somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যালোইন হোয়াইট পার্টি- নতুন অসভ্যতার আমদানী?!

০৫ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক বান্ধবী কিছু ছবি সহ মেইল পাঠিয়ে বলল, হোটেল র‌্যাডিসনে আয়োজিত একটি প্রোগ্রামের ছবি। প্রোগ্রামের নাম Halloween White party - হ্যালোইন হোয়াইট পার্টি।

তাকে ফোন করলাম। এটা আবার কি পার্টি?
কেন তুই জানিস না?
না, আগে কখনো শুনিনি।
জানার চেষ্ঠা করলাম। যা জানলাম তা হলো, প্রতি বছর ৩১ অক্টোবর সূর্য ডোবার সাথে সাথে আমেরিকা সহ বিভিন্ন খ্রিষ্টান সংখ্যাগরিষ্ট দেশে শিশুরা ভূত সেজে অতৃপ্ত আত্মার শান্তির অন্বেষনে ব্যাগ হাতে এক বাড়ি থেকে আরেক বাড়ির দরজায় ঢুঁ মারে। ‘ট্রিট অর ট্রিক’, ‘হ্যাপি হ্যালোইন’ সহ নানা সম্বোধনের মাধ্যমে তারা হাতের ব্যাগটি বাড়িয়ে দিলে বড়রা চকলেট দিয়ে থাকে। ভূতেরা তাতে তুষ্ট হয়ে ফিরে যায় বাড়ির আঙ্গিনা থেকে। তাদের বিশ্বাস এই দিনে অশুভ শয়তান ধরনীর বুকে এসে অনিষ্ট করার প্রয়াস পায়। তাই অশুভ শক্তিকে খুশী করে নিজেদের রক্ষা করতে ক্যান্ডি সহ নানা সামগ্রী দিয়ে অশুভ শক্তিকে কাবু করতে চেষ্টা করে।

মনে হলো এ অনুষ্ঠান মূলতঃ শিশুরা করে থাকে। তবে বড়রাও করে থাকে। বড়দের অনুষ্ঠান গুলো নেশা দ্রব্য সহ উলঙ্গপনাতে ভরপুর। উপমহাদেশে বা বাংলাদেশে এ ধরনের বিশ্বাস কেউ করেনা। তাই এসব পালনও কেউ কখনো করেছে বলে শোনা যায়নি।

গত ৩১ অক্টোবর ২০১১ ইং তারিখে হোটেল র‌্যাডিসনে নাকি সেই হ্যালোইন হোয়াইট পার্টির আয়োজন করা হয়েছিল বাংলাদেশে। ছবিগুলোই বলে দেয় সেখানে হ্যালোইন হোয়াইট পার্টির নামে কি হয়েছিল।

ভ্যালেন্টাইনস ডে, থার্টিফার্স্ট নাইট উদযাপন সহ পশ্চিমা বিভিন্ন অপসংস্কৃতি আমাদের দেশে স্থায়ী রূপ লাভ করে ফেলেছে। সে সব অনুষ্ঠান অসভ্যতা, উলঙ্গপনা, নির্লজ্জ বেপরোয়া মেলামেশাতে থাকে ভরপুর। এখন হ্যালোইন হোয়াইট পার্টির নামে নতুন অসভ্যতার আমদানী শুরু হয়েছে।

তাহলে কি আরেকটি অপসংস্কৃতির কবলে পড়তে যাচ্ছে নতুন প্রজন্ম? এই সব অনুষ্ঠানের মাধ্যমে কথিত আধুনিকদের হাত ধরে র‌্যাডিসন-এর নিশি জীবনের অসভ্যতা, অশ্লীলতা আস্তে আস্তে ছড়িয়ে পড়বে নতুন প্রজন্মের ভিতর এবং ফলাফল অনিবার্য সামাজিক অস্থিরতা ও নৈতিক অধঃপতন...

আরো কিছু পোস্ট-
১। এবার নাকি বাংলাদেশে হবে মিস ইউনিভার্সিটি প্রতিযোগীতা!!
২। এসব অসভ্যতা নাকি ভোগবাদী মানসিকতা?
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৫৫
২৮টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মে, ২০২৬ রাত ৮:৪৮


মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন। এর জন্য যদি আকাশ ভেঙে পড়ে, তাহলে ভেঙে পড়ুক। এর কারণে যদি দেশে গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা-ই হোক। এখনই উপযুক্ত সময়... ...বাকিটুকু পড়ুন

আমজনতা আর রাজনীতি

লিখেছেন কিরকুট, ০৭ ই মে, ২০২৬ রাত ১০:১৮

দেশটা এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে চায়ের দোকানের বেঞ্চি থেকে শুরু করে ফেসবুকের কমেন্টবক্স পর্যন্ত সবাই ভূরাজনীতির গোপন উপদেষ্টা। কেউ ন্যাটো বুঝে, কেউ "র" এর ফাইল পড়ে ফেলেছে বলে... ...বাকিটুকু পড়ুন

রাজনৈতিক দল গঠনের মতো জনপ্রিয়তা ইউনুস সাহেবের ছিলো না ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই মে, ২০২৬ রাত ২:২৬


মাঝে মাঝে আমি ইউটিউবে বা মাহফিলে গিয়ে হুজুরদের ওয়াজ শুনি। শোনার কারণটা ধর্মীয় যতটা না, তার চেয়ে বেশি হলো আমাদের সমাজের হুজুররা দেশীয় অর্থনীতি বা সামাজিক ইস্যুগুলো নিয়ে সাধারণ... ...বাকিটুকু পড়ুন

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

×