somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"চল যাই আনন্দের বাজারে"

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগেও বলেছি, আবারো বলি; লালন সাঁইয়ের গানের কথাগুলোর অর্থ তরজমা করার সামর্থ্য আমার নাই, চেষ্টা মাত্র। আমি যা বুঝি ততটুকুর চেষ্টা। কোথাও ভুল ধারণা থাকলে যে কেও সংশোধনের জন্যে এগিয়ে আসলে খুশি হব।



//চিত্ত মন্দতম অন্ধ নিরঙ্গম
রবেনা রবেনা রে
চল যাই আনন্দের বাজারে//





"অন্ধ নিরঙ্গম" বলা হয় বোধকরি বাউলের শাস্ত্র গ্রহণ করার পরে তা থেকে বিচ্যুত হওয়ার পথে যারা থাকে তাদের। বাউলের কিছু স্পেসিফিক ব্যাপার আছে যার মধ্যে দিয়ে গিয়ে তাকে বাউল হতে হয়। সে সম্পর্কিত কথা নিয়ে একটা নোট লেখা ছিল "ঘরে বাইরে একই মন, তবেই হবে গুরুর দর্শন"। সেইগুলোকে অগ্রাহ্য করার কারণেই কেউ নিরঙ্গম হয়। আর নিরঙ্গম যে কেউই অন্ধ। আর সেই নিরঙ্গম কেউ যদি চিত্তে মত্ত থাকে (চিত্ত অর্থ না বুঝলে বলে দেই, চিত্ত বলতে বোঝানো হয়েছে মূলত ভবসাগরে ডুবে থাকার ব্যাপারটাকে। বাউল শাস্ত্রের সাথে সাংঘর্ষিক ব্যাপারগুলো)। এই নিরঙ্গমদের নিয়েই উপরের গানের কথা গুলো। এর অর্থ তাহলে দাঁড়ায়, মন্দ চিত্তে মজিয়া বাউল শাস্ত্র বিসর্জনের মাঝে কোনই আনন্দ নাই, চল যাই আনদের বাজারে। আনন্দের বাজার আসলে বাউলদের নিজস্ব চিন্তা ধারাকেই বোঝানো। আনন্দ ব্যাপারটা আপেক্ষিক। আমরা আনন্দ বলতে অল কিছু খুশির ব্যাপারকেই বুঝি। কিন্তু জাগতিক খুশি বা ছোট কোন আনন্দ কি আপনাকে আসলেই আনন্দিত করতে পারে?? ভেবে দেখবেন একবার। আপনি চিরস্থায়ী আনন্দ তখনই পাবেন যখন আপনার পৃথিবীতে আসার উদ্দেশ্য জানতে পারবেন, এবং সেই পথে চলতে থাকবেন। সেটাই সবচাইতে আনন্দের ব্যাপার।


//সুজনায় সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে
যাবি নিত্য ধামেতে প্রেম পদের বাসনা
প্রেমের গতি বিপরীতে সকলে জানে না
সেখানে কৃষ্ণপ্রেমের বেচাকেনা

অন্য বেচাকেনা নাইরে//



সুজনায় সুজনা তে সহজ প্রেম হয় সাধিতে বলতে সাধন সঙ্গী বা সঙ্গীনীর সাথে মিলে প্রেম সাধন বা গুরুর খোজ করার কথা বোঝানো হয়। কিন্তু গানের শুরুটাই যেহেতু নিরঙ্গমদের নিয়ে এখানেও সেই কথাই উঠে এসেছে আবারো।



"প্রেমের গতি বিপরীতে সকলে জানে না
সেখানে কৃষ্ণপ্রেমের বেচাকেনা
অন্য বেচাকেনা নাইরে"



অর্থাৎ শাস্ত্র বহির্ভূত প্রেম কখনোই কাম্য নয়। প্রেম হবে সাঁই এর খোজ করার জন্যে। সেখানে সৃষ্টির নেশায় পেলেই সেই প্রেমের গতি বা বহমানতা বিপরীতে চলতেশুরু করে। যার কোন ঠাই নাই বাউল শাস্ত্রে।





//সহস্র রাগের কারণ বাঁকা শ্যাম করলো ধারন
হইলো গৌর বরণ রাধার প্রেম সাধনে
আনন্দে সানন্দে মিশে যোগ করে যেজনে
সে নিহেতু প্রেম অধর ধরা লালন কয় যেতে পারে//





রাঁধার প্রেম সাধনেই কৃষ্ণ গৌড় বর্ণ ধারণ করতে পারে। সহজ শুদ্ধ প্রেম সাধনে মনের শুদ্ধতাই উঠে এসেছে এখানে। কিন্তু সেই প্রেম অধরা নয়। ধরতে পারা সম্ভব তার সাধনাই করতে হবে। বাউল সাধনা আসলে শুধুই সাধনা নয়, অনেক কিছুর বিসর্জনও। সেই ব্যাপার গুলোই উঠে আসছে বার বার এই গানের কথা গুলোয়। বিসর্জন দিয়েই আউল থেকে বাউল হয়। সেই বিসর্জন তখনই সার্থক যখন তার মনের মানুষ খুজে পাবে। তবে তা কি আসলেই এতটা সহজ???



মনের মানুষ নিয়ে কারো সংশয় থাকলে সেটা নিয়ে আরেকদিন অন্য কোন সময়ে অন্য কোন নোটে বা পোষ্টে বলার চেষ্টা করব।
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

×