিষয়ে পপুলারে নেয়া হচ্ছে ১ হাজার ও ল্যাবএইডে ৯১০ টাকা। সিটিস্ক্যান (হোল অ্যাবডোমেন্ট) ফি সরকারি হাসপাতালে ৪ হাজার আর এমআরআই ৩ হাজার টাকা। অথচ মেডিনোভা মেডিকেল সার্ভিসেস নিচ্ছে যথাক্রমে ১২ হাজার ও ১৪ হাজার টাকা। যেকোনো ধরনের ডিজিটাল এক্সরে ফি (ফিল্মের সাইজ অনুসারে) সরকারি হাসপাতালে গড়ে ১৫০ থেকে ২০০ টাকা হলেও এসব বেসরকারি প্রতিষ্ঠানে ৪০০ থেকে ৫০০ টাকা নেয়া হচ্ছে। কেবল পপুলার বা ল্যাবএইড নয়; স্কয়ার, এ্যাপোলো, ইবনে সিনা, শমরিতা, সেন্ট্রাল, মডার্ন ও খিদমাহ হাসপাতালসহ তুলনামূলক স্বল্পপরিচিত প্রায় সব প্রতিষ্ঠানে ইচ্ছেমতো রোগ নির্ণয় ফি আদায় করা হচ্ছে। এ অবস্থা দেশের সর্বত্রই বিরাজ করছে।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের জন্য রোগ নির্ণয়ের ফি নির্ধারণ করা নেই। ১৯৮২ সালে সরকার একবার সরকারি-বেসরকারি সব চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে রোগ নির্ণয়ের একই ফি নির্ধারণ করে নীতিমালা করে। কিন্তু দুই বছরের মাথায় তা বিলুপ্ত করা হয়। এর পর থেকেই বেসরকারি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারগুলো নিয়ন্ত্রণহীনভাবে ইচ্ছেমতো টেস্ট ফি আদায় করে যাচ্ছে। ডায়াগনস্টিক ব্যবস্থায় বা প্যাথলজিক্যাল টেস্টের ক্ষেত্রে দেশব্যাপী এক ধরনের দুর্বৃত্তায়ন চলছে। যে যেমন পারছে ইচ্ছেমতো রোগীদের কাছ থেকে ফি আদায় করছে। নিয়ন্ত্রণ নেই কোথাও। এসব নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো ভূমিকা নাই। অথচ জনস্বার্থে এ বিষয়ে যথাযথ মনিটরিং এবং কার্যকর পদক্ষেপ জরুরী। সরকার এ বিষয়ে গুরুত্ব দিলেই রোগ পরীক্ষা-নিরীক্ষার ফি সব প্রতিষ্ঠানে এক রকম করতে পারে। কারণ প্রতিষ্ঠানভেদে শারীরিক পরীক্ষার রিপোর্টের মানের তেমন পার্থক্য লক্ষ্য করা যায় না। কেবল ফি’র ক্ষেত্রেই ব্যাপক বৈচিত্র্য দেখা যায়, যা কোনোভাবেই কাম্য নয়। সরকারি হাসপাতালের টেস্টের মান খারাপ অজুহাতে বাইরের বেসরকারি প্রতিষ্ঠানে নেয়া হয়। অথচ অধিকাংশ সরকারি হাসপাতালের রোগ নির্ণয় ফলাফল যে কোনো নামিদামি বেসরকারি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ে ভালো। জানা গেছে, বেসরকারি ওইসব প্রতিষ্ঠানের রোগ নির্ণয় ফি নির্ধারণসহ আরো কিছু বিষয়ে খসড়া নীতিমালা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে অন্তত চারবার মন্ত্রণালয়ে খসড়া পাঠানো হলেও অজ্ঞাত কারণে বারবার তা আটকে গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, সরকারি স্বাস্থ্যসেবার ব্যর্থতার কারণে দেশের শতকরা ৬৮ ভাগ লোক বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেয়। এ সুযোগসহ সরকারের অদক্ষতা, অবহেলা, উদাসীনতার সুযোগে মালিকরা চালাচ্ছে স্বেচ্ছাচারিতা।
এভাবে চিকিৎসা ব্যয় বৃদ্ধি পাওয়ায় দরিদ্ররা চিকিৎসা নিতে পারছে না বা চিকিৎসা অসমাপ্ত রেখে ফিরে যাচ্ছে। দরিদ্র মানুষ যেখানে সাধারণ রোগের চিকিৎসা করাতে পারে না, সেখানে দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করা যেন মাথায় বাজ পড়ার শামিল। ভিটেমাটি, ঘর, হালের বলদ বিক্রি, ধার-দেনা করে তাদের এই কঠিন রোগের চিকিৎসা করাতে হয়। আর ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে কত পরিবারে অর্থনৈতিকসহ অন্যান্য সমস্যা নেমে আসছে এর কোনো পরিসংখ্যান নেই।
বাংলাদেশের মানুষ চিকিৎসা-ব্যয়ের ৬২ শতাংশ নিজেই বহন করে। এই ব্যয় মেটাতে গিয়ে মধ্যবিত্তরা দরিদ্র হয়ে পড়ে। আর যারা দরিদ্র, তারা নিঃস্ব হয়ে যায়। এ দেশে দারিদ্র্যের অন্যতম একটি কারণ স্বাস্থ্য সমস্যা। এই সমস্যা উত্তরণে সহজ পথ নেই। বরং শতাংশের হিসাবে স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রতিবছর কমছে। যা আদৌ বরদাশতযোগ্য নয়।
স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়, জনস্বাস্থ্যবিদ ও অর্থনীতিবিদদের একজোট হয়ে সরকারের উপর মহলে চাপ দিতে হবে।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×