somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বগালেক জার্নি-ছবিব্লগ-২(পদব্রজে)

০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১০ সালের মার্চের শেষে বান্দরবনের বগালেক গিয়েছিলাম।আমরা ৫ জন। চিম্বুক এর কাছাকাছি ওয়াই জাংশন এর কাছে একটা সেতুতে ওঠার জায়গার মাটি সরে গেছে আগের দিন বৃস্টিতে। রুমা যাওয়ার রাস্তা বন্ধ। সেতু ঠিক কখন হবে তা বলতে পারছে না কেও। মানুষ জনের সাথে কথা বলে হাটা শুরু করলাম। শুরু হলো এক ভয়ংকর সুন্দর যাত্রা।

নৌকা পাহাড়ের নীচে নদীর পাড়ে থামিয়ে ফটোসেশন





রূমা পৌছে চান্দের গাড়ি ঠিক করা হলো। কিন্তু গাড়ি বগালেক পর্যন্ত যাবে না,তার ৪-৫ কিলো আগে যে গ্রামটা আছে (পরে ঐ গ্রামে রাত কাটিয়েছিলাম) ঐ পর্যন্ত যাবে। গ্রামের আগে ভীষন খাড়া একটা ঢাল আছে। আগের দিনের বৃষ্টিতে ঢালের জায়গায় জায়গায় গর্ত হয়ে যাওয়ার গাড়ি আটকে যাবে।
এদিকে আর্মি চেক পোস্ট থেকে পারমিশন দিচ্ছিল না। ঘন্টা দেড়ক পর পাওয়া গেল যাওয়ার অনুমতি। রূমা বাজার শুকনো খাবার,পানি আর টর্ট কিনে রওনা হতে হতে আরও আধা ঘন্টা।
রূমা থেকে প্রায় ৩ কিলো দূরে যে কংক্রীটের সেতু টা ওটার গোড়ার মাটি সরে গেছে। গাড়ি ছেড়ে হেটে গ্রাম টাতে পৌছুব ঠিক করলাম। রাতে কেউ রূমা থেকে পায়ে হেটে বগালেক গিয়েছে এমন পাগল খুজে পাওয়া যাবে না মনে হয়।
মুনলাইপাড়া পার হয়ে ৩-৪ কিলো যাওয়ার পর আমরা ভূলটা বুঝতে পারলাম। সেই ওয়াই জাংশন থেকে ২২-২৫কিলো হেটে এখন এই অন্ধকার রাতে পাহাড়ে আরো ১০কিলো!! কিন্তু ততক্ষনে দেরি হয়ে গেছে।

পাহাড়ের উপর রাতের আকাশ এক অপার্থিব সুন্দর,হাজার তারার ফুল ফুটে আছে যেন।আমাদের গাইড আমাদের এক লাইন ধরে হাটতে আর একটা চর্ট জ্বালাতে বলল। আর একটু পর পর আমাদের গুনতে লাগলো। ঘটনা বুঝতে পেরে আমাদের অবস্থা খারাপ ।সারাদিনের ক্লান্তি ভূলে কায়মনোবাক্যে হাটতে লাগলাম। পায়ের কোন বোধ পাচ্ছিলাম না।
অবশেষে দূরে একটা আলো দেখতে পেলাম,গ্রামটার আলো।মাটিতে পড়ে গেলাম প্রায় সাথে সাথে।
ঐ মুহূর্তে



পেছনের গ্রামটিতে রাত্রিযাপন করেছিলাম।বাসা গুলার নীচে এরা শূকর পালন করে। বিকট গন্ধ।সেই গন্ধেই কি শান্তির ঘুমই দিয়ে ছিলাম।



আবার হন্টন,পথে





ছবির বাম থেকে ২য় জন আমাদের গাইড,নাম ভূলে গেছি;



গ্রাম থেকে বর হওয়ার পথে একটা দোকান থেকে দুধ চা খাই। চা টা কেমন যেন লাগছিল। তখন কাউকে কিছু বলি নাই। আসার পথে সবাইকে জিঞ্গেস করায় সবাই বলল চা টার স্বাদ একটু অন্যরকম ছিল।তাইতো!ওরা দুধ পেল কোথায়,গরু,ছাগল তো নেই!! না জেনে খাইছি!!!
এই পাহাড়টার উপরে বগালেক!



অবশেষে:D














পুনশ্চ; হেটে যাওয়ার পথে দু পাশের প্রকৃতি কি অপার সৌ্ন্দর্য নিয়ে দাড়িয়ে আছে তা দেখে আমরা পাগল হইনি ঠিক কিন্তু অবাক বিস্ময়ে বিমূঢ় হয়েছিলাম। আর হা এখানে প্রাকৃতিক দৃশ্যের তেমন কোন কিছুই তোলা হয়নি।
হূমায়ূন আহমেদ বলেছিলেন ,কোন সৌন্দর্যকে ক্যামরায় বন্দীকরে ফেললে তার প্রতি আবেদন কমে যায়। আমরা হয়তো সেটা চাইনি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১১:১৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×