somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাংগি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট

২৪ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে যাবার সময় এবারই প্রথম সিংগাপুর হয়ে যাই। সিংগাপুরের চাংগি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্যাসেন্জারদের জন্য সুযোগ সুবিধা দেখে খুব ভালো লাগে।



এয়ারপোর্ট ৩টি টার্মিনালে বিভক্ত। এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যাওয়ার জন্য আছে স্কাই-ট্রেন। (ছবিটি স্কাই-ট্রেন থেকে তোলা)



যে কোন দিকেই ম্যাপ দেয়া আছে, যেখানে এয়ারপোর্টে আপনার অবস্থান খুব সহজেই বের করতে পারবেন।



অন্যান্য যে কোন এয়ারপোর্টের মতই প্রচুর দোকান-পাট...



বড়দের জিনিসপত্রের পাশাপাশি,



ছোটদের জিনিসেরও অনেক দোকান আছে...



আছে চকলেটের ভান্ডার... B-)



তবে এসব জিনিসের যে দাম, কেনার কথা চিন্তাও করা যায়না... :( তবে কিছু কিছু সুযোগ সুবিধা আছে , যেগুলো প্যাসেন্জারদের জন্য পুরাই ফ্রি B-)



যেমন, ঘুরতে ঘুরতে আপনার মনে হল, ইশ ! পা টা কেউ টিপে দিত... কোন সমস্যা নাই। একটু পর পরই এরকম স্বয়ংক্রিয় ম্যাসেজ মেশিন পাবেন, যেখানে বসে পা ম্যাসেজ করে নিতে পারবেন।



আর যদি চান তো বসে বসে টিভিও দেখতে পারেন, আছে বিশাল এল.ই. ডি. টিভি। প্রত্যেকটা আসনের সাথে আলাদা আলাদা সাউন্ড সিস্টেম। কেবল মাত্র আসনে বসলেই শুনতে পাওয়া যায়।



গেমারদের জন্য আছে এক্সবক্স B-)



আছে থ্রিডী মুভি উপভোগের সুযোগ



ট্রানজিটে থাকা অবস্থায় প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে চান, একটু পর পরই আছে ফ্রি ইন্টারনেটের ব্যাবস্থা। আর যাদের নিজস্ব ল্যাপটপ আছে তারাতো ল্যাপটপেই ফ্রি ওয়াইম্যাক্স উপভোগ করতে পারবেন। কিন্তু ল্যাপটপের ব্যাটারীর যদি ব্যাক-আপ শেষ হয়ে যায়...



তার জন্যেও নো চিন্তা, আছে ল্যাপটপ নিয়ে চেয়ারে বসে আরাম করে ব্যাবহার করার জন্য সকেট আউটলেট সহ বিশেষ টেবিলের ব্যাবস্থা ।



এয়ারপোর্টে আজাইরা ছবি তুলতে তুলতে মোবাইলে চার্জ শেষ করে ফেলছেন। আর চার্জারও ভুলে হ্যান্ডব্যাগে নিতে মনে ছিলনা। সমস্যা নাই, আপনার মোবাইলের উপযোগী বক্সে সংযোগ দিয়ে লক করে চাবি আপনার সাথে রাখুন। এবার আপনার কাজ থাকলে সেরে আসুন...



বাচ্চাদের জন্য আছে প্লে গ্রাউন্ড...



ভোজন রসিকদের জন্য আছে বৈচিত্রময় হোটেল রেঁস্তোরা...



এটিএম বুথ...



ধার্মিকদের জন্য সুন্দর ব্যাবস্থা...



মেডিটেশন রুম...



ধুমপায়ীদের জন্য মনোরম স্মোকিং জোন...



আর কিছু পান করতে চাইলে বার...:|



এয়ারপোর্টের ভিতরে গাছগাছালী দিয়ে পরিবেষ্টিত সুন্দরবন



আছে কৈ-পুকুর



কৈ-পুকুরে আবার কিছু কিছু বিধি নিষেধ আছে



এত কিছুর পরে যদি বলেন কিছুই লাগবেনা, একটু ঘুমাবো, তারজন্যও ব্যাবস্থা আছে। চিৎ, কাত, উল্টা বা যেভাবে ইচ্ছা ঘুমান...


ওহ্যা , বলতে ভুলে গিয়েছিলাম, চাংগি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওয়ার্ল্ডস্ বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড, ২০১০ অর্জন করে ।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৫১
৭২টি মন্তব্য ৬৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×