somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গঙ্গাফড়িং বা ফড়িং - ০১

৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গঙ্গাফড়িং বা ফড়িং
Common Names : Dragonfly, Broad scarlet, Common scarlet-darter, Scarlet darter, Scarlet dragonfly
Binomial name : Crocothemis erythraea



গঙ্গাফড়িং বা ফড়িং একটি দিবাচর পতঙ্গ বিশেষ। ডাইনোসরের যুগ থেকে সময়ের সাথে সাথে বিবর্তণের মধ্যে দিয়ে পরেইবর্তীত হতে হতে আজ পর্যন্ত টিকে আছে এই ফড়িং। গঙ্গাফড়িং হলো পৃথিবীর সবচেয়ে নিখুঁত শিকারী! বাঘ, সিংহের চেয়েও এটি বেশি নিখুঁত শিকারি। ডাঙায় সবচেয়ে ভয়ংকর প্রাণী সিংহের শিকারকে কাবু করার ক্ষমতা ৩০%, সমুদ্রের সাদা হাঙর মাত্র ৫০% শিকারকে কাবু করতে পারে। অন্যদিকে গঙ্গাফড়িং এর শিকারকে কাবু করার ক্ষমতা ৯৭%।



এরা বেশ বড় আকারের বিভিন্ন রং এর সুন্দর পতঙ্গ। এরা লাল, হলুদ, সবুজ, নীল, কালো ইত্যাদি নানান রং এর হয়। এদের দেহ লম্বা, সরু। দেহের দুই দিকে দুইটি করে মোট চারটি বহুশিরাযুক্ত, শক্তিশালী, বড়, পাতলা ও স্বচ্ছ ডানা বা পাখা থাকে।



এদের মাথা বেশ বড় হয় এবং তা তারা ইচ্ছে মতো নানান দিকে ঘুরাতে পারে। মাথার বেশির ভাগ জায়গা জুড়ে থাকা বিশাল দুটি যৌগিক পুঞ্জাক্ষি মাধ্যমে একটি ফড়িং একই সময়ে সামনে এবং পিছনে দেখতে পারে। তারা ২ মিটার দূরের স্থির বস্তু এবং প্রায় ১০ মিটার দূরের চলমান বস্তু দেখতে পারে। একজন মানুষ সাধারণ দৃষ্টিতে ৬০ ফ্রেম প্রতি সেকেন্ড দেখতে পারে, আর একটি ফড়িং দেখতে পারে ৩০০ ফ্রেম প্রতি সেকেন্ড। এই গঙ্গাফড়িং তাদের এই বিচিত্র চোখ দিয়ে এমন এক বিচিত্র দুনিয়া দেখতে পায় যা আমরা কখনোই দেখতে পাবো না। কারণ একটি ফড়িং অতিবেগুনি রশ্মি পর্যন্ত দেখতে পারে।



গঙ্গাফড়িংদের ৬টি পা থাকলেও তারা হাঁটতে পারে না। তাদের পা গুলি কাঁটাযুক্ত, ডালপালায় বসার উপযোগী। এই কাঁটাযুক্ত পা গুলি দিয়ে শিকার ধরে রেখে অনায়াসে উড়ে যেতে পারে। গঙ্গাফড়িংদের মুখে আছে দাঁতসহ মজবুত চোয়াল। এরা মশা এবং অন্যান্য ছোট-ছোট পোকামাকড় যেমন: মাছি, মৌমাছি, পিঁপড়া, প্রজাপতি ইত্যাদি শিকার করে খায়।



এদের সাধারণত পুকুর, হ্রদ, ঝর্ণা এবং জলাভূমির আশেপাশে পাওয়া যায়, কারণ এদের লার্ভা বা নিম্ফ জলে বাস করে। গঙ্গাফড়িং এর যৌনমিলনের কয়েকটি বিচিত্র প্রক্রিয়া রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে স্ত্রী ও পুরুষ ফড়িং একসঙ্গে ওড়ে এবং উড়ন্ত অবস্থাতেই মিলন সম্পন্ন করে। স্ত্রী ফড়িং ডিম জলে বা জলজ আগাছার উপর লাগিয়ে দেয়। একটি স্ত্রী ফড়িং ৮০০টি পর্যন্ত ডিম পাড়ে। ৩ সপ্তাহের মধ্যে ডিম বাচ্চা বের হয়। এদের নিম্ফ বলে। এই নিম্ফ পানিতে ১-৫ বছর কাটায়। এরা জলজ ক্ষুদে প্রাণী মেফ্লাই ও মশার লার্ভা খেয়ে বড় হতে থাকে। বড় হতে হতে এরা প্রায় ১২ বার খোলস পালটায়। আর পূর্নাঙ্গ গঙ্গাফড়িং অবস্থায় তার জীবন কাল হয়ে থাকে ৬ মাসের মতো।



বাংলাদেশের Aeshnidae, Gomphidae Cordulogastridae ও Libellulidae গোত্রের প্রায় ৩০টি প্রজাতির গঙ্গাফড়িং এর দেখা মেলে।


বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ছবিগুলি তুলেছি আমি।
সূত্র : উইকিপিডিয়া, বাংলাপিডিয়া


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
গঙ্গাফড়িং বা ফড়িং - ০১
গঙ্গাফড়িং বা ফড়িং - ০২
গঙ্গাফড়িং বা ফড়িং - ০৩
গঙ্গাফড়িং বা ফড়িং - ০৪
=================================================================
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২৩ রাত ১০:৩৩
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×