somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইংলিশ প্রিমিয়ার লীগ : সবচেয়ে জমজমাট লীগের শিরোপা প্রত্যাশীরা কেমন খেলছে! আসুন জেনে নেই।

১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইংলিশ প্রিমিয়ার লীগ কে বলা হয় ইউরোপের সবচেয়ে কঠিন ও প্রতিদ্বন্দিতা পূর্ণ লীগ ,এটি সবচেয়ে টেলিভাইসড লীগও বটে।খুব বেশী ফিজিক্যালিটি এলাও করা আর ছোট দল গুলোর হার না মানা মনোভাবের কারনে ম্যাচ গুলো খুব প্রতিদ্বন্দিতা হয় । একারনে খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এই লীগ।ইউরো কোয়ালিফিকেশন আর প্রীতি ম্যাচের জন্য ইন্টারন্যাশনাল ব্রেক চলছে এখন।আসুন এই ফাকে একটা প্লেব্যাক হয়ে যাক।
ইংলিশ প্রিমিয়ার লীগে এখন পর্যন্ত খেলা হয়েছে সাতটি করে।শিরোপা প্রার্থী মেইন দল গুলোর অবস্থান কোথায় আর কেমন খেলল তা দেখে নেওয়া যাক।


চেলসি:


এখন পর্যন্ত হার না মানা দল,সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। সাতটি ম্যাচে চেলসির খেলা দেখে যে কেউ বলবেন শিরোপা জয় ছাড়া আর কিছু ভাবছে না দলটি।প্রায় সব গুলো ম্যাচেই খেলেছে প্রবল আধিপত্য বজায় রেখে। একমাত্র ম্যান সিটি এর সাথে খেলায় দেখি কৌশল অবলম্বন করে কাউন্টারে খেলতে,হোসে মরিনিও কৌশল করবেন আর সেটা ফলবে না, এমনটা খুব কম হয়েছে। কিন্তু বিধিবাম,ক'দিন আগেই চেলসি থেকে চলে গিয়ে ধারে খেলতে আসা ক্লাব লিজেন্ড ফ্রাংক ল্যাম্পার্ড এর শেষ মুহূর্তের গোলে পয়েন্ট শেয়ার করে ম্যান সিটি। তা না হলে শতভাগ সাফল্য নিয়েই শীর্ষে থাকতো দলটি।
চেলসির এত অসাধারণ খেলার কারণ কি! মরিনিও কে বলা হয় মাস্টার টেকিশিয়ান , তিনি ঠিক জানেন দলটির কোথায় কোথায় রসদ দরকার। ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার অনেক আগেই তাই কিনে ফেললেন ডিয়াগো কস্তা, সেস্‌ ফেব্রেগাস,ফিলিপে লুইস, এথলেটিকো মাদ্রিদ থেকে নিয়ে আসলেন অনেক দিন ধরে ধারে খেলতে থাকা তরুণ গোলকীপার কর্তোয়া কে।

লাস্ট উইন্টারে দলে যোগ দেওয়া ম্যাটিচ, সব মিলিয়ে প্রিমিয়ার লীগ জেতার জন্য যা যা দরকার তাই করেছেন মরিনিও। সাত ম্যাচে নয় গোল করে কস্তা আছেন সুপার ফর্মে।সেস্‌ ফেব্রেগাস যেন ফিরে পেয়েছেন তার হারানো স্বাধীনতা,আর্সেনাল আর বার্সেোনার আফসোসের কারণ হবেন সেস্‌ সেটা এখনি বোঝা যাচ্ছে।


টেরি, কাহিলের জমাট ডিফেন্স,ম্যাটিচের বুদ্ধিদীপ্ত লিংক আপ প্লে, হ্যাজার্ডের ড্রিবলিং আর ক্ষীপ্রতা, সেসের মোহনীয় ডিফেন্স চেরা পাস আর কস্তার দূর্দান্ত ফিনিশিং এখন পর্যন্ত চেলসির হাইলাইটস্‌।
They are top favourite at this moment for sure.

ম্যানচেস্টার সিটি:



ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যান সিটি আছে দুই নম্বর পজিশনে, ৭ ম্যাচে চার জয় ২ ড্র আর স্টোক সিটির সাথে একমাত্র পরাজয়ে পয়েন্ট ১৪, চেলসির চেয়ে পিছিয়ে ৫ পয়েন্ট। আর্সেনাল আর চেলসির সাথে ড্র ম্যাচে জয়ের অবস্থানে ছিলো বেশ কয়েক বার ই ,কপালে না থাকলে যা হয় আরকি।
এ পর্যন্ত সিটির খেলা দেখে ভক্তদের মন ভরেছে বলা যাবে না। ফিনেন্সিয়াল ফেয়ার প্লে এর জরিমানায় সিটি এবার হাত খুলে খরচ করতে পারেনি বরাবরের মতো,তবুও ৩২ মিলিয়ন পাউন্ড দিয়ে পোর্তো থেকে নিয়ে এসেছে মাংগালাকে।একজন ডিফেন্ডারের জন্য এতো খরচ করা নিয়ে প্রশ্ন উঠলেও আমার কিন্তু ভালই লেগেছে এই ফ্রেন্চ ডিফেন্ডারের খেলা।এছাড়া ফ্রীতে এনেছে আর্সেনাল রাইট ব্যাক সেনিয়াকে,বাকি মেইন মেইন প্লেয়ার গুলো ধরে রেখেছে সিটি।


আমার কাছে এই সিজনে সিটি প্লেয়ার দের বেশ টায়ার্ড মনে হয়েছে,অবশ্য ওরা বেশ শক্ত একটা রান শেষ করলো, লিভারপুল,আর্সেনাল,বায়ার্ন মিউনিখ, চেলসি--ভাবা যায়! সিটির মেইন প্লেয়ার ইয়া ইয়া তোরে, এই সিজনে ওর খেলা এখনো জমে উঠেনি,ও খেলতে শুরু করলে আমার মনে অন্য এক ম্যান সিটিকে দেখতে পাবো;যার প্রমান দেখা যায় সর্বশেষ ম্যাচে অ্যাস্টন ভিলার সাথে, অসাধারণ এক ভলিতে ৮২ মিনিটে গোল করার পরেই মনে হল চ্যাম্পিয়ন টীমের খেলা দেখছি এখন।
তোরের পাশাপাশি সিলভা,আগুয়েরো কে অসাধারণ খেলতে হবে চেলসিকে টপকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আগুয়েরো এক অসাধারণ প্লেয়ার,জিরো চান্স থেকে ডি বক্সের মধ্যে বল নিয়ে গোল প্রিমিয়ার লীগে ও ছাড়া আর কেউ করতে পারে কিনা সন্দেহ আছে।


কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি যথেষ্ট একসপেরিয়েন্সড,পরবর্তি খেলা গুলোতে তাকে আরো কৌশলী হতে হবে মনে হয়।বিশেষ করে প্রতিযোগিতা যখন মরিনিও এর মতো কোচের সাথে। ডিফেন্স ঠিক ঠাকই আছে ,অ্যাটাকে আগুয়েরো,জেকো আর সিলভাদের জ্বলে উঠা ছাড়া উপায় নেই ম্যান সিটির।

আগামী পর্বে ইনশ্‌আল্লাহ ম্যান ইউনাইটেড, লিভারপুল এবং আর্সেনাল এর খেলা নিয়ে আলোচনা করব।
দ্বিতীয় পর্ব:
ইংলিশ প্রিমিয়ার লীগ : সবচেয়ে জমজমাট লীগের শিরোপা প্রত্যাশীরা কেমন খেলছে! আসুন জেনে নেই-২
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×