সময়টা আমার বর্ন শেখার ও আগের । তখন যে এত বোকা ছিলাম !আমার বাবা দেশের বাইরে থাকতেন । ঊড়োজাহাজে করে বাবা বিদেশ গিয়েছিলেন । আমি যেহেতু ঊড়োজাহাজ আকাশে দেখতাম , তাই আমার মনে হত আমার বাবা আকাশে থাকেন। যখন আকাশে বিদ্দুৎ চমকাত , আমি ভাবতাম বাবা আকাশ থেকে আমাদের দিকে হাই পাওয়ার টর্চলাইট এর আলো ফেলছেন।আবার বাবা যখন কারো কাছে আমাদের জন্য কিছু পাঠাতেন ,আমি ভাবতাম কারো কাছে পাঠানোর কি দরকার ? উপর থেকে ফেলে দিলেই তো হয় , আমরা পেয়ে যাব।
আমার এই অদ্ভুত ভাবনা গুলোর মধ্যে আরেকটি ছিল পৃথিবী নামক গোলকের ভিতরের অংশের নিচের দিকে আমরা থাকতাম , আর বাইরের অংশের উপরের দিকে থাকতেন বাবা ।
এক কথায় বলা যায় আমি যা বুঝতাম , আকাশের ঐ নীল চাদর এর উপর এর জায়গার নামই ছিল বিদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


