সৌদি গোয়েন্দামন্ত্রী প্রিন্স বান্দার বিন সুলতান নিজেই ইহুদিবাদী ইসরাইলের কাছে রাসায়নিক অস্ত্র পাঠিয়েছে এবং সেই অস্ত্র তেলআবিব সিরিয়ার বিদ্রোহীদের কাছে হস্তান্তর করেছে। এছাড়া সৌদি গোয়েন্দামন্ত্রীই আমেরিকাকে সিরিয়ার বিরুদ্ধে সামরিক হামলা চালানোর জন্য চাপ সৃষ্টি করছে। ভয়েস অব রাশিয়াকে দেয়া সাক্ষাত্কারে একথা বলেছে লিবিয়ার এক শীর্ষ সেনা কর্মকর্তা। তবে তিনি নাম প্রকাশ করতে রাজি হননি। লিবিয়ার এ সেনা কর্মকর্তা আরও জানান, প্রিন্স বান্দার নিজে সৌদি রাজা হতে চায়। এজন্য মার্কিন সরকার যা বলে সে সেই অনুযায়ী কাজ করে। সৌদি রাজা হতে হলে আমেরিকার সমর্থন তার খুবই জরুরি। কারণ, তার মা সৌদি রাজবংশের না হওয়ায় সে সৌদি রাজা হওয়ার যোগ্য নয়। সাক্ষাত্কারে লিবীয় সেনা কর্মকর্তা জানান, মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে হস্তান্তরে রাশিয়া অস্বীকৃতি জানানোর কারণে তার প্রতিশোধ নিতে এবং মধ্যপ্রাচ্যে রাশিয়ার দিন দিন বেড়ে চলা প্রভাব খর্ব করতেই সিরিয়ার ওপর হামলা চালাতে মরিয়া হয়ে উঠেছে আমেরিকা। সিরিয়ার ওপর থেকে রাশিয়ার সমর্থন তুলে নেয়ার জন্য চাপ সৃষ্টি করতে বান্দার বিন সুলতান চলতি মাসের প্রথমদিকে মস্কো সফর করে এবং প্রেসিডেন্ট পুতিনকে সমর্থন প্রত্যাহারের বিনিময়ে ১৫০০ কোটি ডলারের অস্ত্র কেনার প্রলোভন দেখায়। এছাড়া বিশ্ববাজারে তেলের বিষয়ে বিশেষ সুবিধা দেয়ারও প্রস্তাব দেয়। তবে পুতিন তার এসব প্রস্তাব প্রত্যাখ্যান করে। এ খবর ফাঁস হওয়ার পর সৌদি গোয়েন্দামন্ত্রী বান্দার বিন সুলতান বিশেষ আলোচনায় চলে আসে।
সিরিয়া রাসায়নিক অস্রের যোগানদাতা ইসলাম এর শত্রু সৌদি ওহাবী প্রিন্স ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।