somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজের পিতা মরে বেওয়ারিশ হিসেবে দাফন হয়ে যায়, কিন্তু নায়িকা জানেই না!

১৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাবা, যাকে এক মূহুর্তের জন্যও ভুলা অসম্ভব। আচ্ছা ভুলার কথা আসছে কেন?! নিজের বাবাকে ভুলে যাওয়া, এটা কি হয়? এটা কি স্বাভাবিক চিন্তায় আসে? কখনোই না।

না হয়, বিশেষ কিছু শ্রেণীর মানুষের পক্ষে নিজের পিতাকে ভুলে যাওয়া সম্ভব। তা না হলে বৃদ্ধাশ্রম তৈরি হয় কেন? আধুনিক ও প্রগতিশীল নামধারী কিছু শ্রেণীর পক্ষে সম্ভব।

সিনেমা কখনো দেখা হয়না, কিন্তু কাহিনী যতটুকু জানা যায় সিনেমায় নাকি পিতা-মাতার জন্য নায়ক-নায়িকারা জানপ্রাণ। তাদের যে কোন বিপদ-আপদ, অসুখ-বিসুখে, যেখানে থাকুক না কেন নায়ক-নায়িকারা হাজির থাকবে ২৪ ঘন্টা। পিতা-মাতার সুখের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে দ্বিধা করবে না। আরো কত কি...!

বাস্তবে নিজের পিতা মরে বেওয়ারিশ হিসেবে দাফন হয়ে যায়, কিন্তু নায়িকার খবর নেই! যে নায়িকার সামান্য অসুখ হলে পুরো দেশ খবর হয়ে যায়, তার পিতা আগুনে পুড়ে মারা গেল নায়িকা তো বটে কোন মিডিয়াও জানেনা। স্বপ্নের সেই নায়িকা জানে না পিতা কোথায় থাকে, কোথায় যায়, কি করে! জানে না তার পিতা মরে গেছে না বেঁচে আছে! অথবা হয়তো জানে, কিন্তু পিতার মৃত্যু তাদের হৃদয়ে কোন প্রভাব ফেলে না! মৃত পিতার লাশের পাশে যাওয়ার প্রয়োজন বোধ জাগে না। কি দূর্ভাগ্য সেই পিতার!

হ্যাঁ, ঘটনা বেশ কয়েকমাস আগের। বলছি বাংলাদেশের কথিত একনম্বর নায়িকা শাবনূরের কথা, তার পিতার কথা। সিলেটে বাসের ভিতর আগুনে পুড়ে মারা যান নায়িকা শাবনূরের পিতা। এরপর বেওয়ারিশ হিসেবে লাশ দাফনও করে ফেলে পুলিশ। প্রায় দুই সপ্তাহ পর নিহতের দ্বিতীয় স্ত্রী পায়ের জুতা ও মুখমণ্ডলের ছবি, হাতের ঘড়ি ও কোমরের বেল্ট দেখে স্বামীর পরিচয় সনাক্ত করেন এবং জানান নিহত ওই ব্যাক্তি চিত্রনায়িকা শাবনূরের বাবা। তার প্রথম স্ত্রী শাবনুরের মা।

পিতার সাথে কন্যার কতটুকু অমিল-দূরত্ব থাকলে এটি সম্ভব, কতদিন পিতা-কন্যা কেউ কারো খোঁজখবর না নিলে এত দূরত্ব তৈরি হয়, তা চিন্তা করা যায়?! এটি যে শুধু কন্যার দোষ তা নয়, পিতার দোষও আছে। নিশ্চয় পিতা সেই নৈতিক শিক্ষা দিয়ে নিজের সন্তানকে তৈরি করতে পারেনি, যে নৈতিক শিক্ষা পিতা-মাতাকে সম্মান করতে শিখায়, তাদের প্রতি দায়িত্ববান হতে বলে। পিতা, দূর্ভাগ্য আপনার, কি ভুলই না জীবনে করে গেলেন...!

আর সেই নায়িকা তার অভিনয়ের সকল কান্না-হাসি আসলে অভিনয়েই রেখে দিয়েছে। কোন প্রকার মনুষত্ববোধ তৈরি হয়নি। নিজের পিতার খোঁজখবর যে রাখেনা, পিতার মৃত্যুর খবর পর্যন্ত যে জানে না, সে কি মানুষ?! শাবনূর, আপনার আধুনিকতা, প্রগতিশীলতা কি শিখিয়েছে আপনাকে?! সামান্য বিবেকবোধ কি আপনাদের ভিতর তৈরি হয়নি?! আপনাদের ব্যাক্তিজীবন তাহলে এত পংকিলতায় ভরপুর?!

শাবনুরদের বাস্তব জীবনের যেসব তথ্য জানা যায়, তাতে বুঝা যায় তারা যে পথ ও পেশা ধরেছে তা কোন সুস্থ মানুষের পথ ও পেশা নয়। ওই পথে নিজে সুখের দুনিয়ায় সাময়িক ভেসে থাকলেও বাস্তবে তা মানুষের জীবন নয়...! এই পথ ও পেশা থেকে দূরে থাকাই উত্তম।

রিলেটেড পোস্ট- যে নায়ক-নায়িকারা দেশের কোটি যুবক-যুবতীকে কঠিন প্রেম, বিয়ে, সংসার গড়া শিক্ষা দেয়, তাদের বাস্তব জীবনের অবস্থা কি?
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২২
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×