somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহোয়্যার ইন ব্লগে ভন্ড বাবা

০৮ ই আগস্ট, ২০১০ সকাল ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখতে দেখতে দু'টো বছর শেষ হতে চলেছে, অথচ ব্লগে এখনও শিশুই রয়ে গেলাম। না পারি কমেন্ট করতে না পারি দিতে রেটিং। এমনও তো নয় যে এটার খোজ পেয়ে রেজিস্ট্রেশন করেছিলাম তারপর লাপাত্তা হয়ে গেছি। বরং এখানে রেজিস্ট্রেশন করার পর দুই বছরে এরকম দিন খুব কমই ছিল যে, ইন্টারনেটে বসেছি আর "সামহোয়্যার ইন" ব্রাউজারে খুলিনি।

আজ থেকে প্রায় দুই বছর আগে কোন একদিন অলস সন্ধায় ফেসবুকে বসেছিলাম, তখনও ফেসবুক বাংলাদেশে তেমন জনপ্রিয় হয়ে ওঠেনি। ফ্রেন্ডলিস্টে বন্ধুর সংখ্যাও ছিল কম, অনলাইনে কেউই থাকতনা। তখন বিভিন্ন এপ্লিকেশন নিয়ে ঘাটাঘাটি করা আর অনলাইন গেমস খেলতেই বসতাম ফেসবুকে। সে সময় একটা বিজ্ঞাপন প্রদর্শিত হত ফেসবুকে "pukur => পুকুর", অর্থাৎ ফোনেটিক এর মাধ্যমে "pukur" হয়ে যেত "পুকুর" আর নিচে মনে হয় লিখা ছিল সামহোয়্যার ইন ব্লগ। ব্যাপারটা ভালোই লেগেছিল কারন বাংলা লিখতে চাইতাম কিন্তু বিজয়তে তো লিখতে পারিনা। প্রায়ই দেখতাম এডটা তো একদিন ক্লিক করে বসলাম এডটাতে, পেয়ে গেলাম সামহোয়্যার ইন ব্লগকে সাথে অভ্র দিয়ে বাংলা লিখার পদ্ধতি। ব্লগ-সাইট, ব্লগিং নিয়ে একটু-আধটু ধারনা ছিল কিন্তু বাংলায় যে এরকম সাইট আছে, ব্লগ লিখার প্লাটফরম আছে সেটা জানতাম না। একটু ঘেটে দেখতেই ভালো লেগে গিয়েছিল এবং ফলাফল হিসেবে সেদিনই বুকমার্কড এবং ব্লগে রেজিস্ট্রেশন।

তারপর যে কত জল গড়িয়েছে যমুনায়, ব্লগারদের কত উত্থান-পতন হয়ে গেল আর আজ লিখলাম সবেমাত্র দ্বিতীয় ব্লগ। তবে ব্লগে ঢুকতে ভুল হয়না আমার, পিসিতে বসেই ফায়ারফক্সে সর্বপ্রথম ক্লিক করি বুকমার্ক টুলবার থেকে ফেসবুকে, এরপর পরের ট্যাবে সামহোয়্যার ইন ব্লগে। গত এক বছর এগারো মাস ধরে এটাই করে আসছি।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×