somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কক্সবাজার ভ্রমণ ২০২০ : দ্বিতীয় দিনের সমূদ্র স্নান-১

২১ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কক্সবাজার ভ্রমণ ২০২০ এর যাত্রা শুরু ২৮শে সেপ্টেম্বর ২০২০ বাংলাদেশ বিমানের দুপুর ২টার ফ্লাইটে। ঢাকা থেকে রওনা হয়ে ৪০ মিনিটে প্লেন থেকে পাখির চোখে দেখা অপরূপ দৃশ্যের স্বাদ নিতে নিতে আমরা ৪ জন পৌছে যাই কক্সবাজার এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটি ইজিবাইক ভাড়া করে চলে আসি কক্সবাজারের লাবনী পয়েন্টের কল্লোল হোটেলের রেস্টুরেন্ট কাশুন্দি-তে। এখানে দুপুরের খাবার খেয়ে পাশেই হোটেল অভিসারে উঠে আসি। তারপর চলে যাই সাগর সৈকতে প্রথম দিনে সূর্যাস্ত দেখবো বলে। বিকেল আর সন্ধ্যেটা কাটে সাগর পারে ভাড়া করা বিচ চেয়ারে আয়েসী আলসেমীতে চারধার দেখতে দেখতে।

পরদিন ২৯ সেপ্টেম্বরের পরিকল্পনা সাজাই রাতেই।
সকালে যাবো সমূদ্র স্নানে।
দুপুরে লাঞ্চ শেষ করে যাবো মাছ দেখতে রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড।
বিকেলটা কাটাবো বৌদ্ধ ক্যাং দেখে।

আর সন্ধ্যায় ফিরে আসবো আবার সৈকতে।



পরিকল্পনা মাফিক সকালেই চলে আসি সাগর পারে।
ছোট মেয়ে নুয়াইরা তার খেলনা নিয়েছে সাথেই। খুব খেলবে সাগর পারে বালির মাঝে। কিন্তু ওর ভয় কিছুতেই কাটে না।

করনাকালিন সময় বলে সৈকতে লোক সমাগম কম। তবুও নানান কর্মব্যস্ততা চোখে পরে।
সৈকতে এসেই একটি বিচ চেয়ারে ৩০ টাকা ঘন্টা হিসেবে ভাড়া নিয়ে ছাতার নিচে বসলাম।
সাথে থাকা টুকটাক জিনিস, জলের বোতল, মোবাইল, ক্যামেরা, মানিব্যাগ সহ লটবহর কম নয়।
নুয়াইরার সাগর দেখতে আসার আগ্রহ গ্রাস করেছে অচেনা ভয়। কিছুতেই সাগর জলে নামবে না। স্ত্রী আর বড় কন্যা চেষ্টা করছে ওর ভয় কাটিয়ে জলে নিয়ে যেতে। আমি বিচ চেয়ারে শুয়ে শুয়ে দেখছি।











ওয়াটার বাই নিয়ে হাজির আছে মামারা। চাইলেই সগর জলে প্রচন্ড গতিতে ছুটে চলা যায় এটায় চরে।
অনেকেই চড়ে বসেছে। ছুটে গেছে সৈকত ছেড়ে সাগরের অনেকটা ভিতরে। পিছনে জলের ধারা রেখে ছোটে চলেছে সামনে





তারও দূরে সাগরের নীল জলে কালো ধুয়া ছেড়ে ভেসে চলেছে জেলেদের মাছ ধরার নৌকা। কি সাহসী আর কষ্ট সহিংসু জীবযাত্রা তাদের।
আমি সাঁতার পারিনা বলে জলের প্রতি সবসময় আলাদা একটা ভয় মেশানো ভালোবাসা কাজ করে আমার।



ফটোগ্রাফার মামারা তাদের ক্যামেরা নিয়ে ছুটে চলেছে টুরিস্টদের কাছাকাছি।
আমার ক্যামেরা দেখার পরেও কয়েকজন এসে ছবি তুলে দিতে চাইলো। না করে দিলাম।
আপনারা যদি ওদের দিয়ে ছবি তোলাতে চান তাহলে দরদাম ঠিক করার পাশাপাশি এটাও বলে নিবেন –
“যে কটা ছবি পছন্দ হবে সেটাকার দাম দিবেন।“
নইলে ১০ মিনিটে ৫০ টা ছবি তুলে সবকটারই দাম আদায় করবে।




এবার সৈকতে দেখলাম ঘোড়ার সংখ্যা কম।
করনার কারণে অনেকেরই রুজি নষ্ট হয়েছে।
ওদের ঘোড়াগুলির এতো করুন অবস্থা কেনো থাকে কে জানে।



ঝালমুরি ওয়ালা প্রচন্ড রোদে মাথায় একটা গামছা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করে চলেছে।
হঠাত করেই একটু তিনি সরে গেলেন ছাঁয়ার খোঁজে। ঝাল মুড়ির সমস্তটাই রোদে পরে রইলো।




সারফাররা প্রস্তুতি নিচ্ছে সারফিং এর। কি সাহস ওদের এই উত্তাল সাগরের জলে ঢেউয়ের মাথায় চড়ে যায় অনায়াসে। কেনো যে সাঁতাড়টা শিখলামনা, আফসোস!! বসে বসে তাই ভাবছি.....
চলবে.....


ভ্রমণ সংক্রান্ত আমার সকল লেখার লিংক -

মরুভূমির জলদস্যুর ভ্রমণ বিলাস
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২০ রাত ৮:০১
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের রসায়নবিদ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৮


লেখকের নোট:
এই গল্পের পটভূমি ১৯৭৭ সালের ঢাকায় সংঘটিত জাপান এয়ারলাইন্সের বিমান ছিনতাইয়ের ঐতিহাসিক ঘটনাকে অবলম্বন করে নির্মিত। ঐতিহাসিক ব্যক্তি, স্থান ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

×