{ ক্ষুদ্র মস্তিষ্কে বিশ্লেষণের অপচেষ্টা }
পোষ্টের আগেই সতর্ক বাণীঃ কাহারো বাউল নিয়া কুনু প্রকারের চুলকানি খাউজানি থাকলে এইখানে আইসা লুল না ফ্যালানোই ভালো।
“বাড়ির পাশে আরশী নগর
সেথা পড়শী বসতকরে,
আমি একদিনও না দেখিলাম তারে”
আপনি কে?? এই প্রশ্ন যদি কেউ আপনাকে করে এর কি উত্তর দেবেন?? আসলেই কি আপনি জানেন আপনি কে? আপনার ভিতরের মানুষটিকে কি আপনি চিনতে পেরেছেন এতবছর অতিবাহিত করার পরেও?? চিন্তা করে দেখুন একবার।
এই নিজেকে চিনতে গিয়েই “ফকির লালন সাঁই” এর জন্ম।
“মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে”
গানটা যখন শুনতে শুনতে মুখস্ত তখন বোঝার বয়স হয়নি আসলে গানের মর্মার্থ কি। তবে ছোট বেলায় আমার বাবার লালন সাঁই এর গানের প্রতি আকর্ষণ থেকেই আমার লালনের গান শোনার শুরু। আর সেই সাথেই অনেকগান শোনা। তারপরে অল্প কিছুটা বড় হলাম যখন ২০০৪ সালে তানভীর মোকাম্মেলের “লালন” সিনেমাটি মুক্তি পায়। মুক্তির কিছুদিন পরে ঈদের সময় মনেহয় কোন এক চ্যানেলে দেখায় সিনামাটি। আমার বাবার সাথে আমি পুরাটা সিনেমাই দেখি। অসাধারণ কিছু গান যা দিয়ে মন ভরে যায় তখন। তখনও মনেহয় ঠিক মতন কিছুই বুঝি না। গত কয়েক সপ্তাহ আগে হঠাৎ মনে হল “লালন” সম্পর্কিত কিছু দেখবো। স্বাভাবিক ভাবেই “মনের মানুষ” নামক বাংলাদেশ আর ইন্ডিয়ানদের সম্মিলিত চেষ্টায় (আসলে গান গুলা ইন্ডিয়ান দের সংগ্রহে থাকলে মনেহয় বাংলাদেশীদের ছাড়াই বানাতো, – ব্যাক্তিগত মত) বানানো সিনামার কথা মনেহয়। আশা নিয়া সিনামা দেখতে বসাও হইলো। তারপরে যা দেখলাম তাতে গান ছাড়া আর প্রসেনজিৎ এর অভিনয় ছাড়া আর কিছুই মনে ধরে নাই বললে বোধকরি আমার বেশিই বলা হবে। কাহিনীর সবকিছুই কেমন যেন কোন কিছুই মিলাতে পারছিলাম না। তারপরে “লালন” সিনেমাটি আবার যোগার করা আর সাথেসাথেই দেখেফেল্লাম। আর তারপরে গৌতম ঘোষকে গালি দেওয়া ছাড়া আর কিছুই মনে আসে নি।
লালন সাঁই, বাউল আর ফকির দুইটি নামেই বেশ পরিচিত। এই উপমহাদেশে প্রথম “মহাত্মা” উপাধী দেয়া হয় তাকে। তার নিজের জীবন সম্পর্কে কোন সঠিক বিবরণ পাওয়া যায় না। তিনি হিন্দু না মুসলিম ছিলেন তা কারোই জানা ছিল না। তার নিজস্বতা ছিল মানব ধর্মে আর অসাম্প্রদায়িকতায়। মানুষের মাঝেই লুকিয়ে আছে তার নিজের ঈশ্বর, এটিই ছিল লালনের মূলনীতি। এই নীতি তার বিভিন্ন গানের মাধ্যমেই চলে এসেছে যার একটি—
“মানুষ ছাড়া ক্ষ্যাপারে তুই মূল হারবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি।”
শুধু তাই নয়, লালন তার নিজগুনেই আয়ত্ত করেন তান্ত্রিকতা, হিন্দু শাস্ত্র সহ ইসলামের বিভিন্ন দিক। এইসকল ব্যাপার আমরা তার সৃষ্টি দেখেই সহজে ধারণা করতে পারি। কিন্তু এইসকল ব্যাপারের কিছুই আমার আলোচ্য বিষয় নয়। ব্যাপারটা হল আমরা যেকোন মনগড়া গল্প নিয়ে সিনামা বানাতেই পারি। কিন্তু সেই মনগড়া ব্যাপারটা যদি হয় “ফকির লালন সাঁই” তখন মেজাজ অসাধারণ রকমের খারাপ হওয়াটাই স্বাভাবিক। যেই সিনেমা দেখে দর্শকরা শুধু ভুল কিছুই জানবে লালন সাঁই সম্পর্কে। ভুল জানবে তার দর্শন সম্পর্কে। কিছু কাল্পনিক চরিত্র যোগ করা হয়েছে শুধুই “মাল-মসল্লা”(শব্দটা ব্যাবহার করতে চাইনি, কিন্তু যা বুঝাতে চাই তার জন্যে এর চেয়ে উপযুক্ত কিছু পাইনি) বাড়ানোর উদ্দেশ্যেই মাত্র। আর পাওলী দাম কে কি কাস্ট করাই হয়েছিল তাহার আবেদনময়ী চরিত্রের কারণে !! সিরাজ সাই এর চরিত্রের -“নারী কেবল আনন্দ সহচরী” এই বাক্য উচ্চারণের সাহস কিভাবে হল আমার বোধগম্য হয়নি। এছাড়াও “আকাশটা কাপছিল ক্যান” টাইপের একটা গান ব্যাবহ্রিত হয়েছে যা কিনা লালনের গান নয়। আর এই সিনেমা দেখে সাধারণ মানুষের কি ধারণা হবে? লালনের সাথীরা বা লালন ইচ্ছারূপ যৌনাচারে লিপ্ত হতে পারে। যা কিনা সম্পুর্ণ রূপে ভুল ধারণা। আর এক জায়গায় দেখা গেল লালন সাঁই তার সাথীদের নিয়ে একতারা ফেলে লাঠি নিয়ে মারামারি শিখছে !!! সম্পুর্ণ হাস্যকর এই ব্যাপারটা কারো মাথায় কিভাবে আসে লালনকে চিত্রায়িত করতে গিয়ে !!! এই সকল জিনিষ দেখার পরে আর আগানোর ইচ্ছা ছিল না। কিন্তু শুরুতেই যে বললাম আমাকে আকর্ষণ করে লালনের গান গুলোই। সেই টানেই ঝুলে রইলাম। অন্তত পক্ষে গান গুলো আসলেই বাউলদের দিয়েই গাওয়ানো হয়েছে এতেই আমি খুশি। কোনো হিপ-হপ টাইপের ব্যান্ড দিয়ে করালেও অবাক হওয়ার কিছু ছিল না।
এবার আসি “লালন” সিনেমাটি তে।
তানভীর মোকাম্মেলের “লালন” সিনেমাটি নিয়ে বলার কিছু নেই। ভালো লেগেছিল আগেও। এবার দেখার পরে যেন আরো ভালোই লাগলো। অন্তত পক্ষে বিকৃত মানিসিকতার মানুষ হিসেবে লালন কে উপস্থাপন করেননি মানুষের কাছে। রাইসুল ইসলাম আসাদের অভিনয় অসাধারণ ভালো লাগলো লালন চরিত্রে। এই চলচ্চিত্রে বেশ কিছু সত্যিকার বাউল দিয়ে অভিনয়ও করানো হয়েছে, যা বেশ সাবলীল মনে হয়েছে। আর গানের কথা কি বলবো। বলার মতন কিছুই নাই। শুধু মন দিয়ে শুনতে হবে। তবে এই সিনেমাটি দেশে যতটানা মানুষ পছন্দ করেছে দেশের বাইরে তারচেয়েও বেশী সারা ফেলেছিল সেই সময়ে। শুধু দেশের বাইরে সারা পাওয়ার একটাই কারণ। তখনকার বাংলা সিনেমার যে বিভীষিকাময় সময় যাচ্ছিল তাই। তা আর মনে করতে চাই না। মানুষ হলে গিয়ে সিনেমা দেখা প্রায় ভুলেই গিয়েছিল।
আসলে এই পোষ্ট উদ্দেশ্যহীন। শুরুতে কি উদ্দেশ্য নিয়ে লিখতে বসেছিলাম এখন মনে নেই। পোষ্ট যেই দিকেই যাক “লালন” বেচে থাক শতাব্দীর পর শতাব্দী তার গান ও দর্শনের মাধ্যমে।
মাঝে মাঝে বাউল হইতে সাধ জাগে। কিন্তু সাহসে কুলায় না। হয়তো কোন একদিন সাহস যোগার হবে।
“লালন (২০০৪)”
পরিচালকঃ তানভীর মোকাম্মেল
চিত্রনাট্যঃ তানভীর মোকাম্মেল
ধরণঃ মিউজিক্যাল
নিবেদকঃ অঞ্জন চৌধুরী পিন্টু
সঙ্গীতঃ সাঈদ সাবাব আলী আরজু
অভিনয়েঃ রাইসুল ইসলাম আসাদ, ইয়াসমীন তামান্না তিথি, শমী কায়সার, আজাদ আবুল কালাম, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ সহ আরো অনেকেই।
মনের মানুষ (২০১০)
পরিচালকঃ গৌতম ঘোষ
চিত্রনাট্যঃ গৌতম ঘোষ, সুনীল গঙ্গোপ্যাধ্যায়(উপন্যাস)
ধরণঃ মিউজিক্যাল
প্রযোজকঃ গৌতম কুন্ড
সঙ্গীতঃ গৌতম ঘোষ
অভিনয়েঃ রাইসুল ইসলাম আসাদ, প্রসেনজিৎ, রোকেয়া প্রাচী, চঞ্চল চৌধুরী, পাওলী দাম, তাথৈ, হাসান ইমাম সহ আরো অনেকেই।
আরো অনেককিছুই জানতে পারবেন এইখানেঃ http://bn.wikipedia.org/wiki/লালন
✘✘✘ দয়া করে কোন বাংলাদেশী মুভির ডাউনলোড লিংক শেয়ার করবেন না। বাংলা মুভি সিনেমাহলে গিয়ে অথবা অরিজিনাল ডিভিডি কিনে দেখুন। দেশের চলচ্চিত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করুন।
আলোচিত ব্লগ
নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?
ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন
বালুর নিচে সাম্রাজ্য

(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)
ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।
এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার।
আর... ...বাকিটুকু পড়ুন
জ্ঞানহীন পাণ্ডিত্য

এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন
গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন
গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।